বিলাসবহুল গাড়িই পাচ্ছেন ডিসি-ইউএনওরা
, ১৫ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৪ মে, ২০২৪ খ্রি:, ১০ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য সর্বাধুনিক মডেলের বিলাসবহুল ২৬১টি গাড়ি কেনার সিদ্ধান্ত স্থগিত থাকলেও তা প্রত্যাহার করা হয়েছে। ফলে তাদের জন্য পরিকল্পনা অনুযায়ী বিলাসবহুল গাড়িই কেনা হচ্ছে, যাতে সরকারের ব্যয় হবে ৩৮২ কোটি টাকা।
গত মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে স্থগিতের আদেশ প্রত্যাহার করে গাড়ি কেনার প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে। বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও সরকারের কৃচ্ছ্রসাধন কর্মসূচি বাস্তবায়নে গত বছরের ১১ অক্টোবর এসব গাড়ি কেনার প্রস্তাব স্থগিত করা হয়েছিল।
জানা গেছে, জনপ্রশাসনের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো যানবাহন অধিদপ্তরের চাহিদাপত্র অনুযায়ী, জেলা প্রশাসকদের জন্য গাড়ি কেনা হবে ৬১টি। প্রতিটি গাড়ি কিনতে ব্যয় হবে ১ কোটি ৪৫ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা। ৬১টি গাড়ি ক্রয়ে মোট ব্যয় হবে ৮৮ কোটি ৯৬ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা। ইউএনওদের ব্যবহারের জন্য কেনা হবে ২০০টি গাড়ি। এগুলোরও প্রতিটির মূল্য ধরা হয়েছে ১ কোটি ৪৫ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা। এতে ব্যয় হবে ২৯১ কোটি ৬৯ লাখ টাকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মজুদ করা ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৫ লাখ টাকা দিয়েও বাঁচতে পারলেন না জহিরুল
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দরের পথে অকটেনভর্তি জাহাজ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাবেক স্পিকার শিরীনকে কারাগারে পাঠানোর নির্দেশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেট্রোল মজুত, জামাই-শ^শুরের কারাদ-
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এমপি টিপুর বাসায় ‘টর্চার সেল’, নিজ দলের নেতাকে ‘নির্যাতন’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমান্তে বাংলাদেশিকে গুলি, বিএসএফের দুঃখ প্রকাশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্টের স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধ করতে হবে’, দাবি উঠল সংসদে
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ইউনূস লন্ডনে গিয়ে ক্যাপ্টেনকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছে’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশ রক্ষায় কোটি ইরানি জীবন দিতে প্রস্তুত -প্রেসিডেন্ট
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)