ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
নড়াইল সদরে নাতিদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে মস্তফা কাজি (৭৪) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার(৩ জুলাই) বিকেল আনুমানিক সাড়ে তিনটার দিকে সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মহারাগ এলাকায় এ ঘটনা ঘটে।
, ১৭ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৪ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৩ জুলাই, ২০২৬ খ্রি:, ১৯ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার(২৯ জুন) বিকেলে সদর উপজেলার ভদ্রবিলা বিদ্যালয় মাঠে ভদ্রবিলা ও পাশের গ্রাম পলইডাঙ্গার শিশুদের মধ্যে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফুটবল খেলাকে কেন্দ্র করে মাঠেই দুই গ্রামের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয় পর্যায়ে দুই দফায় মীমাংসার চেষ্টা করেও সমাধান না হওয়ায় সবশেষ শুক্রবার (৩ জুলাই) বিকেলে আবারও দু'পক্ষের মিটিংয়ের দিন নির্ধারণ করা হয়।
পরিবারের অভিযোগ, নিহত মস্তফা কাজি বর্তমানে পলইডাঙ্গা ও ভদ্রবিলার মধ্যবর্তী মহারাগ গ্রামে বাসবাস করতেন৷ তবে তার বাড়ি আগে পলইডাঙ্গা ছিল। তার দুই ছেলে ও তাদের পরিবার পলইডাঙ্গায় বসবাস করেন। শিশুদের ফুটবল খেলায় মস্তফার দুই নাতি নবাব ও সৌরভ সেদিন অংশ গ্রহণ করে। সেদিনের ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে শুক্রবার বিকেলে ভদ্রবিলা বাজারে যাওয়ার পথে আতর্কিতভাবে হামলা করে মস্তফাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে ভদ্রবিলা এলাকার কয়েকজন ৷পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. রকিবুল হাসান বলেন, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশের একাধিক ইউনিট কাজ করছে, পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯৯৯ মামলা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রুয়েটের ৭ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন ফের গ্রেপ্তার
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শাহপরীর চরে ৪ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বুটেক্সের ১৩ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত ইবির ২৪ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাথমিক শিক্ষায় শূন্য পদ পূরণ ও বিদ্যালয় বাড়ানোর সুপারিশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)