তাপমাত্রা আরও কমেছে, মৃদু শৈত্যপ্রবাহ
দেশের সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা কমেছে। তাপমাত্রা আরও কিছুটা কমে দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৩ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। একদিন আগে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে।
ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
এসময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বাংলাদেশের পশ্চিম (খুলনা বিভাগ) এবং উত্তর-পশ্চিমাঞ্চলের (রাজশাহী) কোথাও কোথাও মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।
তিনি আরও জানান, জুমুয়াবার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, কিন্তু শনিবার রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৭ ডিগ্রি সেলসিয়া ছিল টেকনাফে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন
সব ›
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।