দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
নিজেদের ভেতর গোলাগুলিতে নিহত এক-পঞ্চমাংশ ইসরায়েলি সেনা
‘সময়’ ইসরায়েলের বিপক্ষে, হামাস ধ্বংস হবে না: বিশ্লেষক
, ০১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৬ সাবি’ ১৩৯১ শামসী সন , ১৫ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২৯ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
অবরুদ্ধ গাজা উপত্যকায় অক্টোবরের শেষে শুরু হওয়া দখলদার ইসরায়েলি সন্ত্রাসী সৈন্যদের স্থল অভিযানে প্রায় এক-পঞ্চমাংশ সেনা নিজেদের ভেতর গোলাগুলি এবং অন্যান্য দুর্ঘটনায় নিহত হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এ তথ্য স্বীকার করেছে।
টাইমস অব ইসরায়েল পৃথকভাবে জানিয়েছে, বিমান হামলা জায়গা ভুলভাবে শনাক্ত করা, ট্যাংকের গোলাবর্ষণ এবং নিজেদের ভেতর বন্দুকযুদ্ধে গুলিতে সৈন্যদের নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
‘সময়’ ইসরায়েলের বিপক্ষে, হামাস ধ্বংস হবে না:
ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসকে ধ্বংস করার যে লক্ষ্য নির্ধারণ করেছে তেল আবিব এখন পর্যন্ত তার ধারেকাছেও যেতে পারেনি বলে মনে করছে ওয়াশিংটন ডিসির আরব সেন্টারের ‘ডাইরেক্টর অব রিসার্স’ ইমাদ হার্ব। সে হামাসকে ধ্বংস করার লক্ষ্যকে ‘অসাধ্য’ বলে মন্তব্য করেছে।
ইমাদ হার্ব বলেছে, যতক্ষণ পর্যন্ত গাজার উত্তর, দক্ষিণ বা অন্য যেকোনও অংশে যে কেউ প্রতিরোধ করতে থাকবে, যতক্ষণ পর্যন্ত কিছু মানুষ লড়াই করতে এবং গুলি চালাতে থাকবে ততক্ষণ পর্যন্ত হামাসকে ধ্বংস করা সম্ভব নয়।
যুদ্ধ কতদিন চলবে তার কোনও দৃশ্যমান সীমারেখা নেই বলে ‘সময়’ ইসরায়েলের বিরুদ্ধে চলে যাচ্ছে বলেও সে মন্তব্য করে।
কয়েকটি যুক্তি তুলে ধরে হার্ব বলে, প্রথমত, হাজার হাজার রিজার্ভ সেনাকে তাদের কর্মস্থল থেকে তলব করে যুদ্ধের ময়দানে নামিয়ে দেওয়ার কারণে ইসরায়েলের অর্থনীতির ক্ষতি হচ্ছে। দ্বিতীয়ত, যুদ্ধ চলতে থাকায় ইসরায়েলি সেনাবাহিনীতে সামরিক ক্লান্তি দেখা দিচ্ছে। তৃতীয়ত, ইসরায়েলি সেনাদের নিহত হওয়ার সংখ্যা ক্রমেই বেড়ে যাচ্ছে বলে ইসরায়েলে যুদ্ধ বন্ধের দাবি প্রবল হচ্ছে। চতুর্থত, যুদ্ধ বন্ধের জন্য তেলআবিবের ওপর আন্তর্জাতিক চাপ বিশেষ করে মার্কিন চাপ বাড়ছে।
ইমাদ হার্ব বলছে, ইসরায়েল যদি হামাসের শীর্ষ নেতা সিনওয়ারকেও হত্যা করতে পারে তারপরও হামাসের পরিসমাপ্তি হবে না।
সে বলেছে, সিনওয়ারকে হত্যা করলে আরও বহু সিনওয়ার তৈরির প্রেক্ষাপট তৈরি হবে। যদি তারা তাকে হত্যা করতে সক্ষম হয় তাহলে ফিলিস্তিনিরা যে অন্য কারও নেতৃত্বে লড়াই চালিয়ে যাবে তাতে কোনও সন্দেহ নেই।” সূত্র: আল জাজিরা
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












