হামাসের বীরত্ব:
গাজা যুদ্ধের উজ্জ্বল সমাপ্তি ঘটতে যাচ্ছে, শীর্ষ হামাস নেতা
* ‘ব্যাপক বিধ্বংসী’ ডিভাইস দিয়ে ইসরাইলি সৈন্যদের ওপর হামাসের হামলা
, ০১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৬ সাবি’ ১৩৯১ শামসী সন , ১৫ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২৯ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রবাসী পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, দৃশ্যত গাজায় ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের দুঃসাহসিক যুদ্ধের উজ্জ্বল সমাপ্তি ঘটতে যাচ্ছে। তিনি ফিলিস্তিনি যোদ্ধা ও সাধারণ নাগরিকদের বীরোচিত প্রতিরোধের প্রশংসা করেছেন।
বুধবার এক ভাষণে তিনি বলেন, নিশ্চিতভাবে ইসরায়েলি আগ্রাসনের সমাপ্তি ঘটবে এবং প্রতিরোধ যোদ্ধারা ফিলিস্তিনি জাতির প্রতি কৃতজ্ঞ থেকে গাজা উপত্যকাকে যেকোনও আগ্রাসন থেকে রক্ষা করে যাবে।
তিনি বলেন, ফিলিস্তিনি যোদ্ধারা তাদের প্রতিরোধ যুদ্ধে অটল ও অবিচল রয়েছেন এবং তারা ইসরায়েলি সেনাদের অপূরণীয় ক্ষতি করছেন। তিনি এক্ষেত্রে গাজা সিটির শুজাইয়া এলাকা এবং জাবালিয়া শরণার্থী শিবিরসহ অন্যান্য স্থানে দখলদার সেনাদের বিরুদ্ধে তুমুল লড়াইয়ের কথা উল্লেখ করেন।
ইসমাইল হানিয়া তার ভাষণে বলেন, ইসরায়েলি আগ্রাসন বন্ধ করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সহায়তা করে এমন যেকোনও পদক্ষেপকে হামাস স্বাগত জানাবে। একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের লক্ষ্যে গাজা উপত্যকা ও পশ্চিম তীরের মধ্যে যে রাজনৈতিক বিভেদ রয়েছে তারও অবসান ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।
হামাসের পলিটব্যুরো প্রধান বলেন, যুদ্ধ শেষে হামাসবিহীন গাজা উপত্যকার কথা যারা বলে তারা চরম বিভ্রান্তির মধ্যে রয়েছে। তিনি গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদ বিক্ষোভ জোরদার করার জন্য আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান। গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ করার জন্য আরব ও মুসলিম সরকারগুলোকে সর্বোচ্চ চেষ্টা চালানোরও আহ্বান জানান ইসমাইল হানিয়া।
‘ব্যাপক বিধ্বংসী’ ডিভাইস দিয়ে ইসরাইলি দখলদার সৈন্যদের ওপর হামাসের হামলা:
হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেড জানিয়েছে, তারা ‘ব্যাপক বিধ্বংসী’ ডিভাইস দিয়ে দখলদার ইসরাইলি সন্ত্রাসী সৈন্যদের ওপর হামলা চালিয়েছে। এতে অন্তত ১০ ইসরাইলি সৈন্য নিহত হয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) গাজা সিটির সুজাইয়া এলাকায় এ হামলায় চালানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে কাসসাম ব্রিগেড এ তথ্য জানিয়েছে।
বাহিনীটি আরো জানিয়েছে, তারা গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় চারটি ইসরাইলি মারকাভা ট্যাংকে এবং চারটি সৈন্যবাহী যানে হামলা চালিয়েছে।
‘এ আক্রমণে আমাদের যোদ্ধারা আল-ইয়াসিন ১০৫ রকেট ব্যবহার করেছে,’ জানায় কাসসাম ব্রিগেড।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












