মিষ্টিকুমড়ার ক্ষেতেও সুস্বাদু মধু চাষে সাফল্য
, ০৫ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
সরিষা, লিচু, কালোজিরা থেকে মৌ-বাক্স বসিয়ে মধু আহরণ করা গেলেও মিষ্টি কুমড়ার খেত থেকে মধু সংগ্রহ করে সবার দৃষ্টি কেড়েছেন মৌ খামারি মোসাদ্দেক হোসেন। তিনি মিষ্টি কুমড়ার খেতে বসানো ১০০টি মৌ-বাক্স থেকে প্রায় ১০ মণ মিষ্টি কুমড়া ফুলের মধু আশা করছেন। এ মধুর বাজারমূল্য প্রতি কেজি ৬০০-৭০০ টাকা।
মিষ্টি কুমড়ার খেতে মৌ-বাক্স বসালে মৌ-কলোনিগুলোর সুরক্ষা ও বিকাশে ভূমিকা রাখে। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো মধুও পাওয়া যায়।
দিনাজপুরের বীরগঞ্জের শেষ সীমানায় ভুল্লী বাজারের সবদল এলাকায় বসানো হয়েছে এই মৌ-বাক্স। নদীর চর, আম ও লিচু বাগানে দিন দিন সাথি ফসল হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে মিষ্টি কুমড়া চাষ। আলুর খেতে আলুর সঙ্গে মিষ্টি কুমড়া রোপণ করে আলু উত্তোলনের পর স্বল্প সময়ে একই মাঠে দ্বৈত ফসলের চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা।
কৃষকরা জানান, প্রতি বিঘা জমিতে দেড় থেকে দু’শ মণ এবং প্রতি একরে ছয়শ মণ মিষ্টি কুমড়া পাওয়া যায়। মিষ্টি কুমড়ার চাষের সঙ্গে মিষ্টি কুমড়ার মধু উৎপাদন জনপ্রিয় হচ্ছে। মিষ্টি কুমড়া চাষিরা ফুলের পরাগায়নের জন্য মিষ্টি কুমড়ার খেতে মৌ-বাক্স ভাড়া নিচ্ছেন। মৌ খামারগুলো বাণিজ্যিকভাবে মধু উৎপাদনে কাজ করছে মিষ্টি কুমড়ার খেতগুলোতে।
দিনাজপুরের মৌ খামারি এমবিএফ হানির স্বত্বাধিকারী মোসাদ্দেক হোসেন জানান, মিষ্টি কুমড়ার মধু একটি সুস্বাদু, পুষ্টিকর ও সুঘ্রাণযুক্ত মধু। বাজারে এটির ভালো চাহিদা তৈরি করছে। মিষ্টি কুমড়ার চাষ বাড়ায় সাম্প্রতিক বছরগুলোতে দিনাজপুর কৃষি অঞ্চলে মৌ খামার স্থাপনের হারও বাড়ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টিকটকে পরিচয়, নিখোঁজের ৬ দিন পর ঢাকায় উদ্ধার ৪ কিশোরী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে -প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিস্তা প্রকল্পে কারিগরি সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮২ ফ্লাইট বাতিল, বিমানবন্দরে আটকা ১৩ হাজার যাত্রী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রেন যাত্রীদের জন্য সতর্কবার্তা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা করল কুলাঙ্গার ছেলে
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এপিবিএনের অভিযান, উদ্ধার ৮৬২ হারানো মোবাইল
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মর্গে ৩০০ থেকে ৪০০ লাশ, একটার ওপর একটা পড়ে আছে’
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে অরাজকতা সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার চেষ্টা চলছে -রিজভী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশ এগোচ্ছে, গুপ্ত-পলাতকেরা চক্রান্ত করছে -আমান
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)