১০১ বিদ্যুৎকেন্দ্রের ঋণ কত?
বিপিডিবির কাছে বিদ্যুৎ কোম্পানিগুলোর বিপুল অংকের বিল বকেয়া পড়েছে। এতে অর্থসংকটে পড়ে পরিচালন ব্যয় মেটাতে হিমশিম খাওয়ার পাশাপাশি ব্যাংক ঋণ পরিশোধ করতে পারছে না এসব কোম্পানি। আগের বকেয়া পরিশোধ না হওয়ায় ব্যাংকে জ্বালানি আমদানির জন্য নতুন এলসি খুলতে গিয়েও কোম্পানিগুলোকে বিপাকে পড়তে হচ্ছে। এদিকে সারাদেশের শতাধিক জ্বালানি তেলভিত্তিক (এইচএফও) সরকারি ও বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের কাছে চলতি মূলধন ও প্রকল্প অর্থায়ন সংক্রান্ত ঋণের তথ্য জানতে চেয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ তথ্য জানতে চেয়েছে সংস্থাটি। বিদ্যুৎ কেন্দ্রগুলোর ঋণের তথ্য পাওয়ার পর সে অনুযায়ী তাদের বকেয়া অর্থ পরিশোধের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা।
সম্প্রতি বিপিডিবির প্রধান প্রকৌশলী (প্রাইভেট জেনারেশন) এবিএম জিয়াউল হক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়, দেশের ১০১টি বিদ্যুৎ কোম্পানির কাছে চলতি মূলধন ও প্রকল্প অর্থায়ন বাবদ মেয়াদোত্তীর্ণ ঋণের তথ্য জানতে চাওয়া হয়েছে। এতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের স্মারকের বরাত দিয়ে নির্ধারিত ফরম্যাটে ঋণের তথ্য দিতে বিদ্যুৎ কোম্পানিগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের কাছে অনুরোধ করা হয়। এক্ষেত্রে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বিপিডিবির কাছে বিদ্যুৎ কেন্দ্রগুলোর বকেয়া অর্থের বিপরীতে কী পরিমাণ চলতি মূলধন ঋণ নেয়া হয়েছে, সে তথ্য জানতে চাওয়া হয়েছে। এ সময় পর্যন্ত নেয়া প্রকল্প অর্থায়ন ঋণের তথ্য দিতে বলা হয়েছে চিঠিতে। পাশাপাশি চলতি মূলধন ও প্রকল্প অর্থায়ন বাবদ মেয়াদোত্তীর্ণ ঋণের তথ্যও চেয়েছে বিপিডিবি।
নাম অপ্রকাশ না করার শর্তে বিপিডিবির একজন কর্মকর্তারা জানান বিপিডিবির কাছে বিদ্যুৎ কেন্দ্রগুলোর বিভিন্ন বিল বাবদ বড় অংকের অর্থ পাওনা রয়েছে। অবস্থায় সরকার তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর আর্থিক অবস্থা কেমন সেটি মূল্যায়ন করতে চায়। কোম্পানিগুলো যাতে সামনে তেল কিনতে গিয়ে অর্থ সংকটে না পড়ে, সেজন্যই তাদের কাছে ঋণের তথ্য জানতে চাওয়া হয়েছে। এর ভিত্তিতে পরবর্তী সময়ে কোম্পানিগুলোর বকেয়া অর্থ পরিশোধের উদ্যোগ নেয়া হবে। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের মালিকদের সংগঠন বাংলাদেশ ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসারস অ্যাসোসিয়েশন (বিআইপিপিএ) সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদ্যুৎ ক্রয় বাবদ বিপিডিবির কাছে বেসরকারি কোম্পানিগুলোর আট মাসের বকেয়া পাওনা রয়েছে। বকেয়া এ অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩০ হাজার কোটি টাকা। গত এপ্রিল থেকে এ বকেয়া পাওনা পরিশোধ করা হয়নি। প্রতি মাসে বিপিডিবিতে যে পরিমাণ বিল জমা পড়ছে তার ২৫-৩০ শতাংশ দেয়া হচ্ছে বলে দাবি করেছেন আইপিপি উদ্যোক্তারা।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।