ইউনুসের দেশদ্রোহীতার বয়ান : এক সাংবাদিকের জবানবন্দি (৩)
, ১৮ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ০৭ মে, ২০২৬ খ্রি:, ২৫ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) মন্তব্য কলাম
আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এই ১০০ স্কুলের একটিও পার্বত্য চট্টগ্রামের অর্ধেক জনগোষ্ঠী বাঙ্গালী অধ্যুষিত এলাকায় অধিষ্ঠিত নয়। আমি বলছি না বাঙালি অধ্যুষিত এলাকায় চালু করলে এটা বৈধ হতো। মূলত এ দ্বারা তাদের উদ্দেশ্যটা পরিষ্কার বোঝা যায়। যে সমস্ত স্কুলে এই প্রজেক্ট চালু হয়েছে সেই স্কুলগুলো এবং তার আশপাশের পরিবেশ খতিয়ে দেখলে আরো স্পষ্ট হবে বিষয়টি। সবচেয়ে বড় কথা, পার্বত্য চট্টগ্রামের থেকে অনেক বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী সমতলে রয়েছে। কিন্তু তাদের এলাকায় এই প্রজেক্ট চালু করার জন্য ইউএনডিপি ফান্ডিং করে নি। এটা দ্বারাও তাদের লক্ষ্য বোঝা যায়।
অথচ বিদ্রোহপ্রবণ হওয়ায় পার্বত্য চট্টগ্রামের পাশর্^বর্তী ভারত ও মিয়ানমারের রাজ্যগুলোতে এই সংযোগ চালু করেনি সেখানকার সরকার। তবুও কয়েক দফায় সে দেশের সরকার পাশর্^বর্তী রাজ্যগুলো থেকে স্টারলিংক সংযোগের বিপুল পরিমাণ রিসিভার আটক করেছে। বাংলাদেশ যদি তার ভূখ-কে প্রতিবেশীর জন্য প্রকৃতপক্ষে নিরাপদ করতে চায়, এ বিষয়টিও খতিয়ে দেখা দরকার।
এই আলোচনা তোলার মূল লক্ষ্য হচ্ছে, অন্তর্বর্তী সরকার যে সকল অধ্যাদেশ জারি করেছে বর্তমান সরকার তার অনেকগুলো গ্রহণ করেছে কিছু বাতিল বা স্থগিত করেছে এবং কিছু সংশোধন সাপেক্ষে গ্রহণ করেছে। যেগুলো গ্রহণ করা হয়েছে, আমি জানিনা সেগুলো লাইন বাই লাইন খতিয়ে দেখা হয়েছে কিনা।
কেননা এরা যে এজেন্ডা বাস্তবায়নের জন্য ক্ষমতায় এসেছিল কোন না কোনভাবে, কোন না কোন লাইনে তারা এর ছাপ রেখে গিয়েছে।
বন ও পরিবেশ বিষয়ক এনজিও বেলার বস সৈয়দা রিজওয়ানা হাসান বন সংরক্ষণ পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য একটি অধ্যাদেশ জারি করেছে। কিন্তু এই অধ্যাদেশের মধ্যে সে কৌশলে এক লাইনে পার্বত্য চট্টগ্রামের অখন্ডতা বিরোধী ১৯০০ সালের শাসনবিধিকে বৈধ করে দিয়েছে। আমি চেষ্টা করেছি এ ব্যাপারে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করতে। জানিনা সরকার এ ব্যাপারে কী অবস্থান নেবে।
কিন্তু এই একটি ঘটনা দ্বারা আমি সন্দিহান হয়ে পড়েছি। বিদেশি এজেন্ডা বাস্তবায়নে আসা অন্তর্বর্তী সরকার ১৩১টি অধ্যাদেশের ছত্রে ছত্রে কোথায় কোথায় পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করে রেখে গেছে তা বর্তমান সংসদের দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্যগণ যথেষ্ট মনোযোগ দিয়ে পরীক্ষা করে দেখার সময় পেয়েছেন কিনা তা নিয়ে। কেননা তারা আবার একটি সময়সীমাও বেঁধে দিয়ে গেছে। (মেহেদী হাসান পলাশ, সম্পাদক : পার্বত্য নিউজ ডট কম, অনলাইন অবলম্বনে)
সংকলনে : মুহম্মদ জুলফিকার হায়দার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুসলমানকে ‘মুসলমানিত্ব’ বুঝতে হবে। ‘আশহাদু আন্না মুহম্মাদার রসূলুল্লাহ’ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাক্বীক্বীভাবে বলতে হবে ও আমলে আনতে হবে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতি বছর শুধু অসুস্থতার কারণে প্রায় ৬৪ লাখ মানুষ দারিদ্র্যের শিকার হচ্ছে।
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রী নিজেই ‘মাননীয়’ শব্দ বাদ দেয়া শুরু করেছেন। বাতিল হয়েছে ‘রাষ্ট্রপতির’ সাথে ‘মহামান্য’ শব্দ ব্যবহারও।
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশের সামরিক ব্যয় গত দশকগুলোতে ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি মূলত বেতন, স্থায়ী খরচ এবং চলমান পরিচালনায় ব্যবহৃত হয়েছে। তবে সামরিক আধুনিকায়ন, সমরাস্ত্র ক্রয় এবং নতুন প্রযুক্তি সংযোজনের জন্য মোট বাজেটের মাত্র ২-৪ শতাংশ ব্যয় হয়েছে।
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র পরিক্রমায় চললেই সে প্রজ্ঞা পাওয়া সম্ভব ইনশাআল্লাহ
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাম্প্রতিক ঐতিহাসিক বৈদ্যুতিক সংকটকে আরো ঘণীভূত করেছে, দেশকে টাল-মাটাল করেছে আমেরিকান কোম্পানী এক্সিলারেট এনার্জি। তাদের ২০৪০ সাল পর্যন্ত বাংলাদেশের জ্বালানি নিয়ন্ত্রণ এবং বাংলাদেশ থেকে লাখ লাখ কোটি টাকা লুটতরাজের টেকসই পরিকল্পনা।
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাম্প্রতিক ঐতিহাসিক বৈদ্যুতিক সংকটকে আরো ঘণীভূত করেছে, দেশকে টাল-মাটাল করেছে আমেরিকান কোম্পানী এক্সিলারেট এনার্জি। তাদের ২০৪০ সাল পর্যন্ত বাংলাদেশের জ্বালানি নিয়ন্ত্রণ এবং বাংলাদেশ থেকে লাখ লাখ কোটি টাকা লুটতরাজের টেকসই পরিকল্পনা।
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আর ড্রোন সক্ষমতা বাড়াতে বাজেট মাত্র ৫৭০ কোটি টাকা!!!!!!!!!!!!!!
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আর ড্রোন সক্ষমতা বাড়াতে বাজেট মাত্র ৫৭০ কোটি টাকা!!!!!!!!!!!
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারের ঋণের পরিমাণ প্রায় ২০ লাখ কোটি টাকা
০৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তবে কি সাবেক সরকারের অসমাপ্ত ষড়যন্ত্রের সমাপনীর পথেই হাঁটতে চাইছে বর্তমান সরকার?
০২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসলিম দেশগুলোর উচিৎ মক্কা চুক্তিকে আরো বিশুদ্ধ ও বিস্তৃত করা যাতে ভারতের গোস্বা এত বাড়ে যে তাদের গোস্বার অনলেই তারা জ্বলে পুড়ে ছারখার হয়
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












