আসন সমঝোতা দ্রুত চূড়ান্ত করতে চায় বিএনপি
, ০৩রা রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ রবি’, ১৩৯৩ শামসী সন , ২৬ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১২ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তোড়জোড় শুরু করেছে বিএনপি। এর মধ্যে যোগ্য ও পরিচ্ছন্ন প্রার্থী চূড়ান্ত করতে জোর তৎপরতা চলছে। এছাড়া ৩০০ সংসদীয় আসনের মধ্যে ৫০টির মতো আসন ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের মিত্রদের ছাড়ার চিন্তা-ভাবনা রয়েছে দলটিতে।
সামগ্রিক বিষয় পর্যবেক্ষণ করে আগামী মাসের মধ্যে দল ও জোটের প্রার্থিতা চূড়ান্ত করতে চান নেতারা।
দলীয় সূত্র থেকে জানা যায়, গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়। এদিকে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা চাইছেন দ্রুত শরিক বা মিত্র দলগুলোর মনোনয়নের কাজ চূড়ান্ত করতে; যাতে নির্বাচন ও প্রার্থিতা নিয়ে দলগুলোর মধ্যে অনিশ্চয়তা ও বিভ্রান্তি কাটে এবং তারা নির্বাচনী এলাকায় কার্যক্রম শুরু করতে পারে।
ইতিমধ্যে কোনো কোনো দল ও জোটের প্রধানকে মৌখিকভাবে প্রার্থী তালিকা দিতে বলা হয়েছে বলেও জানা গেছে। এদিকে বুধবার বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক ১২-দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন, বিএনপির পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। মনোনয়নের ব্যাপারে আমরা কয়েক দিনের মধ্যে বসবো।
বিএনপির দুজন নেতা জানিয়েছেন, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিমসহ যুগপৎ আন্দোলনের শরিক দলের কোনো কোনো শীর্ষ নেতাকে বিএনপির পক্ষ থেকে মনোনয়নের ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয়েছে।
গণতন্ত্র মঞ্চের অন্যতম শরিক দল নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা মনে করি, নির্বাচনে আমাদের কৌশল কী হবে, কাদের বিরুদ্ধে আমরা লড়ব- আগে এগুলো ঠিক হওয়া উচিত। এরপর প্রার্থীর তালিকা।
গণতন্ত্র মঞ্চের শরিক একাধিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা জানান, তারা শুধু মনোনয়ন বা প্রার্থী তালিকা নিয়ে বিএনপির সঙ্গে আলোচনায় বসতে চাইছেন না; এর আগে নির্বাচনের কৌশলসহ সংস্কার বাস্তবায়ন নিয়েও আলোচনা করতে চান।
এ বিষয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, যুগপৎ আন্দোলনের মিত্র হিসেবে নির্বাচনের কৌশল ও সমীকরণ নিয়ে আমাদের বৈঠক হবে। একই সঙ্গে সংস্কার বাস্তবায়ন নিয়ে যে অনৈক্য, সে বিষয়েও আলোচনা হবে।
বিএনপি সূত্রে জানা গেছে, গণতন্ত্র মঞ্চসহ বাম ধারার দলগুলোর সঙ্গে লিয়াজোঁর জন্য বিএনপির দিক থেকে আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ দায়িত্বপ্রাপ্ত। কথিত ইসলামপন্থীসহ অন্য দলগুলোর সঙ্গে লিয়াজোঁর দায়িত্বে আছেন- নজরুল ইসলাম খান, আবদুল আউয়াল মিন্টু ও বরকতউল্লা (বুলু)।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












