নিজস্ব সংবাদদাতা:
দেশের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ ভ্রমণে বিধিনিষেধ সহজ না করলেও পর্যটকসংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে ভ্রমণের সময়সীমা বাড়িয়ে ১৫ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দ্বীপটি ভ্রমণে প্রত্যেক পর্যটককে পরিবেশ সংরক্ষণ ফি হিসেবে ১০০ টাকা দিতে হবে।
পর্যটন গমনবিষয়ক আন্তঃমন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত প্রতিদিন সাড়ে তিন হাজার পর্যটক নারিকেল দ্বীপ ভ্রমণ করতে পারবেন। প্রত্যেক পর্যটককে পরিবেশ সংরক্ষণ ফি হিঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশে আগামী পাঁচ বছরে ১ লাখ কোটি ইয়েন বা প্রায় ৬৩৫ কোটি মার্কিন ডলারের বেসরকারি বিনিয়োগের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে জাপান। দেশটির সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া গত ২২ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
চার দিনের সরকারি সফরে গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকালে টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণেন ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এ সফরে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব জোরদার, বাণিজ্য সম্প্রসারণ এবং জাপানি বিনিয়োগ আকর্ষণন বিশেষ গুরুত্ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ঢাকা-কুমিল্লার মধ্যে রেল যোগাযোগ আরও সহজ ও দ্রুত করতে প্রায় ৬০ হাজার কোটি টাকা ব্যয়ে ৯০ কিলোমিটার দীর্ঘ নতুন রেলপথ নির্মাণ হচ্ছে।
প্রস্তাবিত এ রেলপথ কুমিল্লা থেকে দাউদকান্দি, শ্যামপুর, ফতুল্লা ও নারায়ণগঞ্জ হয়ে ঢাকার সঙ্গে যুক্ত হওয়ার কথা রয়েছে। এটি বাস্তাবায়িত হলে ঢাকা-কুমিল্লা যাতায়াতের দূরত্ব কমার পাশাপাশি যাত্রী ও পণ্য পরিবহনে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
প্রস্তাবিত রেলপথটির নাম ‘কুমিল্লা-ঢাকা নতুন রেলপথ’। প্রচলিত রেলপথের বিকল্প হিসেবে এ কর্ড লাইন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। রেলপথটির বড় অংশ উà§ বাকি অংশ পড়ুন...
মৌলভীবাজার সংবাদদাতা:
সবুজ প্রকৃতিবেষ্টিত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা। আর সেই কমলগঞ্জ এখন পরিচিত হয়ে উঠেছে সম্ভাবনার জনপদ হিসেবে। মাটির উর্বরতা আর কৃষিবান্ধব মানুষের হাত ধরেই এই জনপদে উন্নত জাতের গ্রাফটিং করা টমেটোর চারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। আর এসব টমেটোর চারা উৎপাদনকারীদের বছরে প্রায় ৭ কোটি টাকার বাণিজ্য হচ্ছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, কমলগঞ্জ উপজেলার আদমপুর, জালালপুর, বনগাঁও, কান্দিগাঁও, তিলকপুর, পশ্চিম ঘোড়ামারা ও শুকুরুল্লারগাঁও গ্রামের নার্সারির মালিক ও শ্রমিকদের এখন ব্যস্ত সময় কাটছে। নিপুণ হাতে বনঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র মাহে রমজান সামনে রেখে ভোজ্যতেল, চিনি, ডাল, ছোলা ও খেজুরের আমদানি এবং ঋণপত্র (এলসি) খোলার পরিমাণ বেড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় গুরুত্বপূর্ণ এসব নিত্যপণ্যের আমদানি বৃদ্ধির ফলে রোজায় বাড়তি চাহিদা মোকাবিলায় সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকার সম্ভাবনা তৈরি হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন উপস্থাপিত তথ্য-উপাত্তে এসব চিত্র উঠে আসে। বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেল, ডিম, ডাল, ছোলা, খেজুর ও চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সার্বিক বাজার পরিস্থিতি পর্যà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সারাদেশের ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি করা হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধেে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে সই করেছেন উপসচিব (রেজিস্ট্রেশন) মাসুদ আলী।
আদেশে বলা হয়, প্রশাসনিক চেইন সমন্বয়ের স্বার্থে নিবন্ধন অধিদফতরের ২৬ অক্টোবরের স্মারকের পরিপ্রà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গাজায় ফিলিস্তিনিদের হত্যাকা-ের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলেছে, জবাবদিহি ধ্বংসস্তূপের নিচে চাপা দেওয়া যাবে না।
আন্তর্জাতিক আইন, ন্যায়বিচার ও ভুক্তভোগীদের অধিকার নিশ্চিত করার কাঠামোর সঙ্গে গাজার পুনর্গঠন ও ভবিষ্যৎ অঙ্গাঙ্গিভাবে জড়িত।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অ্যামনেস্টি জানায়, যুদ্ধবিরতি চুক্তির পর থেকে এক হাজার ৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। প্রায় ২০ লাখ মানুষের এখনো আশ্রয় প্রয়োজন। গাজার কোনো হà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশের মহাসড়ক রক্ষণাবেক্ষণে ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা, কাজের গুণগত মান নিশ্চিত করা এবং অনিয়মের ঝুঁকি কমাতে নতুন নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত ‘মহাসড়ক রক্ষণাবেক্ষণ নীতিমালা, ২০২৬’-এর আওতায় সড়ক মেরামতের পরিকল্পনা, বাজেট বরাদ্দ, দরপত্র, কাজের অগ্রগতি ও ব্যয়ের হিসাব সফটওয়্যারভিত্তিক নজরদারির আওতায় আনার প্রস্তাব করা হয়েছে।
খসড়া নীতিমালায় সড়ক রক্ষণাবেক্ষণকে রুটিন, পর্যায়ক্রমিক, বিশেষ ও জরুরিÑএ চার ভাগে ভাগ করার কথা বলা হয়েছে। পাশাপাশি সড়কের অবস্থা, যানবাহনের চাপ, বৃষ্টিপাত, বন্যা ও জলবায়à§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
দেশের বাজারে আবারও সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাজুস। স্থানীয় বাজারে তেজাবি (পাকা) সোনা ও রূপার দাম কমায় দেশের বাজারেও সোনঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক মাদরাসাছাত্রীর শ্লীলতাহানির মামলায় ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মোসলেম আহমদের জামিন নামঞ্জুর করেছে আদালত।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওমর হায়দারের আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্লীলতাহানির অভিযোগে শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলঠবাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
গত সেপ্টেম্বরে দেশে মব সহিংসতায় ৯ জন নিহত হয়েছেন। একই সময়ে কারা হেফাজতে মৃত্যু হয়েছে ২১ জনের। এ ছাড়া ২৩৬ জন নারী ও শিশু সহিংসতার শিকার হয়েছেন, তাদের মধ্যে ৭৯টি সম্ভ্রমহরণের ঘটনা রয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ)।
বিএইচআরএফের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত নারী নির্যাতনের সংখ্যা ২৭ হাজার ছাড়িয়েছে। এ ছাড়া কুমিল্লায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে হত্যার ঘটনা এবং রাজবাড়ী ও রাজশাহীতে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সমুদ্রের ঢেউ ছুঁয়ে তৈরি রানওয়ে যুক্ত হচ্ছে কক্সবাজারের বিমানবন্দরে। সবকিছু ঠিক থাকলে ১৬ নভেম্বর আধুনিক এই বিমানবন্দরের সম্প্রসারিত কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দাপ্তরিক সূত্রে জানা গেছে, সমুদ্রের বুক চিরে রানওয়েকে সম্প্রসারিত করে ১০ হাজার ৭০০ ফুটে উন্নীত করা হয়েছে। এর ফলে এখন থেকে যেকোনো বড় আকারের উড়োজাহাজ এখানে অনায়াসে ওঠানামা করতে পারবে। প্রায় ১৮ হাজার বর্গমিটার আয়তনের নতুন যাত্রী টার্মিনালে যুক্ত করা হয়েছে চেক-ইন কাউন্টার, ইমিগ্রেশন, আধুনিক স্ক্যানিং ব্যবস্থা, লাগেজ বেল্ট, কনভà§ বাকি অংশ পড়ুন...












