দরিদ্রতার কষাঘাতে নবজাতক বিক্রির চেষ্টা!
-জেলা প্রশাসকের সহায়তায় রক্ষা পেল জমজ শিশু
, ০৩রা রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ রবি’, ১৩৯৩ শামসী সন , ২৬ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১২ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নেত্রকোণা সংবাদদাতা:
নেত্রকোণা শহরের নাগড়া আনন্দবাজার এলাকার এক চরম দরিদ্র পরিবার চরম আর্থিক অনটনের কারণে তাদের দুই মাস বয়সী জমজ নবজাতক বিক্রির চেষ্টা করছিল। খাবারের অভাবে মায়ের বুকে দুধ না আসায় সন্তানদের সঠিকভাবে লালনপালন করা সম্ভব হচ্ছিল না। এই হৃদয়বিদারক ঘটনা সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা কার্যক্রমের আওতায় শিশু সুরক্ষা সমাজকর্মীদের মাধ্যমে শনাক্ত হয়।
২৪ সেপ্টেম্বর জেলা শিশুকল্যাণ বোর্ডের সভায় বিষয়টি উত্থাপন করা হলে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান এ খবর শুনে গভীরভাবে ব্যথিত হন। তিনি তাৎক্ষণিকভাবে পরিবারটির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। সভা শেষে সন্ধ্যায় জেলা প্রশাসক নিজে পরিবারটির বাড়িতে ছুটে যান।
পরিবারটির করুণ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে জেলা প্রশাসক পরিবারটির পুনর্বাসনের উদ্যোগ নেন। চার সন্তানের মধ্যে অপুষ্টিতে ভোগা বড় সন্তানকে নেত্রকোণা শিশু পরিবারে লালনপালনের জন্য পরামর্শ দেন। এছাড়া তিনি পরিবারটিকে তাৎক্ষণিক সহায়তা হিসেবে দুই টিন শিশুখাদ্য, দুই বস্তা শুকনা খাবার এবং নগদ পাঁচ হাজার টাকা প্রদান করেন।
অসহায় পরিবারের বাসস্থানের করুণ চিত্রও উঠে আসে প্রশাসকের সামনে। সরকারি জায়গায় টিনের খুপচি ঘর, চারদিকে পলিথিনে মোড়ানো, বর্ষায় পানিতে ভেসে যায় ঘর। বাবা কখনো রাজমিস্ত্রীর কাজ, কখনো রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। আয় না থাকলে পরিবারকে অনাহারেই দিন কাটাতে হয়। বড় দুই ছেলেকে (৬ ও ৪ বছর বয়সী) দেখে মনে হয় বয়স আরও অল্প, অপুষ্টি ও ক্ষুধায় তারা কৃশকায় ও দুর্বল।
মানবিক আবেগে জেলা প্রশাসক ঘর মেরামতের জন্য টিন এবং একটি রিকশা দেয়ার প্রতিশ্রুতি দেন। তার আশ্বাসে পরিবারটি নবজাতক বিক্রির সিদ্ধান্ত থেকে সরে আসে।
জেলা প্রশাসক বলেন, এই সমাজে কোনো শিশুই বিক্রির মুখে পড়ুক, এটা আমরা মেনে নিতে পারি না। রাষ্ট্রের পক্ষ থেকে আমরা তাদের পাশে থাকব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)