নিজস্ব প্রতিবেদক:
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান অভিযানে গত বৃহস্পতিবার (১ আগস্ট) পর্যন্ত সারা দেশে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১১ হাজার। এর মধ্যে বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছে ২২২ জন।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ-সহিংসতার পর এ অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোথাও কোথাও ব্লক রেড দিয়ে অভিযান চালায় পুলিশ।
সংঘর্ষ-সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে ২৭৪টি। এসব মামলায় বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল পর্যন বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পূর্ব রাফাহ'র আল শৌকা এরিয়ায় ১টি ইসরাইলি মারকাভা ট্যাংক'কে ১টি "আল-ইয়াসিন ১০৫" শেল দ্বারা টার্গেট করেছে আল-কাসসাম ব্রিগেড যোদ্ধারা।
যুহর আল দিক এরিয়ার পূর্বে, ইসরাইলি সন্ত্রাসীদের অবস্থানে যৌথভাবে শর্ট রেঞ্জ এসকে-৮ রকেট ফায়ারিং করে আল-কাসসাম ও আল-কুদস ব্রিগেড যোদ্ধারা।
রাফাহ'র শাবৌরা ক্যাম্প এরিয়ায় ইসরাইলি সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিজ এম্বুশ অপারেশন পরিচালিত করে আল-কাসসাম ও আল-কুদস ব্রিগেড যোদ্ধারা।
একটি বিল্ডিংয়ে অবস্থান নেয়া একদল ইসরাইলি সন্ত্রাসীদের সাথে জিরো ডিস্ট্যান্স থেকে লড়াই হয়। এতে ১ সন্ত্রাসী বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
ক্যাবের চট্টগ্রাম বিভাগ ও নগর কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, টানা ১০ দিন ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার পর ধীরগতির ইন্টারনেট চালু হলেও অনলাইনকেন্দ্রিক সব ধরনের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। যার কারণে বিদ্যুৎ, গ্যাস ও ওয়াসার মতো জরুরি সেবার বিল পরিশোধে গ্রাহকদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
ডিজিটাল বাংলাদেশে যেখানে মানুষের সব ধরনের কার্যক্রমই ইন্টারনেটনির্ভর, সেখানে এভাবে ইন্টারনেট সংযোগ ধীরগতির করে রাখা দেশের সাধারণ মানুষের মৌলিক অধিকার খর্ব করার শামিল।
তাই সময়ক্ষেপণ না করে দ্রুত স্বাভাবিক গতির নিরব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে পড়লেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাবেক ছাত্রনেতাদের মতবিনিময়ের জন্য ডেকে কথা বলতে না দেওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় সাবেক ছাত্রনেতাদের কেউ কেউ ‘ভুয়া ভুয়া’ বলেও সেøাগান দেন।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে সাবেক ছাত্রলীগ নেতাদের নিয়ে মতবিনিময়ের উদ্যোগ নেয় আওয়ামী লীগ। বেলা ১১টায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক ছাত্রনেতাদে বাকি অংশ পড়ুন...
রংপুর নিজস্ব প্রতিবেদক:
যারা মারা গেছেন তাদের কেউ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করতে পারেনি। সরকার চেষ্টা করেও তাদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করতে পারেনি। আমার প্রশ্ন- তাহলে নির্বিচারে গণহত্যা করা হলো কেন?
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এ প্রশ্ন করেন।
জিএম কাদের বলেন, নির্বিচারে এ জন্যই বলছি- তারা যদি সন্ত্রাসী দমন করতে চায় তাহলে আগে সন্ত্রাসীদের চিহ্নিত করতে হবে। তারপর না হয় তাদের প্রতিহত করার প্রশ্ন আসে। কিন্তু বহুতল ভবন থেকে, হেলিকপ্টার থেকে যখন গুলি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনের ওপর হাইকোর্টের আদেশের শুনানি আজকের মতো শেষ হয়েছে। আজ বুধবার (৩১ জুলাই) আবারও শুনানি ও আদেশের দিন ধার্য করেছে আদালত।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিচারক মোস্তফা জামান ইসলাম ও বিচারক এসএম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি শুরু হয়। পরে আবারও বুধবার শুনানি ও আদেশের দিন ধার্য করে আদালত।
এর আগে, সোমবার (২৯ জুলাই) আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিটের ওপর আদেশের জন্য গতকাল ই বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক গত রোববার সব আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। তবে এই ঘোষণা প্রত্যাখ্যান করে নতুন করে আন্দোলনের ডাক দেন বাইরে থাকা কয়েকজন সমন্বয়ক।
ঘোষণা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ও ছাত্রলীগের আক্রমণে নিহত হওয়া এবং ডিবি কার্যালয়ে জিম্মি রেখে সমন্বয়কদের মাধ্যমে জোরপূর্বক স্ক্রিপ্টেড বিবৃতি আদায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকাসহ সারাদেশে ভাঙচুর, সহিংসতা ও নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন থানায় ২৪৩টি মামলা দায়ের করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানায় নতুন করে মামলা হয়েছে ১৪টি।
নাশকতা-সহিংসতার ঘটনায় জড়িত অভিযোগে এসব মামলায় এ পর্যন্ত দুই হাজার ৮২২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় গ্রেফতার করা হয়েছে ৫৮ জনকে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি এসব তথ্য জানায়।
এদিকে সহিংসতার ঘটনায় জড়িতদের বাকি অংশ পড়ুন...
ময়মনসিংহ সংবাদদাতা:
রাজু আহম্মেদ (২৫)। বাড়ি ভৈরব জেলার আশুগঞ্জ থানার সোনারামপুর গ্রামে। বিগত দশ বছরের অধিক সময় ধরে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে খাঁচিতে করে ব্যবসা করেন কলা-রুটির। মাসিক তিন হাজার টাকায় ভাড়া থাকেন পাশের একটি ব্যাচেলর মেসে। কিন্তু কারফিউর কারণে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এতে যাত্রী না থাকায় বেচাকেনা বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে কর্মহীন অবস্থায় দিন কাটছে তার। এই অবস্থায় পকেটে টাকা না থাকায় পরিবার নিয়ে দুঃশ্চিন্তার ভাঁজ তার চোখে-মুখে।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে নিজ দোকানে পরিষ বাকি অংশ পড়ুন...












