এমপি আনারের মৃত্যুর ঘটনায় দুই দেশের গোয়েন্দারা সমন্বিতভাবে কাজ করছে -পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এমপি আনারুল আজিম আনারের মৃত্যুর ঘটনায় দুই দেশেই তদন্ত শুরু হয়েছে। উভয় দেশের গোয়েন্দারা সমন্বিতভাবে তদন্ত কাজ করছে। বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে বিধায় এখনো কিছু বলা ঠিক হবে না। তবে শীঘ্রই আমরা এই বিষয়ে বিস্তারিত জানতে পারবো।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) (২৩ মে) জাতীয় প্রেসক্লাবে নোঙর রাষ্ট্রের উদ্যোগে আয়োজিত ঢাকা নদী সম্মেলনের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।