ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স
, ১৮ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৪ জুলাই, ২০২৬ খ্রি:, ২০ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
তীব্র তাপপ্রবাহের রেশ কাটতে না কাটতেই নতুন বিপর্যয় হিসেবে দেখা দিয়েছে ভয়াবহ দাবানল। দীর্ঘস্থায়ী খরা, অস্বাভাবিক তাপমাত্রা এবং প্রবল বাতাসের প্রভাবে ফ্রান্সের দক্ষিণাঞ্চলের বনভূমিগুলো এখন আগুনের গ্রাসে পরিণত হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, চলতি গ্রীষ্ম মৌসুমে এখন পর্যন্ত ৭ হাজারের বেশি দাবানলের ঘটনা রেকর্ড করা হয়েছে। এতে ৮ হাজার ৭০০ হেক্টরের বেশি বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে।
সাধারণত জুলাইয়ের শেষ দিকে দাবানলের প্রকোপ বাড়লেও, এবার পরিস্থিতি আশঙ্কাজনকভাবে আগেই শুরু হয়েছে এবং দীর্ঘস্থায়ী রূপ নিয়েছে। বিশেষজ্ঞদের মতে, বসন্তকাল থেকেই বৃষ্টিপাতের ঘাটতি থাকায় বনাঞ্চল অত্যন্ত শুষ্ক হয়ে পড়েছে, যা আগুন ছড়িয়ে পড়ার জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে।
দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ভূমধ্যসাগরীয় উপকূলঘেঁষা অঞ্চলগুলো। দক্ষিণ ফ্রান্সের আউদ, পিরেনে-ওরিয়ঁতাল এবং বুশ-দ্যু-রোনসহ আশপাশের এলাকায় একাধিক বড় অগ্নিকা- এখনো সক্রিয় রয়েছে।
এর মধ্যে শুধু আউদ এলাকাতেই ৯শ হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে। কিছু এলাকায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে বাতাসের গতি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে, যা নিয়ন্ত্রণ করা দমকল বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
পরিস্থিতি সামাল দিতে প্রায় দুই হাজার দমকলকর্মী দিনরাত কাজ করছে। তাদের সহায়তা করতে মাঠে নামানো হয়েছে অগ্নিনির্বাপক বিমান, বিশেষায়িত কানাডেয়ার উড়োজাহাজ ও হেলিকপ্টার। আগুনের শিখা আবাসিক এলাকা, গুদামঘর, শিল্পাঞ্চল এবং পর্যটন ক্যাম্পসাইটগুলোর কাছাকাছি পৌঁছে যাওয়ায় উদ্বেগ বাড়ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অরুণাচল অঞ্চলে সড়ক নির্মাণ কাজ জোরদার করছে চীন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গোপনে সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে শত কোটি ডলারের বাণিজ্য ইউরোপীয় দেশগুলোর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কিয়েভে রাশিয়ার ‘সবচেয়ে বড়’ হামলা, নিহত ২৭
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, পুড়িয়ে দেয়া হলো বিমান
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলে জবাব দেবে ইরান
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাজায় ৩,৫০০ দফা যুদ্ধবিরতি লঙ্ঘন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ শেষে ইরান আরও শক্তিশালী হয়ে বেরিয়ে এসেছে -মার্কিন বিশ্লেষক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতে চলন্ত ট্রেনে মুসলিম যুবককে আচমকা পিটিয়ে অজ্ঞান
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে সময়সীমা বাড়ালো সৌদি আরব
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তহবিলের অভাবে ঝুঁকিতে লাখ লাখ ফিলিস্তিনির জীবন, জাতিসংঘ প্রধানের উদ্বেগ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ভেঙে যাওয়ার আশঙ্কায় বাড়লো তেলের দাম
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)