নির্মাণ কাজ কমায় ভাটা পড়েছে বালু ব্যবসায়
, ০৫ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
মাদারীপুরে গত বছরের তুলনায় নির্মাণ কাজ কমে যাওয়ায় কমেছে বালু বিক্রি। এতে করে ভালো যাচ্ছে না বালু ব্যবসায়ীদের দিন। এছাড়াও নির্মাণ কাজে জড়িত রাজমিস্ত্রিদেরও কাজ কমেছে। ফলে তারাও আর্থিক সংকটে পড়েছেন। পেশা বদলে বিভিন্ন কাজ করে সংসার চালাচ্ছেন।
একাধিক সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলা প্রবাসী অধ্যুষিত। তাই গত কয়েক বছর ধরে শহরের পাশাপাশি গ্রামগুলোতেও পাকাঘর নির্মাণের প্রবণতা বেড়েছে এখানকার বাসিন্দাদের। কিন্তু হঠাৎ করে এ বছর সব ধরনের নির্মাণ কাজ কমে গেছে। এতে করে জেলার বালু ব্যবসায়ীদেরও বিক্রি কমেছে। পাশাপাশি অনেক রাজমিস্ত্রির কাজ কমেছে।
বালু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছর বিক্রি বেশি ছিল, তাই বালুর দামও কম ছিল। তারাপুরি বালু প্রতিফিট ২৮ থেকে ৩০ টাকা ও সিলেট বালু প্রতিফিট ৬২ থেকে ৬৫ টাকা ছিল। কিন্তু বর্তমানে বালু বিক্রি তুলনামূলক অর্ধেকে নেমেছে। পাশাপাশি বালুর দামও বেড়েছে। বর্তমানে তারাপুরি বালু প্রতি ফিট ৩০ থেকে ৩২ টাকা ও সিলেট বালু ৯৫ থেকে ১০৫ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে এই বালুর মধ্যেও প্রকারভেদে দাম কম-বেশি আছে।
মাদারীপুর শহরের তরমুগরিয়া (বালুঘাট) এলাকার মেসার্স রাসেল ট্রেডার্সের মালিক জাহাঙ্গীর হোসেন বলেন, হঠাৎ করে মাদারীপুরে বিভিন্ন ধরনের নির্মাণ কাজ কমে গেছে। ফলে বালু বিক্রিও অর্ধেকে নেমেছে। এতে করে আমাদের মতো ব্যবসায়ীদের বালু বিক্রিসহ নির্মাণ কাজে ব্যবহৃত সকল জিনিসপত্রের বাজার খারাপ যাচ্ছে। তাছাড়া বালু বিক্রি কম হলেও এ বছর বালুর দাম বেড়েছে।
আরেক ব্যবসায়ী শহরের শকুনি এলাকার মদিনা ট্রেডার্সের মালিক সবুজ বলেন, গত কয়েক বছর বালু বিক্রি অনেক ভালো ছিল। কিন্তু হঠাৎ করে বালু বিক্রি অনেক কমেছে। এ বছর খুব অল্প নির্মাণ কাজ চলছে। তাই বিক্রিও কম। ব্যবসাও ভালো যাচ্ছে না।
হাজীর হাওলা গ্রামের রাজমিস্ত্রি আজগর হোসেন বলেন, বর্তমানে আমাদের কাজ অনেক কমে গেছে। গত বছরও কাজের চাপ অনেক ছিল। কিন্তু এ বছর তেমন একটা কাজ নেই। বর্তমানে যেগুলো করছি সেগুলো পুরোনো কাজ। নতুন তেমন একটা কাজ পাইনি।
শহরের থানতলী এলাকার রাজমিস্ত্রির সহযোগী শাওন বলেন, বর্তমানে কোনো কাজ নেই। তাই অটোরিকশা চালিয়ে সংসার চালাচ্ছি। আমার মতো অনেক রাজমিস্ত্রি নানা ধরনের কাজ করে সংসার চালাচ্ছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুলাই-আগস্টে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি সেবার ডিজিটাল রূপান্তর দেশীয় প্রযুক্তিতেই -মীর হেলাল
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতে সেপটিক ট্যাংকে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জামাত এমপির বিশেষ বরাদ্দে প্রকল্প সভাপতি ভগ্নীপতি-ভাগনে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জীবনের সব শত্রুকে তিনি গেঁথেছেন বৈষম্যবিরোধী মামলায়!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মা রেলসেতুর পিলারের নিচে মাটি কাটায় নেতিবাচক নয়, ইতিবাচক প্রভাব আছে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার, বহিষ্কার ৭ পরীক্ষার্থী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার -বাণিজ্যমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বন্ধ কোম্পানিতে অন্ধ বিনিয়োগের ফাঁদ!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)