‘তরকারী নষ্ট হওয়ায়’ স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু
, ০৩রা রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ রবি’, ১৩৯৩ শামসী সন , ২৬ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১২ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
কক্সবাজার সংবাদদাতা:
চকরিয়ার হারবাং ইউনিয়নের ৮নং ওয়ার্ড কাট্টলি এলাকায় স্বামীর নির্যাতনে হুসনারা বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। গত বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে আহত অবস্থায় স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। হুসনারার একমাত্র সন্তান মাত্র ৮ মাস বয়সী। এ ঘটনায় স্বামী এমরানকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তিনি ওই এলাকার ছৈয়দুল আমিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে রান্না করা তরকারী নষ্ট হওয়া নিয়ে হুসনারার ও তার স্বামীর মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার পর এমরান স্ত্রীকে মারধর করে। বুধবার বিকালে আহত অবস্থায় হুসনারাকে স্থানীয় আজিজনগর এলাকায় এক চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, পিটিয়ে আহত করার পরদিন হুসনারা বেগমের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মফিজুল ইসলাম গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন। মৃতদেহের মাথার দুপাশে ফুলা জখম রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী এমরানকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)