আমরণ অনশনের হুঁশিয়ারি কারিগরি শিক্ষকদের
, ০৫ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
সীমাহীন অবহেলা, হেনস্থা ও বৈষম্যের অভিযোগ এনে ১৫ দাবি জানিয়েছেন কারিগরি শিক্ষকরা। এই দাবিতে তারা অধিদপ্তর ঘেরাও কর্মসূচি করতে গেলে মহাপরিচালক শোয়াইব আহমাদ খান তাদের মৌখিক আশ্বাস দিয়েছেন।
এই আশ্বাস বাস্তবায়ন না হলে সারা দেশের ভোকেশনাল, কৃষি ডিপ্লোমা ও বিএম শিক্ষকরা আমরণ অনশন কর্মসূচির হুঁশিয়ারি দেন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) কারিগরি শিক্ষা অধিদপ্তরে সভা শেষে শিক্ষকরা এ তথ্য জানিয়েছেন।
শিক্ষকরা বলেন, মহাপরিচালক শোয়াইব আহমাদ খানের আলোচনার আশ্বাসে করিগরি শিক্ষা অধিদপ্তর ঘেরাও কর্মসূচি স্থগিত করা হয়েছে।
মহাপরিচালক দাবির বিষয়গুলো আলোচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন। তবে এ দাবি মানা না হলে সারা দেশের শিক্ষকরা ঢাকায় এসে আমরণ অনশন করবে।
শিক্ষকরা বলেন, কারিগরি শিক্ষার সাধারণ শিক্ষা ধারার থেকে পাঁচগুণ বেশি নবায়ন ফি, কারিগরি শিক্ষা বোর্ড জরিমানার নামে গলাকাটা ফি আদায় করে।
শিক্ষকরা আরো বলেন, আগে মনে হতো দিল্লি হতে শিশির, বিমল কারিগরি অধিদপ্তর চালাতো এখন তাদের দোসররা চালাচ্ছে। গত ৫০ বছরে কোন বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বা জাতীয়করণ করা হয়নি অথচ সব সরকারের নিকট ইহা সর্বচ্চ গুরুত্বপূর্ণ সেক্টর যা হাস্যকর। এমপিও সমস্যার সমাধান না করতে পারলে মাউশি-কে এই দায়িত্ব দেওয়া হোক। জেনারেল স্কুল, কলেজ ও মাদ্রাসা ভবন তৈরির বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে। কিন্তু কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের এমন কোন বরাদ্দ নেই।
মাউশি ও মাদ্রাসার শিক্ষকদের প্রশিক্ষনের অনেক ব্যবস্থা আছে কিন্তু কারিগরি শিক্ষকদের এমন কোন ব্যবস্থা নেই। অধিকাংশ কারিগরি শিক্ষা কারিকুলামের মূল বই নেই। তাই যথাযথ পাঠদান সম্ভব হয় না। মাউশি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের নবায়ন ফির চেয়ে ৫ গুন বেশি কারিগরি শিক্ষা বোর্ড আদায় করে থাকে। কারিগরি শিক্ষা বোর্ড জরিমানার নামে ছাত্র ও প্রতিষ্ঠানের প্রতি গলাকাটা ফি আদায় করে থাকে।
কারিগরি শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীগন শিক্ষকদের সাথে চরম দুর্ব্যবহার করে থাকে, যেমনকি মনিব ভূতের মতো। কারিগরি শিক্ষার সকল সমস্যার সমাধান অবিলম্বে করতে হবে, অন্যথায় আমরন আন্দোলন চলবে। সকল ভূক্তভোগী শিক্ষক-কর্মচারীকে আন্দোলনে শরিক হওয়ার জন্য অনুরোধ করা হলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএনপি করায় অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি -ইশরাক
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতির পালাবদল হয়, কিশোর গ্যাংয়ের ‘বড় ভাই’ বদলায় না
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক ঘন্টার ঈদের নামাজ পড়তে না দেয়া কলকাতার রেড রোড পূজায় বন্ধ চার দিন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ছেলের ঘরে একটু ঠাঁই চাই’- অসুস্থ মায়ের আকুতি
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












