শহরের বিভিন্ন স্থানে বসবাসকারী অবহেলিত, অসহায় এবং ভাগ্য বিড়ম্বিত ছিন্নমূল মানুষদের গ্রামের আপন ঠিকানায় ফিরিয়ে দেয়ার জন্য দ্বিতীয়বারের মতো ‘ঘরে ফেরা কর্মসূচি’ চালু হয়েছিল ২০১০ সালে। কিন্তু এরপর রহস্যজনক কারণে তা বন্ধ হয়ে গেছে। উল্লেখ্য, ১৯৯৯ সালের ২০ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যতিক্রমী এ কর্মসূচির উদ্বোধন করেছিলেন। কিন্তু পরবর্তী সরকারের পৃষ্ঠপোষকতার অভাবে ২০০২ সাল থেকে এ কর্মসূচি স্থগিত হয়ে যায়।
এক সমীক্ষায় জানা গেছে, এ কর্মসূচির আওতায় ৩৪টি জেলায় ব্যাংকের ২৭৭টি শাখার মাধ্যমে ২ হাজার ৩৭৩টি বস্তির পরিবারকে পুনর্বা বাকি অংশ পড়ুন...
স্বাধীনতার পর থেকে দেশের উন্নয়ন যে একেবারেই হয়নি তা নয়। আমরা এটাকে উন্নয়নের ধীরগতি বলতে পারি এবং এ গতিকে কিভাবে আরো জোরদার করা যায়, সেক্ষেত্রে সরকার ও সংশ্লিষ্ট সবাইকে চিন্তা করার এবং সে পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য জোরদার আহ্বান জানাই।
সরকার ইচ্ছে করলে গ্রামবাংলার উন্নয়নে বাজেটে বিশেষ বরাদ্দ দিতে পারেন। এনজিওগুলোর উপর একচেটিয়া নির্ভর না করে, নিজে এক্ষেত্রে কাজ করতে পারেন। মফস্বলে ব্যাংকগুলোর যেসব শাখা রয়েছে সেগুলোর মাধ্যমে বিভিন্ন সুদমুক্ত প্রকল্প বাস্তবায়ন করা যেতে পারে। আমরা গ্রামগুলোর উন্নয়ন চাই। আর গ্রামে কৃষি বাকি অংশ পড়ুন...
সন্ত্রাসী ইসরাইলের সামরিক বাহিনী গত ৭ অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ শক্তির কাছে পরাজিত হয়েছে এবং তাদের দুর্বলতা প্রকাশ হয়ে পড়েছে। আমেরিকা কিছু পদক্ষেপের মাধ্যমে তাদেরকে এখন সান্ত¡না দিতে চাইছে, তাদের মনোবল চাঙ্গা করতে চাইছে। আমেরিকা বলতে চাইছে- আমেরিকার মতো বিশাল এক শক্তি তাদের পাশে রয়েছে এবং তারা যেন হতাশ না হয়। আমেরিকার এসব সান্ত¡না বা পদক্ষেপ আহামরি কোনো প্রভাব রাখতে পারবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। এ প্রসঙ্গে ইরানের উল্লেখ্য, যে আমেরিকা ইসরাইলিদেরকে সান্ত¡না দিয়ে আগ্রাসন চালিয়ে যেতে উৎসাহ দিচ্ছে সেই আমেরিকা দুই ব বাকি অংশ পড়ুন...
বাংলাদেশ কৃষিনির্ভর। বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে হলে বিশেষ গুরুত্ব ও অগ্রাধিকারের ভিত্তিতে কৃষিখাতে নজর দিতে হবে। কারণ কৃষিখাতে রয়েছে অনেক অনাবিষ্কৃত সোনালী সম্ভাবনা। যার মধ্যে পাম চাষ অন্যতম। বাংলাদেশে পাম চাষ তেমন একটা প্রচলিত বা জনপ্রিয় নয়। ফলে পাম তেলে দেশ বর্তমানে আমদানিনির্ভর। বাংলাদেশে পাম তেল আসে মালয়েশিয়া এবং বেশিরভাগ ইন্দোনেশিয়া থেকে। তবে এ পাম চাষে দেশেই সম্ভাবনার সৃষ্টি হয়েছে।
বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় পরীক্ষামূলক পাম চাষে সফলতার দেখা পাওয়া গেছে। কৃষি বিশেষজ্ঞরা বলছে, বাংলাদেশে সম্ভাবনার দ বাকি অংশ পড়ুন...
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিসংখ্যান বলছে, জিডিপিতে অবদান কম হলেও ৪০ শতাংশ মানুষ এখনো কৃষির ওপর নির্ভরশীল। এর অর্থ হচ্ছে, এককভাবে এখনো সবচেয়ে বেশি মানুষ কৃষির সঙ্গে আবদ্ধ। বাংলাদেশের গত কয়েক দশকের যে অর্জন, তাতে কৃষকের ভূমিকা অভাবনীয়। ধান ও পাটকেন্দ্রিক উৎপাদন থেকে বেরিয়ে এসে কৃষিতে বৈচিত্র্য এনে ও নিজস্ব নানা উদ্ভাবনের মাধ্যমে ২৫ কোটি মানুষের খাদ্য ও পুষ্টির জোগান দিচ্ছেন তারা।
ঠাকুরগাঁওয়ে গত মৌসুমে রেকর্ড পরিমাণ আলু উৎপাদন করেও লাভবান হতে পারেনি চাষি ও ব্যবসায়ীরা। হিমাগারে পচেছিল সংরক্ষিত আলু। এ নিয়ে মহাসড় বাকি অংশ পড়ুন...
অন্য কোনো ধর্মে নয়, কেবলমাত্র পবিত্র দ্বীন ইসলাম উনার মধ্যেই বিষয়টি নির্দেশিত হয়েছে। পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “নিশ্চয়ই অপব্যয়কারীরা শয়তানের ভাই।”
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “বিনা প্রয়োজনে গাছের একটি পাতাও ছিঁড়ো না।” পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে এমনও ইরশাদ মুবারক হয়েছে, “অযু করতে গিয়ে নদীর পানিও বিনা প্রয়োজনে ব্যবহার করা জায়িয নেই।” বলাবাহুল্য, কাফির-মুশরিকদের মধ্যে এই শিক্ষা নেই।
জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (ফাও) প্রচারিত এক তথ্যে জানিয়েছে, ‘বিশ্বে প্রতি বছর ১৩০ কোটি টন খাবার বাকি অংশ পড়ুন...
বিশেষজ্ঞদের মতে, দিন দিন আমাদের আচরণ, অনুশাসন ও সামাজিক মূল্যবোধ পরিবর্তন হচ্ছে। মানুষের মধ্যে হিংস্রতাও বেড়ে গেছে আগের তুলনায় বেশি। এর জন্য দায়ী দেশী-বিদেশি টিভি চ্যানেলের অনুষ্ঠান ও সিনেমা। সহজাত মনোবৃত্তির কারণেই ভারতীয় অপরাধবিষয়ক নাটক ও সিনেমা দেখে
খারাপই হচ্ছে দর্শকরা। ভারতসহ বিভিন্ন দেশের
টেলিভিশন চ্যানেলগুলো অপরাধধর্মী বিভিন্ন ঘটনা অবলম্বনে ধারাবাহিক নাটক-সিনেমা তৈরি
করছে, যা ঘরে বসে দেখছে সবাই। এছাড়া বলিউড ও হলিউডে তৈরি হচ্ছে বিভিন্ন অপরাধবিষয়ক সিনেমা। অপরাধ কাহিনী বলেই সব বয়সের বাকি অংশ পড়ুন...
সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা? এ অবস্থায় চলছে আমাদের বর্তমান সমাজ। সর্বত্র ভেজাল আর ভেজাল। খাদ্য সামগ্রী থেকে ওষুধে পর্যন্ত ভেজাল। এমনকী নির্মাণ সামগ্রীও ভেজাল থেকে পিছিয়ে নেই। তবে নির্মাণ সামগ্রীর সিমেন্ট নামক যে জিনিসটিতে ভেজাল সবচেয়ে ভয়াবহ ও ঝুঁকিপূর্ণ সেখানেও ভেজালের দৌরাত্ম্য থেমে নেই।
বাজারে হরেক ব্র্যান্ডের হরেক রকম সিমেন্ট। প্রতিবেশী ভারতসহ বিভিন্ন দেশ থেকে সিমেন্ট আমদানিও করা হচ্ছে। দাম কোনটিরই কম নয়। পত্রপত্রিকায় বিভিন্ন কোম্পানির সিমেন্টের নানা লোভনীয় বিজ্ঞাপনও দেয়া হচ্ছে। প্রায় প্রত্যেকের দাবি, তাদের বাকি অংশ পড়ুন...












