সারা দেশে দেড় হাজার কিলোমিটার সড়ক ভাঙা -সড়ক মেরামতের নতুন প্রস্তাব
, ০২রা রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ রবি’, ১৩৯৩ শামসী সন , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১১ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
সারা দেশে প্রায় ১ হাজার ৪৭৮ কিলোমিটার সড়ক-মহাসড়ক বর্তমানে ভাঙাচোরা। খানাখন্দ, পিচ-পাথর উঠে যাওয়া ও ছোট-বড় গর্তে ভরা সড়কে যানবাহন চলছে ঝুঁকি নিয়ে, সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। যাত্রায় সময়ও লাগছে বেশি। ভাঙা সড়কের কারণে ঢাকা থেকে সিলেট ও রংপুর যাতায়াতে সময় লাগছে আগের চেয়ে দ্বিগুণ। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নিম্নমানের নির্মাণ, রক্ষণাবেক্ষণের অভাব এবং নিয়ম না মেনে অতিরিক্ত ভার বহনকারী যানবাহন চলাচলের কারণে সড়ক-মহাসড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সারা দেশের ক্ষতিগ্রস্ত এসব সড়ক সংস্কারে প্রায় ২ হাজার ৯০৭ কোটি ২১ লাখ টাকার বিশেষ বরাদ্দ চেয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। তবে এই বিপুল অর্থ ব্যয়ে মেরামতের পর সেই সড়ক টেকসই হবে কি না, তা নিয়েও সংশয় আছে।
যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, এভাবে বারবার টাকা খরচ করে স্থায়ী সমাধান না এলে জনগণের করের টাকার অপচয় হবে।
সওজ সূত্র জানায়, ভাঙাচোরা সড়ক-মহাসড়ক সবচেয়ে বেশি রাজশাহী অঞ্চলে; প্রায় ২২৯ কিলোমিটার। রংপুর সড়ক বিভাগে ১৯৪ কিলোমিটার, চট্টগ্রাম সড়ক বিভাগে ১৮৬, কুমিল্লা সড়ক বিভাগে ১৬৭, ময়মনসিংহ সড়ক বিভাগে ১৫০, সিলেট সড়ক বিভাগে ১৪৮, ঢাকা সড়ক বিভাগে ১৪৩, বরিশাল সড়ক বিভাগে ১১৯, গোপালগঞ্জ সড়ক বিভাগে ৭০ এবং খুলনা সড়ক বিভাগে ৬৮ কিলোমিটার সড়কের অবস্থা বেহাল।
সওজের তথ্য বলছে, সারা দেশে ২২ হাজার ৭১৯ কিলোমিটার সড়ক আছে। এর মধ্যে জাতীয় মহাসড়ক ৪ হাজার ২৯৩ কিলোমিটার এবং আঞ্চলিক মহাসড়ক ৫ হাজার ৩৯ কিলোমিটার। জেলা মহাসড়ক আছে ১৩ হাজার ৩৮৫ কিলোমিটার।
জানতে চাইলে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান ১১ সেপ্টেম্বর বলেন, সড়ক মেরামতের জন্য নতুনভাবে যে প্রস্তাব দেওয়া হবে, সেখানে প্রায় দেড় হাজার কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত। তবে মেরামতের ব্যয় কী রকম হবে, এটা এখনই বলা ঠিক হবে না। এখনো মূল্যায়ন চলছে। মেরামত প্রস্তাব অনুমোদন হলে সাংবাদিকেরা জানতে পারবেন।
সওজ অধিদপ্তরের প্রকৌশলীরা বলছেন, মূলত তিনটি কারণে সড়ক দ্রুত ক্ষতিগ্রস্ত হয়। এগুলো হলো- অতিরিক্ত ভার বহনকারী (ওভারলোডেড) যানবাহন, নকশাগত দুর্বলতা ও নিম্নমানের নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের অভাব। বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বর্ষায় সড়ক দ্রুত ক্ষতিগ্রস্ত হয়। সঙ্গে রয়েছে রক্ষণাবেক্ষণের ঘাটতি। ফলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়ক কয়েক বছরেই ভেঙে যায়।
সওজ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের অনেক মহাসড়ক নির্মাণের দুই-তিন বছরের মধ্যেই বড় ধরনের মেরামতের প্রয়োজন পড়ে। অথচ উন্নত দেশে একবার সড়ক নির্মাণ করলে টানা ১৫-২০ বছর টেকসই থাকে।
বিশেষজ্ঞদের মতে, নিম্নমানের কাজ, দুর্নীতি ও রক্ষণাবেক্ষণের অভাবে সড়ক টিকছে না। একই সড়ক বারবার মেরামত করতেও বিপুল অর্থ ব্যয় হচ্ছে।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, রাজনৈতিক কর্মীরা ঠিকাদারিতে নামায় প্রকৃত ঠিকাদার কাজ পাচ্ছেন না। অপেশাদার ঠিকাদার নামমাত্র কাজ করে ভুয়া বিল বানিয়ে বিপুল টাকা তুলে নিচ্ছে। ফলে সড়কে প্রতিবছর বিপুল অর্থ বিনিয়োগ হলেও স্থায়িত্ব নিয়ে প্রশ্ন রয়ে গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












