হামাসের বীরত্ব:
হামাসের ভয়াল গুপ্ত হামলা : ইসরাইলি কর্নেলসহ ব্যাপক প্রাণহানি
আমেরিকা-ইসরায়েল কখনই হামাসকে নিশ্চিহ্ন করতে পারবে না: ইরান
, ২৯ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ সাবি’ ১৩৯১ শামসী সন , ১৪ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২৮ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের ভয়াল গুপ্ত হামলায় ব্যাপক মারা পড়ছে দখলদার ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ইসরাইলি সেনাবাহিনী স্বীকার করেছে, তাদের দুই সিনিয়র কমান্ডারসহ বেশ কয়েকজন অফিসার এই হামলায় মারা পড়েছে। তবে হামাস জানিয়েছে, আরো বেশি ইসরাইলি সৈন্য মরেছে।
শেজাইয়ার কেন্দ্রবিন্দুতে সবচেয়ে প্রাণঘাতী হামলাটি হয়। এটিই ছিল গাজায় ইসরাইলি সৈন্যদের প্রবেশের পর সবচেয়ে প্রাণঘাতী একক হামলা।
এছাড়া গাজায় পৃথক হামলায় স্টাফ সার্জেন্টসহ আরও অনেকে মারা পড়েছে। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, এছাড়া আরো তিন সৈন্য মারাত্মকভাবে আহত হয়েছে।
হামাসের বিরুদ্ধে স্থল হামলায় এ পর্যন্ত নিহত সর্বোচ্চ র্যাংকের কর্মকর্তা হলেন কর্নেল বেন বাসাত।
প্রাথমিক তদন্তে দেখা গেছে, ইসরাইলি বাহিনীর সদস্যরা অনুসন্ধান অভিযান পরিচালনা করার সময় হামাসের গুপ্ত হামলার শিকার হয় তারা। ইসরাইলি বাহিনী তিনটি দৃশ্যত পরিত্যক্ত ভবনে প্রবেশ করে সুড়ঙ্গ খোঁজার জন্য। সৈন্যরা একটি ভবনে প্রবেশ করামাত্র হামাস সদস্যরা তাদের দিকে গ্রেনেড নিক্ষেপ করে, বিস্ফোরকে বিস্ফোরণ ঘটায়, গুলি বর্ষণ শুরু করে।
তাদের উদ্ধারের জন্য ইসরাইলের আরো সৈন্য এগিয়ে আসে। তারাও ওই হামলার শিকার হয়। তাদের উদ্ধারের জন্য আরেক দফা সৈন্য পাঠাতে হয়। এই পর্যায়ে দ্বিতীয় ভবন থেকেও হামলা শুরু হলে ইসরাইলিরা দিশাহারা হয়ে পড়ে।
ফলে তারা বেশ কিছু বিস্ফোরক দিয়ে পুরো ভবনটি উড়িয়ে দেয়।
আমেরিকা-ইসরায়েল কখনওই হামাসকে নিশ্চিহ্ন করতে পারবে না: ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, হামাসকে কখনওই নিশ্চিহ্ন করতে পারবে না ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইসরায়েল কেবলমাত্র সংঘাতের রাজনৈতিক সমাধানের মাধ্যমে গাজায় আটক বন্দিদের মুক্তি নিশ্চিত করতে পারে।
জেনেভায় জাতিসংঘে দেওয়া এক বক্তৃতায় হামাসকে স্বাধীনতাকামী গোষ্ঠী হিসেবেও বর্ণনা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












