গরুর খামার করে শূন্য থেকে কোটিপতি কর্ণফুলীর মোহাম্মদ হোসেন
, ১৫ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৪ মে, ২০২৪ খ্রি:, ১০ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
স্বপ্ন ছিল বড় খামারি হবেন, তবে খামার করার সম্বল ছিল না। তাই এক প্রতিবেশী থেকে ১৯৯৩ সালে দুটি গরু বর্গা নিয়ে লালনপালন শুরু করেন মোহাম্মদ হোসেন (৫৬)। গরু দুটি পরে বিক্রি করে তার লাভের অংশ হিসেবে পান ৪৫ হাজার টাকা। এই টাকা দিয়ে একটি দুধেল গাভি কিনে নিজ ঘরেই শুরু হয় তার স্বপ্নের খামারের যাত্রা। এখন তার রয়েছে ১২ শতক জমির খামার এবং শতাধিক গাভি ও বাছুর। খামার ঘিরেই তার সম্পদের পরিমাণ অন্তত তিন কোটি টাকা।
মোহাম্মদ হোসেনের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায়। এলাকার শিকলবাহায় অবস্থিত তার খামারটি। সম্প্রতি সরেজমিনে হোসেনের খামারে গিয়ে দেখা যায়, খামারের পাঁচজন শ্রমিক গাভির পরিচর্যা করতে ও ট্রাক থেকে গবাদিপশুর খাবারের বস্তা নামাতে ব্যস্ত সময় পার করছেন।
উদ্দ্যোক্তা মোহাম্মদ হোসেন জানান, একসময় গ্রামে পারিবারিক একটি ছোট মুদি দোকান করতেন তিনি। হঠাৎ খামার করার স্বপ্ন জাগে তার। তবে খামার করার সম্বল না থাকায় দুটি গরু বর্গা নিয়ে তাঁর সেই স্বপ্নের পথে হাঁটতে হয়েছে। বর্গা নেওয়া গরু বিক্রি করে লাভের টাকায় প্রথমে একটি গাভি কিনলেও পর্যায়ক্রমে গাভির সংখ্যা ও আয় বেড়েছে। আয় থেকেই ২০১৬ সালে ৭০ লাখ টাকা দিয়ে খামারের ১২ শতক জায়গা কিনেছেন।
খামার থেকে এখন প্রতিদিন ৩৫০ থেকে ৪০০ লিটার দুধ পাওয়া যায় জানিয়ে তিনি বলেন, প্রতি লিটার দুধ ৭০ টাকা দরে বিক্রি করা হয়। শুধু দুধ বিক্রি করেই মাসে আট লাখ টাকার বেশি পাওয়া যায়। খরচ বাদ দিয়েই প্রতি মাসে আয় হয় কমপক্ষে চার লাখ। মোহাম্মদ হোসেন বলেন, পুরো পরিবারের খরচ নির্বাহ করা হয় খামারের আয়ে। রাত-দিন পরিশ্রম করে এ পর্যায়ে এসেছি। আমার বিশ্বাস, কঠোর পরিশ্রম আর সততা থাকলে কোনো মানুষ ব্যর্থ হয় না। সফলতা অবশ্যই ধরা দেবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মজুদ করা ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৫ লাখ টাকা দিয়েও বাঁচতে পারলেন না জহিরুল
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দরের পথে অকটেনভর্তি জাহাজ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাবেক স্পিকার শিরীনকে কারাগারে পাঠানোর নির্দেশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেট্রোল মজুত, জামাই-শ^শুরের কারাদ-
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এমপি টিপুর বাসায় ‘টর্চার সেল’, নিজ দলের নেতাকে ‘নির্যাতন’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমান্তে বাংলাদেশিকে গুলি, বিএসএফের দুঃখ প্রকাশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্টের স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধ করতে হবে’, দাবি উঠল সংসদে
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ইউনূস লন্ডনে গিয়ে ক্যাপ্টেনকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছে’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশ রক্ষায় কোটি ইরানি জীবন দিতে প্রস্তুত -প্রেসিডেন্ট
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)