আসন্ন নির্বাচনে ভারতের হস্তক্ষেপ তথা বাংলাদেশের রাজনীতিতে আমেরিকা, রাশিয়া তথা বিদেশীদের সক্রিয় তৎপরতা কঠোরভাবে নিয়ন্ত্রণহীণতার নেপথ্যে কি? এ অপতৎপরতার শুরু স্বাধীনতার পর থেকেই জ্যামিতিক হারে বৃদ্ধি পাওয়া বৈদেশিক প্রভাব ও চাপে পিষ্ট হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দোষের ভার নিতে হবে দেশের মালিক জনগণকেই
কারণ ক্ষমতালিপ্সু ও ক্ষমতাসীন উভয়ের কাছে এখন জনস্বার্থের চেয়ে মসনদের মোহই বড়। নাউযুবিল্লাহ! (পর্ব-৪)
, ১৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০১ সামিন, ১৩৯১ শামসী সন , ৩০ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১৫ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) মন্তব্য কলাম
বাংলাদেশের বর্তমান ভূরাজনৈতিক গুরুত্ব বিবেচনায় নিয়ে এটা মনে রাখা দরকার যে ২০২৩ সালে বিদেশি শক্তিগুলোর অবস্থান শুধু স্বার্থগত দ্বন্দ্বের বিষয় নয়, এর সঙ্গে আদর্শিক দ্বন্দ্বের প্রশ্নও জড়িত। ফলে নয়াদিল্লিতে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ভারত আলোচনার পর কোনো পক্ষের অবস্থান বদলে যাবে এবং যুক্তরাষ্ট্র ও অন্য শক্তিগুলো সরকারের আশ্বাস এবং ভারতের অবস্থান বিবেচনায় নিয়ে তাদের পদক্ষেপ নির্ধারণ করবে, এমন ভাবলে ভুল হিসাব করা হবে।
বাংলাদেশের জন্য আগামী নির্বাচনের গুরুত্ব কেবল কে ক্ষমতায় থাকবে- তাই নয়, এর সঙ্গে যুক্ত আছে অভ্যন্তরীণ শাসন ব্যবস্থা এবং বৈশ্বিক রাজনীতির প্রশ্ন। অভ্যন্তরীণভাবে একটি কার্যকর বহুদলীয় ব্যবস্থা থাকা নাথাকার প্রশ্নটি নির্ধারণের বিষয় হয়ে উঠেছে এই নির্বাচনে। অন্যদিকে ভবিষ্যতে আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনীতিতে বাংলাদেশের অবস্থান কী হবে, তার পথরেখার ইঙ্গিত পাওয়া যাবে।
এগুলোর ব্যাপারে বাংলাদেশের নাগরিকেরাই কেবল উদ্বিগ্ন, তা নয়, আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোও চিন্তিত।
যুক্তরাষ্ট্র সরকারের ভিসানীতি নিয়ে কয়েক মাস ধরে অনেক কথাই হয়েছে। বাংলাদেশ সরকার ও প্রধান বিরোধী দলের মধ্যে রাজনৈতিক বিরোধের জেরে এবং এই ভিসানীতি ইতোমধ্যেই কিছুটা কার্যকর হওয়ার পরিপ্রেক্ষিতে সঙ্গত কারণেই আগামী দিনগুলোতে এটি কতটুকু ও কীভাবে প্রয়োগ করা হবে- এটা নিয়ে ব্যাপক আলোচনা সর্বত্রই। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র নতুন শ্রমনীতি ঘোষণা করেছে। গত ১৬ নভেম্বর ঘোষিত এই শ্রমনীতিতে বলা হয়েছে, শ্রমিকদের অধিকার হরণ, তাদের নির্যাতন এবং ভয়ভীতি দেখানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মার্কিন সরকার নতুন করে ভিসা নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে। সাম্প্রতিক সময়ে ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের টানাপড়েন, আসন্ন নির্বাচন এবং পোশাক খাতের সঙ্গে জড়িত শ্রমিকদের আন্দোলনের কারণে বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে আমরা একটা সুস্পষ্ট ধারণা পাওয়ার চেষ্টা করব।
সবার আগে যে বিষয়টি উল্লেখ করা প্রয়োজন তা হচ্ছে, আমাদের দেশের পোশাক খাত সম্পূর্ণভাবে বেসরকারি মালিকানায় পরিচালিত হয়।
শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সরকারের নির্দিষ্ট শ্রম আইনের আলোকে এর বাস্তবায়নের দায় বর্তায় মূলত মালিক কর্তৃপক্ষের ওপর। তারপরও সরকার, মালিকপক্ষ এবং ট্রেড ইউনিয়নের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনার মধ্য দিয়ে সার্বিক বিষয়টি পরিচালিত হয়ে থাকে। আর এ কারণেই সাম্প্রতিক সময়ে চলমান শ্রমিক বিক্ষোভের আলোকে এই ত্রিপক্ষীয় সিদ্ধান্তের মাধ্যমে শ্রমিকদের জন্য নতুন করে ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণ করা হয়েছে। এর যদি কোনো ব্যত্যয় ঘটে অর্থাৎ শ্রম আইনের আলোকে তাদের অধিকার হরণ, নির্যাতন অথবা অন্য কিছু, সেক্ষেত্রে নির্দিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট কারখানার ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রাসঙ্গিক হতে পারে। সার্বিকভাবে পুরো পোশাক শিল্পের ওপর এর নেতিবাচক প্রতিক্রিয়া আসার কথা নয়। তবে হ্যাঁ, সরকারের আইন অনুযায়ী সুনির্দিষ্ট অভিযোগের আলোকে আইন প্রয়োগের প্রাসঙ্গিকতা রয়েছে। সবদিক বিবেচনায় নিলে আমরা যে বিষয়টি দেখতে পাই, সাম্প্রতিক বছরগুলোতে শ্রম অধিকার সম্পর্কিত বিষয়গুলোতে বিদ্যমান আন্তর্জাতিক আইন কমপ্লায়েন্সের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান সন্তোষজনক। এই বিবেচনায় কয়েক বছর ধরে বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান গন্তব্য ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়ে আসছে। (ইনশাআল্লাহ চলবে)
-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সরকারের এক মূর্খ মন্ত্রী বলেছে তেলের দাম বৃদ্ধিতে মূল্যস্ফীতি হবে না। অথচ তেলের দাম বৃদ্ধিতে প্রথম দাম বাড়বে খাদ্যের।
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপসংস্কৃতি রোধ করতে হলে কথিত ফ্যাশন হাউজগুলো নিয়ন্ত্রণ করতে হবে
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উগ্র হিন্দুত্ববাদী ভারত এবং পতিত আওয়ামীলীগ চাচ্ছে বাংলাদেশে তথাকথিত জঙ্গী তৎপরতা প্রমাণ করতে।
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানকে ‘মুসলমানিত্ব’ বুঝতে হবে। ‘আশহাদু আন্না মুহম্মাদার রসূলুল্লাহ’ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাক্বীক্বীভাবে বলতে হবে ও আমলে আনতে হবে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতি বছর শুধু অসুস্থতার কারণে প্রায় ৬৪ লাখ মানুষ দারিদ্র্যের শিকার হচ্ছে।
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রী নিজেই ‘মাননীয়’ শব্দ বাদ দেয়া শুরু করেছেন। বাতিল হয়েছে ‘রাষ্ট্রপতির’ সাথে ‘মহামান্য’ শব্দ ব্যবহারও।
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশের সামরিক ব্যয় গত দশকগুলোতে ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি মূলত বেতন, স্থায়ী খরচ এবং চলমান পরিচালনায় ব্যবহৃত হয়েছে। তবে সামরিক আধুনিকায়ন, সমরাস্ত্র ক্রয় এবং নতুন প্রযুক্তি সংযোজনের জন্য মোট বাজেটের মাত্র ২-৪ শতাংশ ব্যয় হয়েছে।
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র পরিক্রমায় চললেই সে প্রজ্ঞা পাওয়া সম্ভব ইনশাআল্লাহ
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাম্প্রতিক ঐতিহাসিক বৈদ্যুতিক সংকটকে আরো ঘণীভূত করেছে, দেশকে টাল-মাটাল করেছে আমেরিকান কোম্পানী এক্সিলারেট এনার্জি। তাদের ২০৪০ সাল পর্যন্ত বাংলাদেশের জ্বালানি নিয়ন্ত্রণ এবং বাংলাদেশ থেকে লাখ লাখ কোটি টাকা লুটতরাজের টেকসই পরিকল্পনা।
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাম্প্রতিক ঐতিহাসিক বৈদ্যুতিক সংকটকে আরো ঘণীভূত করেছে, দেশকে টাল-মাটাল করেছে আমেরিকান কোম্পানী এক্সিলারেট এনার্জি। তাদের ২০৪০ সাল পর্যন্ত বাংলাদেশের জ্বালানি নিয়ন্ত্রণ এবং বাংলাদেশ থেকে লাখ লাখ কোটি টাকা লুটতরাজের টেকসই পরিকল্পনা।
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আর ড্রোন সক্ষমতা বাড়াতে বাজেট মাত্র ৫৭০ কোটি টাকা!!!!!!!!!!!!!!
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আর ড্রোন সক্ষমতা বাড়াতে বাজেট মাত্র ৫৭০ কোটি টাকা!!!!!!!!!!!
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












