নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডারের সুরক্ষা নিশ্চিত ও সম্ভাব্য সাইবার আক্রমণের ঝুঁকি থেকে এড়াতে কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিআইআরটি) গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত বৃহস্পতিবার (১০ আগস্ট) ইসির এনআইডি উইংয়ের সিস্টেম এনালিস্টকে আহ্বায়ক করে ছয় জন সদস্য ও একজন সদস্য সচিব নিয়ে আট জনের ‘কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম’ গঠন করা হয়।
জানা যায়, এরইমধ্যে পনেরই অগাস্ট সামনে রেখে ৩১ জুলাই একটি ‘উগ্রপন্থি’ হ্যাকার গ্রুপের তরফ থেকে বাংলাদেশে সাইবার হামলার হুমকি আসে। এ শঙ্কায় ৪ অগাস্ট সরকারের কম্পিউটার ইনস বাকি অংশ পড়ুন...
রাজশাহী সংবাদদাতা:
রাজশাহীতে প্রান্তিক খামারি কমে যাওয়ায় স্থানীয় ফার্মের ডিমে বাজারের মূল নিয়ন্ত্রক গুটি কয়েক ব্যবসায়ী। তারা আবার দাদন ব্যবসায়ে জড়িত। অভিযোগ রয়েছে এসব ব্যবসায়ী সমিতি করে রাজশাহীতে বসেই নির্ধারণ করেন সারা দেশের ডিমের দাম। এসএমএসের মাধ্যমেই জানিয়ে দেয়া হয় কত টাকা দরে ডিম বিক্রি করতে হবে।
গতকাল জুমুয়াবার রাজশাহী সাহেব বাজারে প্রতি হালি লেয়ার মুরগির ডিমের দাম ৪৬ থেকে ৫০ টাকা। পাড়া মহল্লায় দাম আরও বাড়তি। অথচ এদিন পবার মোসলেমের মোড়ে খামার পর্যায়ে প্রতি হালি ডিম বিক্রি হয় ৪১ টাকা ৬০ পয়সা। খামারিরা জানান, চলতি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের সরকারি ও বেসরকারি খাতকে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে প্রায় ১২ বিলিয়ন ডলার বিদেশি ঋণ পরিশোধ করতে হবে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে আসা এবং ডলার সংকটের কারণে বিদেশি ঋণ পরিশোধ করা জটিল হয়ে উঠতে পারে বলে আশংকা করা হচ্ছে।
আন্তর্জাতিক সংস্থা মুডিস ইনভেস্টর এবং এসএন্ডপি গ্লোবাল বাংলাদেশের ঋণমান কমিয়ে দেয়ায় নতুন করে ঋণ কতটা পাওয়া যাবে তা নিয়েও সংশয় রয়েছে।
সাধারণত এ ধরণের সংস্থার ঋণমান কমিয়ে দেয়ার কারণে বৈদেশিক ঋণ পাওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের চেয়ে বেশি হারে সুদ দিতে হতে পারে।
প্রসঙ্গত, বা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
স্বস্তি নেই মাছ, গোশত, সবজিসহ নিত্যপণ্যের বাজারে। একেক সময় একেক পণ্যের দাম কিছুটা ওঠানামা করলেও বাজার ছুটছে ঊর্ধ্বমুখী। আগে থেকেই অনেক নিত্যপণ্যের দাম বেড়ে আছে। এরই মধ্যে সপ্তাহজুড়ে বেড়েছে ডিম, পেঁয়াজ, সবজি ও মাছের দাম। নতুন করে ডিমের বাজারে অস্থিরতা ভোগাচ্ছে সাধারণ মানুষকে।
গতকাল জুমুয়াবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সপ্তাহের ব্যবধানে প্রতি হালি ফার্মের মুরগির ডিমের দাম পাঁচ থেকে ১০ টাকা বেড়ে ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। যেখানে গত সপ্তাহেও হালি ছিল ৪৮ থেকে ৫০ টাকা। ডজন পড়ছে ১৬০ থ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলিদের গুলিতে ১৯ বছরের এক ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলের এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
এছাড়াও ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
এক বিবৃতি মার্কিন পররাষ্ট্র দপ্তর বলে, ইসরায়েলি চরমপন্থি বসতি স্থাপনকারীদের সন্ত্রাসী হামলায় ১৯ বছরের এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। আমরা তার তীব্র নিন্দা জানাই। পাশাপাশি, এ ঘটনায় দোষীদের সম্পূর্ণ জবাবদিহিতা ও বিচারের আওতায় আনার আহ্বান জানাই।
এদিকে গত সোমবা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আগামী জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগ সরকারের সঙ্গেই থাকতে চান সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) বেশির ভাগ সংসদ সদস্য। তবে দলের শীর্ষ নেতৃত্বসহ একটি অংশ সরকারের সঙ্গে এবার গাঁটছড়া বাঁধতে আগ্রহী নয়। তারা রাজনীতিতে একটা ‘স্বতন্ত্র’ অবস্থান নেওয়ার পক্ষে। কিন্তু এখন পর্যন্ত সে অবস্থান স্পষ্ট করতে না পারায় এ অংশটি দ্বিধাগ্রস্ত।
জাপার দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, একটি অংশের সরকারের সঙ্গে থাকার, অন্য অংশটির স্বতন্ত্র অবস্থান নেওয়ার তৎপরতা দলের নেতা-কর্মীদের মধ্যে ধোঁয়াশা তৈরি করেছে।
তাঁরা এখনো বু বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বায়ুদূষণের তালিকায় ফের শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। ১৫৬ স্কোর নিয়ে তালিকার শীর্ষে উঠেছে এই শহর। এর অর্থ দাঁড়ায় ঢাকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। অন্যদিকে, ইন্দোনেশিয়ার জাকার্তা রয়েছে দ্বিতীয় স্থানে। শহরটির স্কোর হচ্ছে ১৫৫ স্কোর অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকাল ৮টা ২০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে ।
তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে চিলির সান্তিয়াগো। শহরটির স্কোর হচ্ছে ১৫৪।অর্থাৎ সে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কোনো দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া ছাড়াও দুর্নীতিবাজদের সম্পদ বাজেয়াপ্ত করতে পারে যুক্তরাষ্ট্র। এ ছাড়া অংশীদার দেশগুলোকে এ বিষয়ে তথ্য দিয়ে থাকে যুক্তরাষ্ট্র, যাতে ওইসব দেশ এ ঘটনাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা (প্রসিকিউট) নিতে পারে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেছে মুখপাত্র ম্যাথিউ মিলার। সে বলেছে, শুধু যুক্তরাষ্ট্র নয় বরং তার মিত্র দেশগুলোকে এসব শাস্তিমূলক পদক্ষেপের ব্যাপারে তথ্য দিয়ে সহযোগিতা করা হবে।
গত মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকায় বিগত বড় দুটি কর্মসূচি পরিকল্পনা অনুযায়ী ‘যথাযথভাবে’ বাস্তবায়ন না হওয়ায় সংগঠনের সব স্তরে আবারো কঠোর বার্তা দিয়েছে বিএনপির হাইকমান্ড। আগামী দিনের ‘অল আউট’ আন্দোলনে আর কোনো ব্যর্থতা কিংবা সমন্বয়হীনতা দেখতে চায় না দলটি। এ ক্ষেত্রে আবেগাশ্রয়ী না হয়ে বাস্তবতা বুঝে পরবর্তী কর্মসূচি নিরূপণে জোর দেয়া হচ্ছে।
দলটির মূল্যায়ন, ঢাকায় বিগত ১০ ডিসেম্বরের সমাবেশের আগের দুই-তিন দিনের ঘটনাগুলো তৈরি হওয়ার পেছনে মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে অতি আবেগের প্রতিফলন দেখা গেছে, যা দায়িত্বশীলরা নিয়ন্ত্রণ করতে পারেনন বাকি অংশ পড়ুন...












