বিএনপি নেতার লিফলেট:
‘বিএনপি-আ.লীগ-জাতীয় পার্টি ভাই ভাই’
, ০৩রা রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ রবি’, ১৩৯৩ শামসী সন , ২৬ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১২ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
কক্সবাজার সংবাদদাতা:
‘বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি- সবাইকে ভাই ভাই’ আখ্যা দিয়ে কক্সবাজার-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর পক্ষে ধানের শীষে ভোট চাওয়ার ঘটনা ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এতে সমালোচনার ঝড় উঠেছে উখিয়ায়।
জানা গেছে, কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ বিএনপির সভাপতি জামাল মাহমুদ চৌধুরী স্থানীয় নেতাকর্মীদের নিয়ে পাড়া-মহল্লায় ঘুরে এ বক্তব্য দেন।
জানা যায় যায়, হাতে ছবি-সংবলিত লিফলেট নিয়ে তিনি বলেন- বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি, আমরা সবাই ভাই ভাই। শাহজাহান চৌধুরীর পক্ষে ধানের শীষে ভোট চাই।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে শাহজাহান চৌধুরীকে সবাই ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠাব ইনশাআল্লাহ। বক্তব্য শেষে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীর বিজয়ের জন্য মোনাজাত করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে উখিয়া বিএনপির একজন নেতা বলেন, বিএনপিকে ডুবাতে ও ভোট কমাতে ইচ্ছাকৃতভাবে এমন বক্তব্য দেওয়া হচ্ছে। এখনো ছাত্রজনতার রক্ত শুকায়নি, লাশের গন্ধ রয়ে গেছে। এর মধ্যেই স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টিকে পুনর্বাসনের চেষ্টা করা জাতির সঙ্গে বেইমানি এবং বিএনপির জন্য মারাত্মক ক্ষতিকর।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বিএনপি নেতা জামাল মাহমুদ চৌধুরী বলেন, আমরা পাড়ায় পাড়ায় ধানের শীষের প্রচারণায় গিয়ে লিফলেট বিতরণের সময় এ বক্তব্য দিয়েছি। আমি তো খারাপ কিছু বলিনি। তবে বক্তব্যটা কেটে প্রচার করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)