নিজস্ব প্রতিবেদক:
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতার কারণে গত ১৭ জুলাই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। প্রাথমিক বিদ্যালয়গুলোও অনির্দিষ্টকালের জন্য বন্ধ।
তবে চলতি সপ্তাহে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হতে পারে। আজ রোববার (২৮ জুলাই) এ নিয়ে বৈঠকে বসবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, চলতি সপ্তাহের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার চেষ্টা চলছে। বিদ্যালয় কবে খোলা হবে, সে বাকি অংশ পড়ুন...
বাবার আকস্মিক মৃত্যুর খবরে ছোট্ট মেয়েটি শোকে মুষড়ে পড়েছে। ফোঁপাতে ফোঁপাতে ছোট্ট জান্নাতুল বলছিল, ‘বাবা যে মারা গেছে, সেদিন দুপুর ১২টায় আমাকে ফোন দিয়ে বলেছিল, “স্কুল থেকে যাওয়ার সময় তোমার কাকার দোকান (এলাকার পরিচিত দোকানি) থেকে দাদির জন্য ফল নিয়ে যেয়ো। আমি পরে টাকা শোধ করে দেব।” এই ছিল বাবার সঙ্গে শেষ কথা।’ বলেই অঝরে কেঁদে ফেলে জান্নাতুল। বুক চাপড়াতে চাপড়াতে সে বলছিল, ‘মা আমার লগে রাগারাগি করলে বাবারে ফোন দিতাম। বাবা বলত, “তোমার আম্মুকে এবার বাড়িতে এসে অনেক বকে দেব।” এখন আমি কার কাছে নালিশ দেব, বাবা...!’
বরিশালের বানারীপাড়া উপজেল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার গুলশানে একটি আবাসিক হোটেলের কর্মচারী ছিলেন আব্দুল গণি (৪৫)। গত জুমুয়াবার (১৯ জুলাই) অন্যান্য দিনের মতোই কর্মস্থলে যাওয়ার জন্য বের হয়েছিলেন। তবে পথেই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান তিনি।
আব্দুল গণির স্ত্রী লাকি আক্তার, ছেলে এইচএসসি পরীক্ষার্থী আলামিন শেখ ও ছয় বছর বয়সী মেয়ে জান্নাত এখন অসহায় হয়ে পড়েছেন।
গণির স্ত্রী লাকী আক্তার বলেন, ১৪ বছর যাবত আমার স্বামী ঢাকার হোটেলে কাজ করতেন। গত জুমুয়াবার সকাল ৯টার দিকে তার গোপীবাগ উত্তর বাড্ডার বাসা থেকে বের হয়ে গুলশান ৬ নম্বর রোডে তার কর্মস্থল আবাসিক হোটেলে যাচ্ছিলে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শিক্ষার্থীদের বিভিন্ন কর্মসূচিকে ঘিরে রাজধানীর শাহবাগ থানায় আরও ১১টি মামলা হয়েছে। এর মধ্যে ৯টি মামলার বাদী পুলিশ। ২টি মামলার বাদী ছাত্রলীগের দুই নেতা। এসব মামলা ১২ থেকে ২১ জুলাইয়ের মধ্যে হয়েছে।
আন্দোলনকারীদের নামে মামলার বিষয়ে গত মঙ্গলবার কথা বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, মামলার তথ্যাদি যদি তারা (আন্দোলনকারী শিক্ষার্থী) দেন, সাধারণ ছাত্রছাত্রীদের নামে যদি কোনো মামলা হয়ে থাকে, তাহলে সেগুলো অবশ্যই দেখা হবে। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং সব ছাত্রছাত্রীর সুরক্ষা ও নিরাপত্ত বাকি অংশ পড়ুন...
কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে ১৫ জুলাই থেকে সংঘর্ষ শুরু হয়। পরে সংঘাত আরও বাড়ে। ১৬, ১৮, ১৯, ২০ ও ২১ জুলাই সংঘাতে এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া যায়। আহত হাজারেরও বেশি মানুষ। তাদের মধ্যে অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন।
সরেজমিনে গত মঙ্গলবার পঙ্গু হাসপাতালের ক্যাজুয়ালটি-২ বিভাগে গিয়ে দেখা যায়, সেখানে গুলিবিদ্ধ ৩৫ জন ভর্তি। এর মধ্যে সাতজনের সঙ্গে কথা বলা সম্ভব হয়। তাদের সবার শরীরে লেগেছিল একটি করে গুলি। আহতদের মধ্যে ছিলেন ৯ জন শিক্ষার্থী। ৩৫ জনের মধ্যে ছিল ৫টি শিশু ও বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দুপুরে খাওয়ার পর ছাদে গিয়েছিল মেয়েটি। খানিক পরেই রাস্তায় সংঘর্ষ বাঁধে। বাসার সামনে হইহল্লা শুনে বাবা ছুটে যান ছাদ থেকে মেয়েকে ঘরে আনতে। মেয়েকে কোলে নিতেই একটি বুলেট এসে বিদ্ধ হয় মাথায়। মুহূর্তেই ছোট্ট দেহটি ঢলে পড়ে বাবার কোলে।
রক্তে ভেজা মেয়েকে নিয়ে তখনই বাবা ছোটে হাসপাতালে। বাসার কাছের ক্লিনিকে চিকিৎসকেরা বেশিক্ষণ রাখলেন না। পাঠিয়ে দিলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সে রাতেই মাথায় অস্ত্রোপচার হয়। সফল অস্ত্রোপচার হয়েছে বলে আশ্বস্ত করেন চিকিৎসকেরা। মেয়েটিকে রাখা হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। বল বাকি অংশ পড়ুন...
আন্দোলন চলাকালে ১৮ জুলাই ঢাকার মিরপুর এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত হন প্রকৌশলী শাহরিয়ার শুভ। ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার সন্ধ্যায় মারা যান তিনি।
রাতেই চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র গ্রামের বাড়িতে নেওয়া হয় শাহরিয়ারের মরদেহ। গতকাল বুধবার সকালে তাকে দাফন করা হয়। হাসপাতাল থেকে দেওয়া মৃত্যুসনদে বন্দুকের গুলিতে আহত, গুলির আঘাতে মাথার খুলি চুরমার ও মস্তিষ্কে ক্ষতের বর্ণনা দেওয়া হয়েছে।
শাহরিয়ারদের বাড়িতে গিয়ে দেখা যা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আজ বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে চলাচলকারী যাত্রীবাহী ট্রেনগুলো চলবে। কারফিউ শিথিল থাকা সময়টাতে এসব ট্রেন চলাচল করবে।
রেলওয়ে সূত্র জানায়, আজ ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-গাজীপুর এবং ঢাকা-টাঙ্গাইল পথের কমিউটার ট্রেনগুলো চলাচল করবে। তবে সময় পাঁচ ঘণ্টা। এ সময়ের মধ্যে দুই থেকে তিনবার যাতায়াত (ট্রিপ) করতে পারবে। দূরবর্তী যাত্রার মধ্যে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে চলাচল করবে তিতাস কমিউটার ট্রেন। স্বাভাবিক সময়ে তিতাস ট্রেন দিনে চারবার আসা-যাওয়া করে। কাল সকাল সোয়া ১০টায় যাবে। দুপুর ১ টা ৫ মিনিটে ফিরতি যাত্রা শু বাকি অংশ পড়ুন...












