ইরান যুদ্ধে বাড়তে পারে বাংলাদেশের আমদানি-রপ্তানি ব্যয়
ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত হলে বাড়বে বাংলাদেশের আমদানি ও রপ্তানি ব্যয়। প্রচলিত রুট বন্ধ হয়ে যাওয়ায় অনেক বেশি পথ ঘুরে আসছে জাহাজ ও কার্গো বিমান। ফলে ইতোমধ্যে সাগর ও আকাশ পথে পণ্য পরিবহন খরচ শুরু করেছে।
ব্যবসায়ীদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে তুলাসহ বিভিন্ন কাঁচামাল আমদানি আরও ব্যয়বহুল হয়ে উঠলে দেশের মিল ও কারখানাগুলোর উৎপাদন খরচ বেড়ে যাবে।
বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি কবির আহমেদ জানিয়েছেন, শনিবার যুদ্ধ শুরুর পরে কাতার, কুয়েত, ওমান ও এয়ার এরাবিয়াসহ অন্তত ছয়টি আন্তর্জাতিক এয়ারলাইন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো পরিবহন স্থগিত করেছে।
ঢাকা থেকে যেসব এয়ারলাইন এখনো চলাচল করছে, তারাও কার্গো বহন সীমিত করছে। ফলে তৈরি পোশাকসহ ১ হাজার ২০০ টনের বেশি পণ্য বিমানবন্দরে আটকে আছে, বলেন তিনি।
তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাতে চীন, মালয়েশিয়া ও হংকং রুট ব্যবহার করতে হতে পারে। এতে ব্যয় বাড়বে।
সাধারণত চট্টগ্রাম থেকে ছোট জাহাজে কলম্বো, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার পোর্ট ক্লাংকে পণ্য নেয় বাংলাদেশ। এরপর পণ্যগুলো বড় জাহাজে (মাদার ভেসেল) তোলা হয়। অধিকাংশ জাহাজ সুয়েজ খাল হয়ে বা কেপ অব গুড হোপ ঘুরে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে যায়।
দুই বছর আগে গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর হুতি হামলার কারণে শিপিং কোম্পানিগুলো সুয়েজ খাল ব্যবহার কমিয়ে দেয়। কেপ অব গুড হোপ হয়ে যাওয়া জাহাজগুলোকে প্রায় ৫ হাজার কিলোমিটার বেশি পথ পাড়ি দিতে হয়। এতে জ্বালানি খরচ বেশি হয়, ফলে ভাড়া বেড়ে যায়।
‘এবারও শিপিং কোম্পানিগুলো ভাড়া বাড়াতে শুরু করেছে। খরচ ভাগাভাগির মাধ্যমে বিদেশি ক্রেতারা এই বাড়তি খরচ স্থানীয় সরবরাহকারীদের ওপর চাপিয়ে দিতে পারে,’ বলেন কবির।
তিনি আরও বলেন, রপ্তানি ও আমদানি পুরোপুরি বন্ধ হওয়ার আশঙ্কা নেই, তবে পরিবহন ব্যয় বাড়বে।
আরও বেশি উদ্বেগের বিষয় জ্বালানি সরবরাহ। বিশ^বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ পারস্য উপসাগরের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। সেই পথ দিয়ে কোনো জাহাজ চলাচল করলে জ্বালিয়ে দেওয়া হবে বলেও হুমকি দিয়েছে। বিশে^র প্রায় পাঁচ ভাগের এক ভাগ তেল এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে পরিবহন করা হয়।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।