সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন-
إِنَّمَا أَنَا قَاسِمٌ، وَاللهُ يُعْطِي
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বণ্টনকারী আর আল্লাহ পাক দানকারী।’ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে হাদিয়া করে দিয়েছেন। তিনি বণ্টনকারী। তিনি সেখানে থেকে বণ্টন করে দিলেন। সুলত্বানুল হিন্দ খাজা গরীবে নেওয়াজ হাবীবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি কোথায় হিদায়েতের কাজ করবেন, যে আপনি আজমীর শরীফ চলে যান সেটাই আপনার হিদায়েতের কেন্দ্রস্থল। সত্যি তিনি এখানে আসলেন, হিদায়েতের কাজ করলেন। উনার ওসীলায় এক কোটিরও বেশি বিধর্মী ঈমান এনে মুসলমান হলো। সুবহানাল্লাহ!
তাহলে আমরা দেখতে পাচ্ছি, এখনো নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বণ্টনকারী রয়েছেন বিদায় নেয়ার পরও। তিনি শুধু পর্দার আড়ালে।
এরপর আরো ওয়াক্বিয়া রয়েছে, একটা মাশহূর ওয়াকিয়া হচ্ছে, হযরত আব্দুল হক্ব মুহাদ্দিছ দেহলবী রহমতুল্লাহি আলাইহি, মহান আল্লাহ পাক উনার বিশ্বখ্যাত ওলী, বুযুর্গ, তিনি যখন মদীনা শরীফ-এ থেকে পড়াশুনা শেষ করলেন, হাদীছ শরীফ-এর উপর পড়া-লেখা শেষ করেছেন, গভীর জ্ঞান অর্জন করেছেন, ইলিম অর্জন করেছেন, মুহাক্কিক, মুদাক্কিক তিনি হলেন, ইলমে তাছাওউফ চর্চায় মশগুল। প্রতিদিন তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছোহবত মুবারক ইখতিয়ার করেন রওযা শরীফ-এ মুরাকাবায় বসে। যখন ইলিম চর্চা শেষ হয়ে গেলো তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তরফ থেকে বলা হলো, হে আব্দুল হক্ব! আপনার তো মদীনা শরীফ অবস্থানের স্থান নয়, আপনি এখান থেকে হিন্দুস্থান চলে যান। দিল্লি যান। আপনার হিদায়েতের কেন্দ্র হচ্ছে দিল্লি। আপনাকে সেখানে চলে যেতে হবে।
এটা শুনে হযরত আব্দুল হক্ব মুহাদ্দিছ দেহলবী রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, আয় মহাসম্মানিত রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এটা কঠিন ব্যাপার আমি আপনাকে ছেড়ে চলে যাবো, এটা আমি বরদাশ্ত্ করতে পারবো না। আপনার জুদায়ির কারণে আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব হবে না। আমি নির্ঘাত ইন্তিকাল করবো সেখানে গেলে। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, চিন্তার কোন কারণ নেই আপনার হিদায়েতের কেন্দ্রস্থল দিল্লি, আপনি সেখানে যান। প্রতিদিন রাত্রিবেলায় আপনি মুরাকাবায় বসে আমার সাক্ষাৎ লাভ করবেন। সুবহানাল্লাহ!
সত্যি তাই হলো। তিনি মদীনা শরীফ থেকে দিল্লি চলে আসলেন। প্রতিদিন রাত্রিবেলায় তিনি মুরাকাবায় বসে সরাসরি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাক্ষাতে চলে যান। সেখানে ছোহবত মুবারক ইখতিয়ার করে সময় কাটিয়ে আবার চলে আসতেন। এরকম হাজারো লক্ষ কোটি ওয়াক্বিয়া রয়েছে, দৃষ্টান্ত রয়েছে যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আওলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের প্রত্যেককে স্থান নির্দিষ্ট করে দেন। কোথায় যেতে হবে, কোথায় হিদায়েতের কেন্দ্রস্থল হবে সেটা বলে দেন। যেহেতু তিনি বণ্টনকারী।
কাজেই, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্পর্কে যারা বলে থাকে উনার বিদায়ে ইবলিস খুশি প্রকাশ করেছে। নাঊযুবিল্লাহ! এখানে তো ইবলিসের খুশি প্রকাশ করার কিছুই নেই। নবীদের নবী রসূলদের রসূল হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আগমন এবং বিছাল শরীফ প্রত্যেকটাই ইবলিসের জন্য কঠিন। কারণ তার যত শয়তানি চক্রান্ত, সেটা ভেঙে তছনছ হয়ে যাচ্ছে, চুরমার হয়ে যাচ্ছে যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নির্দেশে হযরত আওলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা সারা দুনিয়াতে দ্বীনের খিদমত সেটা আঞ্জাম দিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন
সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا لَقِيتُمُ ال…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৫)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- وَلَاتَشَبَّهُوْا بِالْيَهُوْدِ وَلَابِالنَّصٰرٰى فَاِنَّ تَس…
মুসলমানদের শত্রু সমস্ত বেদ্বীন-বদদ্বীনরা। তারা মুসলমানদের প্রকাশ্যে, গোপনে ক্ষতি সাধনে লিপ্ত
যে নিজে পর্দা করে না ও অধীনস্থদের পর্দা করায় না সে দাইয়ূছ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا لَقِيتُمُ ال…
প্রাণীর ছবি তোলা শক্ত হারাম, রয়েছে কঠিন শাস্তি
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পুরুষের জন্য কমপক্ষে একমুষ্ঠি পরিমাণ দাড়ি রাখা ফরয
বেপর্দা সর্বপ্রকার অনিষ্ট ও ফিতনা-ফাসাদের মূল
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।