নিজস্ব প্রতিবেদক:
সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়টি এই মুহূর্তে বিবেচনা করা হবে না।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান শিক্ষামন্ত্রী।
কোটা আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা দুদিনের আলটিমেটাম দিয়েছেন। সব মিলে পরিস্থিতি এখন কি, এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত কারফিউ শিথিল ও সাধারণ ছুটি শেষ হওয়ার পর রাজধানীজুড়ে বেড়ে গেছে কর্মচাঞ্চল্য। গতকাল ইয়াওমুুল আরবিয়া (বুধবার) সকাল থেকে রাস্তায় গাড়ি চলাচল কিছুটা বেড়েছে। তবে ৫টার আগে অফিস শেষ করে বাসায় ফিরতে না পারা অনেক চাকরিজীবী ও সাধারণ মানুষ পড়েছেন বিপাকে।
রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, এ সময় পর্যন্ত যে কয়েকটি গণপরিবহন চলছিল তাতে তিল ধারণের জায়গা নেই। নতুন করে বাস স্টেশন থেকে না ছাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বাস না পেয়ে হেঁটেই বাসার পথে অনেকেই রওয়ানা দেন।
অনেকের সঙ্গে কথা বলে জানা যায়, বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইহুদিবাদী দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের উপস্থিতি এবং পশ্চিমাদের ধ্বংসাত্মক নীতিই হচ্ছে মধ্যপ্রাচ্যের চলমান তিক্ত ঘটনাবলীর মূল কারণ। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান মাহদি আল-মাশহাতের সাথে গত রোববার এক টেলিফোন আলাপে এসব কথা বলেছেন ইরানের নব নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নিরপরাধ জনগণের ওপর ইহুদিবাদী দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল যে বর্বর গণহত্যা ও আগ্রাসন চালাচ্ছে তার বিপরীতে ইয়েমেনের জনগণ ও নেতৃত্ব যে সমর্থন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
‘কোটা আন্দোলন নিয়ে কোনো প্রশ্ন নেই, তবে জনদুর্ভোগ, ধ্বংস, ভাঙচুর বা রক্তপাতের ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে কাজ সেটা করবে’ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। অন্যদিকে, ‘সময় মতো যথাযথ অ্যাকশন নেওয়া হবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পৃথক দুই স্থানে আয়োজিত সংবাদ সম্মেলনে কোটাবিরোধী আন্দোলনকারীদের উদ্দেশ্যে এমন বার্তা দেন সরকারের শীর্ষপর্যায়ের দুই মন্ত্রী।
সচিবালয়ে নিজ দপ্তরে স্বরাষ্ট্রম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরকার পতনের এক দফার আন্দোলন জোরদারে নতুন কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
গত রোববার সন্ধ্যায় গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশের স্বার্থহানিকর চুক্তি-সমঝোতা করা হচ্ছে। সীমান্তে মানুষ হত্যা হচ্ছে, অরক্ষিত থাকছে। নানা কারণে আমরা মনে করি যে, এক দফার দাবিতে যে লড়াই শুরু করেছি তার বাস্তবায়ন ছাড়া সংকটের সমাধান হবে না। আর সেই লড়াইকে এগিয়ে নিতে আগামী দিনে কর্মসূচি ঘোষণা করব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। হামলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের অনেকেই মারধরের শিকার হয়েছেন। হামলা, মারধর ও সংঘর্ষের ঘটনায় আহত অন্তত ৯১ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা সমাবেশ চলার মধ্যেই বেলা তিনটার দিকে বিজয় একাত্তর হলের সামনে সংঘর্ষের সূচনা হয়। আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি দল বিজয় একাত্তর হলে প্রবেশ করতে গেলে তাদের বাধ বাকি অংশ পড়ুন...












