দেড় মাসে শুধু রেলেই ২৭ নাশকতা
, ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৭ সাবি’ ১৩৯১ শামসী সন , ১৬ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ৩০ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নীলফামারীর ডোমারে দুর্বৃত্তরা রেললাইনের ৭০টি ফিশপ্লেট ক্লিপ খুলে ফেলে। এলাকাবাসী ঘটনা দেখে ফেললে দুর্বৃত্তরা পালিয়ে যায়। বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পায় খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস।
এর আগে ভোরে গাজীপুরের শ্রীপুরে দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলে। এতে ট্রেন উল্টে একজনের মৃত্যু হয়। আহত হয় ১২ জন।
দেড় মাসে রেলে ২৭ নাশকতাএ দুটি ঘটনাই শেষ নয়। দেড় মাসে রেলে এমন আরো ২৫টি নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় রেলওয়ে থানায় মামলা হয়েছে। তবে বেশির ভাগ ঘটনায় জড়িতরা গ্রেপ্তার হয়নি।
নাশকতাকারী হিসেবে অন্তত ৪৩ জনকে শনাক্ত করা হয়েছে জানিয়ে রেলওয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, জড়িতদের বেশির ভাগের বয়স ১৮ থেকে ৩০-এর মধ্যে।
তাদের মধ্যে সন্দেহভাজন দুজনকে আটকের পর জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ বলছে, তারা অর্থের বিনিময়ে এসব নাশকতা করছে।
রেললাইনে নাশকতার বিষয়ে জানতে চাইলে রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি দিদার আহম্মেদ বলেন, পরিকল্পিতভাবে একটি গোষ্ঠী রেললাইনে নাশকতা করছে। তবে নাশকতা ঠেকাতে সারা দেশে রেলওয়ে পুলিশে আমাদের যত ফোর্স আছে, সবাই মাঠে কাজ করছে।’
একই সঙ্গে অতিরিক্ত ফোর্স হিসেবে আনসার বাহিনীর ১০ হাজার সদস্য মোতায়েনের কথা জানিয়ে তিনি বলেন, রেলওয়ে পুলিশের ছয়টি জেলার এসপিরা রেললাইনের নাশকতা ঠেকাতে জনসাধারণের সঙ্গে মাঠ পর্যায়ে নিয়মিত নজরদারি করছেন।
যেসব জায়গায় নাশকতা:
পুলিশ সদর দপ্তর সূত্র বলছে, গত ৩১ অক্টোবর থেকে ২২ নভেম্বর পর্যন্ত রেলওয়েতে ২৪টি নাশকতার ঘটনা ঘটেছে। এর মধ্যে কমলাপুর রেলওয়ে স্টেশনও রয়েছে। টাঙ্গাইল ও জামালপুরে তিনটি ট্রেনে আগুন দেওয়া হয়। ঢাকা মহানগরে একটি, ময়মনসিংহে দুটি, গাজীপুর, নেত্রকোনা ও নওগাঁয় একটি করে ট্রেনে ছয়টি নাশকতার ঘটনা ঘটেছে।
কিশোরগঞ্জ, সিলেট, পাবনা ও দিনাজপুরে একটি করে চারটি এবং নোয়াখালীতে দুটি, গাজীপুরে তিনটিসহ রেললাইনে ৯টি অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সিলেট, ময়মনসিংহ ও কিশোরগঞ্জে রেললাইন কেটে ফেলার চেষ্টার তিনটি এবং গাইবান্ধায় রেললাইনের ফিশপ্লেট খোলার চেষ্টার ঘটনা ঘটে। পাবনায় ট্রেনে পেট্রল ও ডিজেল ভর্তি বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জে রেললাইনের ওপর ইস্পাত ফেলে নাশকতার চেষ্টা করা হয়। চট্টগ্রামেও ট্রেনে নাশকতার ঘটনা ঘটে। সর্বশেষ ডোমার ও শ্রীপুরে নাশকতার ঘটনা ঘটে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












