ফের কালো টাকা সাদা করার সুযোগ দিচ্ছে এনবিআর
, ১৫ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৪ মে, ২০২৪ খ্রি:, ১০ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
আবারও কালো টাকার মালিকদের সাধারণ ক্ষমার সুযোগ দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে আসন্ন বাজেটে কর পাঁচ শতাংশ বাড়ছে।
কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অর্থবছরে ১৫ শতাংশ কর দিয়ে অবৈধ অর্থ-সম্পদ বৈধ করা যাবে। কোনো সংস্থা এ ব্যাপারে প্রশ্ন তুলতে পারবে না।
করোনায় অনেকটা স্থবির অর্থনীতির গতি সচল করতে ২০২০-২১ অর্থবছরে সরকার নানা উদ্যোগ নেয়। পাশাপাশি ১০ শতাংশ কর দিয়ে অবৈধ সম্পদ বৈধ করার সুযোগ দেয় এনবিআর। বিধান করা হয়, সুযোগ গ্রহণকারীরা কোথাও প্রশ্নের মুখে পড়বেন না। এনবিআরের হিসাবে, তখন লুকানো ফ্ল্যাট, টাকা ও বিনিয়োগ কর নথিতে দেখান ১১ হাজার ৮৫৯ জন। বৈধ হয় প্রায় ২০ হাজার কোটি টাকা। এতে প্রায় ২ হাজার কোটি টাকার কর আসে।
দেশের অর্থনীতি এখনো নজিরবিহীন সংকটে। খরচ মেটাতে সরকারের যেমন দরকার বাড়তি টাকা, অর্থনীতিতেও অর্থের প্রবাহ বাড়ানো দরকার। তাই ফের সম্পদ বৈধ করার সুযোগ অবারিত করতে চায় এনবিআর।
কর্মকর্তারা জানান, ১৫ শতাংশ কর দিয়ে গোপন ফ্ল্যাট, নগদ টাকা, সঞ্চয়পত্র আয়কর রিটার্নে দেখানোর সুযোগ দেয়া হতে পারে। সুযোগ গ্রহণকারীরা আইনি জটিলতায় পড়বেন না, এমন নিশ্চয়তাও থাকতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মজুদ করা ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৫ লাখ টাকা দিয়েও বাঁচতে পারলেন না জহিরুল
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দরের পথে অকটেনভর্তি জাহাজ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাবেক স্পিকার শিরীনকে কারাগারে পাঠানোর নির্দেশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেট্রোল মজুত, জামাই-শ^শুরের কারাদ-
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এমপি টিপুর বাসায় ‘টর্চার সেল’, নিজ দলের নেতাকে ‘নির্যাতন’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমান্তে বাংলাদেশিকে গুলি, বিএসএফের দুঃখ প্রকাশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্টের স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধ করতে হবে’, দাবি উঠল সংসদে
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ইউনূস লন্ডনে গিয়ে ক্যাপ্টেনকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছে’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশ রক্ষায় কোটি ইরানি জীবন দিতে প্রস্তুত -প্রেসিডেন্ট
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)