আজ পবিত্র জুমাদাল ঊখরা শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে মাজলিসু রুইয়াতিল হিলাল উনার সভা
আজ ইয়াওমুল খ¦মীস (বৃহস্পতিবার) ২৯ মাহে জুমাদাল ঊলা শরীফ দিবাগত সন্ধ্যায় সূর্যাস্তের পর বাংলাদেশে পবিত্র জুমাদাল ঊখরা শরীফ মাস উনার চাঁদ তালাশ করতে হবে।
আজ দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা গেলে আগামীকাল ইয়াওমুল জুমুয়াহ শরীফ ১৬ সাবি’ ১৩৯১ শামসী, (১৫ ডিসেম্বর ২০২৩ খৃঃ) হবে পবিত্র জুমাদাল ঊখরা শরীফ মাস উনার ১লা তারিখ।
আর আজ দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা না গেলে, তবে পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস ৩০ দিন পূর্ণ করে আগামী ইয়াওমুস সাবত (শনিবার) ১৭ সাবি’ ১৩৯১ শামসী, (১৬ ডিসেম্বর ২০২৩ খৃঃ) হবে পবিত্র জুমাদাল ঊখরা শরীফ মাস উনার ১লা তারিখ।
উল্লেখ্য, ১৪৪৫ হিজরী সনের পবিত্র জুমাদাল ঊখরা শরীফ মাস উনার চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আজ দিবাগত সন্ধ্যায় ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ কর্তৃক এক আলোচনা মজলিস পবিত্র রাজারবাগ শরীফ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সারা দেশের ‘মাজলিসু রুইয়াতিল হিলাল মজলিস’ উনার সকল প্রতিনিধিকে অতি সতর্কতার সাথে চাঁদ তালাশ করতে হবে।
বাংলাদেশের যেকোনো স্থান থেকে যারা চাঁদ দেখতে পাবেন তাদেরকে মাজলিসু রুইয়াতিল হিলাল উনার নিম্নলিখিত নম্বরসমূহে তথ্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
মোবাইল নম্বরসমূহ- ০১৭১৩-৪৫৬৮৬৫, ০১৭১৩-১১৬৯৩৩, ০১৭১১-১৭৮৬৬১, ০১৭১১-২৭২৭৮৫, ০১৭১২-৮১৯১৭৭, ০১৭১২-২২১২৬৭, ০১৭১১-২৩৮৪৪৭, ০১৭১৪-৬২৭৩৮৮, ০১৭১৬-৬৬৫৬৯৩, ০১৫৫২-৪১৫২৩৩, ০১৭১১-২৭২৭৮২।
বাংলাদেশের জন্য ১৪৪৫ হিজরী সনের পবিত্র জুমাদাল ঊখরা শরীফ মাস উনার চাঁদের প্রতিবেদন:
বাংলাদেশে পবিত্র জুমাদাল ঊখরা শরীফ মাস উনার চাঁদ তালাশ করতে হবে- আজ ২৯শে জুমাদাল ঊলা শরীফ ১৪৪৫ হিজরী, ১৫ সাবি’ ১৩৯১ শামসী, ১৪ই ডিসেম্বর ২০২৩ খৃঃ. ইয়াওমুল খ¦মীস (বৃহস্পতিবার) দিবাগত সন্ধ্যায়।
আজ চাঁদ দিগন্তরেখার ১২ ডিগ্রী ৩৬ আর্ক মিনিট উপরে অবস্থান করবে এবং চাঁদের বয়স হবে প্রায় ৩৭ ঘণ্টা ১১ মিনিট। আর আজ ঢাকায় সূর্যাস্ত ৫ টা ১৪ মিনিটে এবং চন্দ্রাস্ত ৬ টা ২৮ মিনিটে অর্থাৎ ১ ঘন্টা ১৫ মিনিট চাঁদ আকাশে অবস্থান করে অস্ত যাবে। আজ চাঁদ অবস্থান করবে ২৩০ ডিগ্রী আযিমাতে এবং সূর্যের অবস্থান থাকবে ২৪৪ ডিগ্রী আযিমাতে। সূর্যাস্তের সময় চাঁদ ১৯ ডিগ্রী ২৩ আর্ক মিনিট কোণ করে সূর্য থেকে সরে থাকবে এবং চাঁদের মাত্র ০২.৮৫% আলোকিত থাকবে। আজ বাংলাদেশের আকাশ পরিষ্কার থাকলে পবিত্র জুমাদাল ঊখরা শরীফ মাস উনার চাঁদ দেখা যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। চাঁদ দেখতে পাওয়ার আনুমানিক সময় সন্ধ্যা ৫ টা ৪৭ মিনিটের কিছু আগে বা পরে।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।