নিজস্ব প্রতিবেদক:
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘রূপান্তরের রূপরেখা প্রস্তাব’ বিষয়ক এক সংবাদ সম্মেলনে এ রূপরেখা দেন তারা।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পক্ষে রূপরেখা প্রস্তাব করেন অধ্যাপক আনু মুহাম্মদ।
রূপরেখাগুলো হলো-
১. অবিলম্বে শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানের মূল শক্তিগুলোর সম্মতিক্রমে নাগরিক ও রাজনৈতিক শক্তিসমূহের মতামতের ভিত্তিতে শিক্ষক বিচার বাকি অংশ পড়ুন...
কুমিল্লা সংবাদদাতা:
সাদা ব্যান্ডেজের ওপর লেখা, ‘হাড় নেই, চাপ দেবেন না।’ এদিকে বুক চাপড়ে বিলাপ করছেন নিহত ফয়সালের মা হাজেরা বেগম।
তার চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। পাশে বসে কাঁদছেন ফয়সালের বাবাসহ তার ছয় বোন ও আত্মীয়-স্বজন। তাদের শোকে কাঁদছেন প্রতিবেশীরাও।
ফয়সালের মা হাজেরা বেগম বলছেন, আমার ছেলের জীবনডারে কেউ ভিক্ষা দাও, আহারে আমার নিমাইরে এমনভাবে গুলি করছে যে মাথা-মগজও উড়ে গেছে। কোন পাষ- আমার ছেলেরে এমনে গুলি করল, তার কি একটুও হাত কাঁপল না?
তিনি আরও বলেন, 'পোলারে কত জায়গায় খুঁজছি, কেউ বলতে পারেনি কই আছে, থানায় গেছি, এই হাসপা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের উপ-প্রধান খলিল আল-হাইয়া বলেছেন, ইসরাইল মনে করেছে যে, তারা ইসমাইল হানিয়াকে হত্যা করার মধ্যদিয়ে হামাসের পথ পরিবর্তন করতে পারবে। অথবা হামাসকে দুর্বল করতে পারে বা ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধের প্রচেষ্টাকে কমিয়ে দিতে পারবে।
তবে এটা তাদের সম্পূর্ণ ভুল ধারণা। তারা পুরোপুরি বিভ্রান্তির মধ্যে রয়েছে। ইসরাইল ধারাবাহিক এমন হত্যাকা- ঘটিয়ে বিশ্বের বুকে একটি ক্যান্সারের টিউমারে পরিণত হয়েছে। তাই বিশ্বের উচিত এখনই এ টিউমারকে ধ্বংস করা।
তেহরান বিশ্ববিদ্যালয়ে বৃহস্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আজ রোববার থেকে দেশব্যাপী ‘সর্বাত্মক অসহযোগ আন্দোলন’র ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই আন্দোলন সফল করতে ছাত্র-জনতার প্রতি একগুচ্ছ জরুরি নির্দেশনা দিয়েছে তারা।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যমে এসব নির্দেশনা প্রদান করেন।
একইসঙ্গে ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থান’ লিখে নাহিদ ইসলাম, মাহিনসহ একাধিক সমম্বয়ককে ফেসবুকে পোস্ট করতে দেখা গেছে।
নির্দেশনাগুলো হলো-
১। কেউ কোনো ধরণের ট্যাক্স বা খাজনা প্রদান করবেন না।
২ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে কয়েকশ শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি পালনের সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির প্রধান ফটকের সামনে অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীদের হাতে লাঠি-সোঁটা দেখা গেছে। সেখানে উপস্থিত ছিলেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম।
সে সময় শিক্ষার্থীদের উদ্দেশে ওসি বলেন, আপনারা কেন লাঠিসোঁটা হাতে নিয়েছেন। পুলিশের হাতে যা দেখছেন সেগুলো আপনাদের নিরাপত্তার জন্য ব্যবহার করা হবে। আপনারা এগুলো (লাঠিসোঁটা) ফেলে দেন। আমরা গতকালও সহনশীল ছিলাম। আজও বেশি স বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে,’ ‘স্বৈরাচারের গদিতে আগুন জ্বালো একসাথে,’ ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর’, ‘ছাত্র-জনতার অভ্যুত্থান, অভ্যুত্থান’, এমন নানা স্লোগানে আজ প্রকম্পিত হয়েছে সারাদেশ।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা দেশে গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) বিক্ষোভ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচিতে যোগ দিতে দলে দলে শিক্ষার্থীরা এসে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নেয়।
রাজধানীর বিভিন্ন এলাকার বিক্ষোভ মিছিলগুলো কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় একত্র হয়েছেন শিক্ষার্থী ও সাধারণ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, প্রায় ২ মাস আগে চোরাই পথে বোমাটি তেহরানে নিয়ে আসা হয় এবং তেহরানের গেস্টহাউসে হামাস নেতার কক্ষে লুকিয়ে রাখা হয়।
বুধবার ভোরে একটি রিমোট নিয়ন্ত্রিত ও উন্নত প্রযুক্তির বোমা বিস্ফোরণে শহীদ হয়েছেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, প্রায় ২ মাস আগে চোরাই পথে বোমাটি তেহরানে নিয়ে আসা হয় এবং তেহরানের গেস্টহাউসে হামাস নে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণভবনের দরজা খোলা। কোটা আন্দোলনকারীদের সাথে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাই না।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে এক বৈঠক এ কথা বলেন প্রধানমন্ত্রী।
এর আগে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসে পরিস্থিতি শান্ত করার নির্দেশনা দেন আওয়ামী লীগ সভানেত্রী।
এ লক্ষ্যে জাহাঙ্গীর কবির নানক, মাহবুবউল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। এই দলে ১৪ দলীয় জোটের সিনিয়র নেতাদ বাকি অংশ পড়ুন...
সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা:
‘মা হইয়া আমি আমার মাইয়ারে বাঁচাইতে পারি নাই। আমার মাইয়াডা কইতেও পারলো না, আমার সন্তানরে চাইয়া রাইখো। আমার মাইয়াডা আর কিছু কইতে পারলো না।’ আহাজারি করে কথাগুলো বলছিলেন নিজ বাসার বারান্দায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করা সুমাইয়া আক্তারের (২০) মা আছমা বেগম।
গত ২১ জুলাই বাদ আছর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লার দোয়েল চত্বর এলাকার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। ওইদিন সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে সাইনবোর্ড পর্যন্ত উত্তাল ছিল। মহাসড়ক অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ বাকি অংশ পড়ুন...
নরসিংদী সংবাদদাতা:
শিক্ষার্থীদের আন্দোলনের সংঘর্ষে গত ১৯ জুলাই রাজধানীর রামপুরায় জুমার নামাজ শেষে ভাড়া বাসায় ফেরার পথে গুলিতে নিহত হন রাসেল মিয়া (৩৬)। মৃত্যুর সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো কাটেনি পরিবারের শোক। নিহতের বাড়িতে চলছে স্বজনদের আহাজারি।
নিহত রাসেল বীর মুক্তিযোদ্ধা হাছেন আলীর ছেলে। গ্রামের বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলার দুলালকান্দি গ্রামে। তিনি একটি বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠানের মালিক ও পরিচালক ছিলেন। রাজধানীর রামপুরা এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।
নিহতের বাড়িতে গিয়ে দেখা যায়, ছেলের শোকে স্তব্ধ প বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে ব্যাপক প্রাণহানি, কারফিউ ও ইন্টারনেট বন্ধের কারণে সময়মতো পণ্য সরবরাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক পোশাক বিক্রেতা ও ব্র্যান্ডগুলো।
এমন পরিস্থিতিতে বিদেশি ব্যবসায়ীরা আসন্ন বড়দিনে সময়মতো পোশাক সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তাদের সঙ্গে যোগাযোগের জন্য সরকারকে দ্রুত উচ্চগতির ইন্টারনেট চালুর দাবিও জানিয়েছেন তারা।
উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বিদেশি ক্র বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সারা দেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদ এবং ৯ দফা দাবিতে টাঙ্গাইলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। শনিবার বেলা দেড়টা থেকে পৌনে তিনটা পর্যন্ত বৃষ্টিতে ভিজে এ কর্মসূচি পালন করেন তারা।
এর আগে বেলা ১১টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কাজী নজরুল সরণি সড়ক অবরোধ করে আন্দোলন করেন কয়েক হাজার শিক্ষার্থী। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে সমাবেশ করা হয়।
এ কর্মসূচিতে টাঙ্গাইল শহরের বাকি অংশ পড়ুন...












