জুনে পয়েন্ট কাটা গেল কত চালকের?
জুন মাসে সড়কে আইন মেনে চলাচল না করার শাস্তিস্বরূপ ৭৫ মোটরযানচালকের ড্রাইভিং লাইসেন্স থেকে ৭৮ পয়েন্ট কেটে নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই পয়েন্ট কাটার ব্যবস্থা নেয়া হয়েছে।
, ১৭ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৪ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৩ জুলাই, ২০২৬ খ্রি:, ১৯ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
বিআরটিএর তথ্য অনুযায়ী, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় আইন লঙ্ঘনকারী মোটরযানচালকদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সে পয়েন্ট কাটার কার্যক্রম চালানো হচ্ছে। এর অংশ হিসেবে জুনে পরিচালিত অভিযানে ৭৫টি ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে মোট ৭৮ পয়েন্ট কাটা হয়েছে।
সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১১(১) ধারায় একটি ড্রাইভিং লাইসেন্সের জন্য সর্বোচ্চ ১২টি ডিমেরিট পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। লাইসেন্স থেকে একটি পয়েন্ট কাটা যাওয়া মানে ডিমেরিট পয়েন্ট বৃদ্ধি। কোনো চালকের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১২ ডিমেরিট পয়েন্ট পূর্ণ হলে তাঁর লাইসেন্স বাতিলের বিধান রয়েছে। অর্থদণ্ড বা কারাদণ্ডের পাশাপাশি এসব পয়েন্টও কাটা হয়।
ডিমেরিট পয়েন্ট সূচি অনুযায়ী, ট্রাফিক সংকেত অমান্য, অনুমোদন ছাড়া বাণিজ্যিকভাবে যানবাহন ব্যবহার, অতিরিক্ত ভাড়া আদায়, মিটার কারসাজি, অতিরিক্ত বোঝাই, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, অবৈধ হর্ন ব্যবহার, পরিবেশদূষণকারী বা অনিরাপদ যানবাহন পরিচালনা, যান চলাচলে বাধা সৃষ্টি করাসহ বিভিন্ন ধরনের অপরাধে ডিমেরিট পয়েন্ট কাটা হয়।
এর আগে এ বিষয়ে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে বিআরটিএ জানিয়েছিল, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ড্রাইভিং লাইসেন্সে বরাদ্দ করা পয়েন্ট ১২। আইন ভঙ্গের ক্ষেত্রে অর্থদণ্ড বা কারাদণ্ডের পাশাপাশি চালকের লাইসেন্স থেকে দোষসূচক পয়েন্ট কাটা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯৯৯ মামলা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রুয়েটের ৭ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন ফের গ্রেপ্তার
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শাহপরীর চরে ৪ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বুটেক্সের ১৩ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত ইবির ২৪ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাথমিক শিক্ষায় শূন্য পদ পূরণ ও বিদ্যালয় বাড়ানোর সুপারিশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)