নিজস্ব প্রতিবেদক:
মিয়ানমারের রাখাইনে মানবিক করিডর দেয়া নিয়ে আন্তর্র্বতী সরকার লুকোচুরি করছে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
রিজভী অভিযোগ করে করেন, অনির্বাচিত বলেই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কানামাছি খেলছে সরকার। অনির্বাচিত বলেই তারা মানবিক করিডর প্রসঙ্গে খোলাসা করছে না। এতে জনমনে সন্দেহ জেগেছে। জাতীয় নির্বাচনের রোডম্যাপ নিয়ে ইউনূস সরকার তালবাহানা করছে।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাখাইনে মানবিক করিডরে চালুর বিষয়ে কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা খলিলুর রহমান। তিনি বলেছেন, রাখাইনে একটি মানবিক করির চালুর প্রস্তাবনা নিয়ে আলোচনা হচ্ছে। তবে এখনো এ বিষয়ে কোনো চুক্তি বা আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীতে রোহিঙ্গা প্রত্যাবাসন ও আঞ্চলিক নিরাপত্তাবিষয়ক এক সেমিনারে এ কথা বলেন তিনি।
খলিলুর রহমান বলেন, জাতিসংঘ এই করিডর পরিচালনা করবে, এর মাধ্যমে খাদ্য ও ত্রাণ সরবরাহ হবেÍকোনোভাবেই অস্ত্র নয়। এই উদ্যোগ রাখাইনে নিরাপদ প বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘পতিত (আওয়ামী লীগ) সরকারের অনেক মন্ত্রী, এমপি শ্রমিকের বেতন না দিয়ে বিদেশে পালিয়েছে বা আত্মগোপনে আছে। তাদের বাড়ি, গাড়ি, জমি বিক্রি করে শ্রমিকের পাওনা পরিশোধের ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা শ্রমিকদের বেতন পরিশোধ না করে বিদেশে পালিয়েছে তাদের ধরে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেডএলার্ট জারির কথা বলেছি।
গত শনিবার শ্রমিক অধিকার সুরক্ষায় শ্রমিক-মালিক সম্পর্ক নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হওয়ার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। একইসঙ্গে পেজটি উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজটি অপ্রত্যাশিতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। কিছু অনুপযুক্ত বিষয়বস্তু কিছু সময়ের জন্য যথাযথ অনুমোদন ছাড়াই শেয়ার করা হয়েছে বলেও দেখা গেছে। এই অপ্রত্যাশিত বাধার প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ এই পেজটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত প্রচারের জন্য মন্ত্রণাল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
‘করবৈষম্য’ কমিয়ে আনতে আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে শহরের মতো গ্রামের করদাতাদেরও ব্যক্তিশ্রেণির ন্যূনতম আয়কর ৫ হাজার টাকা করা হচ্ছে। এছাড়া ব্যক্তিশ্রেণির করদাতাদের অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক করা হচ্ছে। দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এবার সব এলাকার করদাতাদের ন্যূনতম কর ৫ হাজার টাকা করা হবে। বর্তমানে ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার করদাতাদের ন্যূনতম কর ৫ হাজার টাকা, অন্য সিটি করপোরেশন এলাকার করদাতাদের ৪ হাজার টাকা ও সিটি করপোরেশনের বাইরে পৌর এলাকা ও গ্রামাঞ্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
‘করবৈষম্য’ কমিয়ে আনতে আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে শহরের মতো গ্রামের করদাতাদেরও ব্যক্তিশ্রেণির ন্যূনতম আয়কর ৫ হাজার টাকা করা হচ্ছে। এছাড়া ব্যক্তিশ্রেণির করদাতাদের অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক করা হচ্ছে। দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এবার সব এলাকার করদাতাদের ন্যূনতম কর ৫ হাজার টাকা করা হবে। বর্তমানে ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার করদাতাদের ন্যূনতম কর ৫ হাজার টাকা, অন্য সিটি করপোরেশন এলাকার করদাতাদের ৪ হাজার টাকা ও সিটি করপোরেশনের বাইরে পৌর এলাকা ও গ্রামাঞ্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
এমনিতেই মামলা-হামলাসহ নানান ঘটনায় দেশের বেশ কিছু শিল্প গ্রুপের কারখানা বন্ধ হয়ে গেছে। বিভিন্ন কারখানায় পরিকল্পিতভাবে ভাঙচুর, বিক্ষোভ ও হামলা চালিয়েছে চক্রবিশেষ। তার ওপর ব্যবসায়ীদের নামে চলছে পাইকারি মামলাবাজি। এসবের তোড়ে বহু কারখানা বন্ধ। কর্মহীন হাজারো শ্রমিক-কর্মচারী। দম না ফেলতেই নতুন করে শুরু হয়েছে পরিবারসহ ব্যবসায়ীদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ।
অভিযোগের সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ থাকলে কেবল ব্যাংক অ্যাকাউন্ট নয়, আরও অনেক কিছুই জব্দ করা যায়। শক্ত বিচারের আওতায় নেওয়াও জরুরি। কিন্তু সে পথ না মাড়িয়ে মব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শুল্ক বৈষম্যে আমদানি পণ্যের কাছে প্রতিযোগিতায় টিকতে পারছে না দেশে উৎপাদিত বালাইনাশক। কৃষিতে ব্যবহৃত দেশীয় বালাইনাশক যেখানে গড়ে ৩০ শতাংশ শুল্ক দেয় সেখানে আমদানি করা একই পণ্যের শুল্ক মাত্র ১০ শতাংশ।
এ অবস্থায় দেশীয় শিল্প রক্ষায় বাজেটে শুল্ক সুরক্ষা চান উদ্যোক্তারা। একই সঙ্গে কীটনাশক ও বালাইনাশকে স্বয়ংসম্পন্ন হতে এ খাতের অশুল্ক বাধা দূর করা দাবিও তাদের।
এর আগে স্থানীয় শিল্পকে উৎসাহ দিতে প্রায় ৫০ ধরনের কাঁচামাল বা রাসায়নিক আমদানিতে শূন্য শুল্ক সুবিধা দিয়ে রেখেছে জাতীয় রাজস্ব বোর্ড। কীটনাশন তৈরিতে এসব র বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পুলিশকে ‘পাকিস্তানি সেনা’ বলে দাবি করছে ভারতীয় এক গণমাধ্যম। গত শনিবার ভারতীয় গণমাধ্যম আজতক বাংলা এক প্রতিবেদনে কয়েকটি ছবি দেখিয়ে এ দাবি করে।
ছবিতে দেখা যায়, ইউনূসের সঙ্গে হ্যান্ডশেক করছেন কয়েকজন সেনা কর্মকর্তা। আজতক বাংলার উপস্থাপক সে সময় দাবি করে ‘পোশাক দেখে মনে হচ্ছে না, তারা কেউ বাংলাদেশের সেনা। কেননা বাংলাদেশের সেনার পোশাক এই রকম নয়।.. এরা কি তাহলে অন্য কোনো দেশের সেনা আধিকারিক? তাহলে বাংলাদেশে কী করছেন? এরা কি পাকিস্তানি সেনা আধিকারিক?’
এদিকে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছবিতে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সীমাহীন অবহেলা, হেনস্থা ও বৈষম্যের অভিযোগ এনে ১৫ দাবি জানিয়েছেন কারিগরি শিক্ষকরা। এই দাবিতে তারা অধিদপ্তর ঘেরাও কর্মসূচি করতে গেলে মহাপরিচালক শোয়াইব আহমাদ খান তাদের মৌখিক আশ্বাস দিয়েছেন।
এই আশ্বাস বাস্তবায়ন না হলে সারা দেশের ভোকেশনাল, কৃষি ডিপ্লোমা ও বিএম শিক্ষকরা আমরণ অনশন কর্মসূচির হুঁশিয়ারি দেন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) কারিগরি শিক্ষা অধিদপ্তরে সভা শেষে শিক্ষকরা এ তথ্য জানিয়েছেন।
শিক্ষকরা বলেন, মহাপরিচালক শোয়াইব আহমাদ খানের আলোচনার আশ্বাসে করিগরি শিক্ষা অধিদপ্তর ঘেরাও কর্মসূচি স্থগিত করা হয়ে বাকি অংশ পড়ুন...
মাদারীপুর সংবাদদাতা:
মাদারীপুরে গত বছরের তুলনায় নির্মাণ কাজ কমে যাওয়ায় কমেছে বালু বিক্রি। এতে করে ভালো যাচ্ছে না বালু ব্যবসায়ীদের দিন। এছাড়াও নির্মাণ কাজে জড়িত রাজমিস্ত্রিদেরও কাজ কমেছে। ফলে তারাও আর্থিক সংকটে পড়েছেন। পেশা বদলে বিভিন্ন কাজ করে সংসার চালাচ্ছেন।
একাধিক সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলা প্রবাসী অধ্যুষিত। তাই গত কয়েক বছর ধরে শহরের পাশাপাশি গ্রামগুলোতেও পাকাঘর নির্মাণের প্রবণতা বেড়েছে এখানকার বাসিন্দাদের। কিন্তু হঠাৎ করে এ বছর সব ধরনের নির্মাণ কাজ কমে গেছে। এতে করে জেলার বালু ব্যবসায়ীদেরও বিক্রি কমেছে। প বাকি অংশ পড়ুন...












