আইএমএফ’র ডলার আসার আগেই রিজার্ভে হাত দিলো বাংলাদেশ ব্যাংক
, ০১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৬ সাবি’ ১৩৯১ শামসী সন , ১৫ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২৯ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
বাংলাদেশের জন্য ঋণের দ্বিতীয় কিস্তির ৬৮ কোটি ৯০ লাখ ডলার অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। দাতা সংস্থাটির ঋণের এই অর্থ রিজার্ভে এখনো যুক্ত হয়নি। এর মধ্যেই একদিনে রিজার্ভ থেকে ৬ ব্যাংকের কাছে ৫ কোটি ৮০ লাখ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ ঋণের ডলার পাওয়ার আগেই রিজার্ভ থেকে খরচ করা শুরু করেছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা।
বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ডলারের চাহিদা মেটাতে ৬টি ব্যাংকের কাছে রিজার্ভ থেকে ৫ কোটি ৮০ লাখ ডলার বিক্রি করা হয়েছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত রুপালী ব্যাংক, সোনালী ব্যাংক এবং জনতা ব্যাংক রয়েছে।
এদিন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেছিলেন, বর্তমানে আমাদের রিজার্ভ বিপিএম ৬ অনুযায়ী ১৯ বিলিয়নের মতো। চলতি মাসেই ১.৩১ বিলিয়ন ডলারের ঋণ সুবিধা পাওয়া যাবে। এসব ঋণ সুবিধা পাওয়ার পর আমাদের রিজার্ভ বাড়বে। আইএমএফের ঋণের ৬৮ কোটি ৯০ লাখ ডলার আগামী জুমুয়াবার রিজার্ভে যুক্ত হবে বলেও জানান তিনি।
তবে নভেম্বর ও ডিসেম্বরে বড় পরিমাণে ডলার খরচ করতে হবে। কারণ জানুয়ারির প্রথম সপ্তাহে আকু বিলের ১ বিলিয়নের মতো রিজার্ভ থেকে খরচ হবে বলেও জানান তিনি।
এর আগে রাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ডলারের ঋণের দ্বিতীয় কিস্তির অনুমোদন হয়েছে। এর আগে গত ৩০ জানুয়ারি বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলারের ঋণ প্রস্তাবে অনুমোদন দেয় আইএমএফের পর্ষদ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)