জাপায় জি এম কাদেরকে নিয়ে রহস্য বাড়ছে
, ০১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৬ সাবি’ ১৩৯১ শামসী সন , ১৫ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২৯ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
জাতীয় পার্টির (জাপা) নির্বাচনে থাকা না থাকা নিয়ে সংশয়ের মাঝেই দলটির সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জাপার শীর্ষ নেতারাও চাপে থাকার কথা জানিয়েছেন। এর মাঝেই দলের চেয়ারম্যান জি এম কাদেরের ভূমিকা নিয়ে রহস্য তৈরি হয়েছে।
জাপার নেতাকর্মীরা বলছেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে জি এম কাদের এক ধরনের রহস্যময় ভূমিকায় আছেন।
তফসিল ঘোষণার পর তিনি নিজেই নির্বাচনে যাওয়ার ঘোষণা দেবেন জাপা থেকে, এমন কথা বলা হলেও শেষ পর্যন্ত গণমাধ্যমের সামনে তিনি আসেননি। আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতার বিষয়েও তার প্রকাশ্য ভূমিকা দেখা যায়নি।
এ প্রসঙ্গে বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেছেন, ‘উনি (কাদের) তো এখনো পার্টি অফিসে আছেন।
জি এম কাদের সাহেব মনে করেন, সাংবাদিকদের সঙ্গে তার খুবই ভালো সম্পর্ক। তাই আমাকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বলেছেন।’
জাপার নীতিনির্ধারকরা মনে করেন, প্রধানমন্ত্রীর সংশয় এবং তার সঙ্গে রওশন এরশাদের বৈঠক তাদের চাপে ফেলার কৌশল ছিল। সরকারের এই কৌশলে তারা চাপ অনুভব করছেন।
চাপটা এত বেশি যে আসন সমঝোতা নিয়ে দর-কষাকষির জায়গাটা আগের অবস্থানে নেই।
পারস্পরিক অবিশ্বাস ও সংশয়ের মধ্যে দুই দলের শীর্ষ পর্যায়ের নেতারা গত মঙ্গলবার আসন সমঝোতা নিয়ে তৃতীয় দফায় আনুষ্ঠানিক বৈঠক করেছেন। এতে আসন সমঝোতার বিষয়ে কোনো সুরাহা হয়নি। বৈঠকে জাপার রহস্যজনক ভূমিকার সমালোচনা করেন আওয়ামী লীগ নেতারাও।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












