আমদানি করা কীটনাশকের চেয়ে দেশে উৎপাদিত কীটনাশকের শুল্ক বেশি
, ০৫ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
শুল্ক বৈষম্যে আমদানি পণ্যের কাছে প্রতিযোগিতায় টিকতে পারছে না দেশে উৎপাদিত বালাইনাশক। কৃষিতে ব্যবহৃত দেশীয় বালাইনাশক যেখানে গড়ে ৩০ শতাংশ শুল্ক দেয় সেখানে আমদানি করা একই পণ্যের শুল্ক মাত্র ১০ শতাংশ।
এ অবস্থায় দেশীয় শিল্প রক্ষায় বাজেটে শুল্ক সুরক্ষা চান উদ্যোক্তারা। একই সঙ্গে কীটনাশক ও বালাইনাশকে স্বয়ংসম্পন্ন হতে এ খাতের অশুল্ক বাধা দূর করা দাবিও তাদের।
এর আগে স্থানীয় শিল্পকে উৎসাহ দিতে প্রায় ৫০ ধরনের কাঁচামাল বা রাসায়নিক আমদানিতে শূন্য শুল্ক সুবিধা দিয়ে রেখেছে জাতীয় রাজস্ব বোর্ড। কীটনাশন তৈরিতে এসব রাসায়নিক ব্যবহার হয় মাত্র শূন্য.৩ শতাংশ থেকে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত। আর বাকি প্রায় ৭০ থেকে ৯৯ শতাংশ উপাদানের ওপর দিতে হয় চড়া শুল্ক। শুধু তাই নয়, কাঁচামাল আমদানিতেও দেশীয় উদ্যোক্তাদের ওপর দেয়া হয়েছে নানা বিধিনিষেধ।
উদ্যোক্তাদের অভিযোগ, আমদানি করা পণ্যের মান নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থাই নেই দেশে। এ সুযোগে বাজারে ঢুকছে নিম্নমানের কীটনাশক। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক, কমছে উৎপাদন। এ অবস্থায় বাজেটে দেশীয় শিল্প সুরক্ষা পায় এমন সিদ্ধান্ত নেয়া তাগিদ বিশ্লেষকদের। উদ্যোক্তাদের দাবি, দেশে তৈরি হয় এমন কীটনাশক আমদানিতে চড়া শুল্ক আরোপ করলে কমবে নিম্নমানের পণ্য আমদানি। এতে বিকশিত হবে দেশীয় শিল্প, বাড়বে সরকারের রাজস্বও।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুলাই-আগস্টে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি সেবার ডিজিটাল রূপান্তর দেশীয় প্রযুক্তিতেই -মীর হেলাল
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতে সেপটিক ট্যাংকে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জামাত এমপির বিশেষ বরাদ্দে প্রকল্প সভাপতি ভগ্নীপতি-ভাগনে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জীবনের সব শত্রুকে তিনি গেঁথেছেন বৈষম্যবিরোধী মামলায়!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মা রেলসেতুর পিলারের নিচে মাটি কাটায় নেতিবাচক নয়, ইতিবাচক প্রভাব আছে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার, বহিষ্কার ৭ পরীক্ষার্থী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার -বাণিজ্যমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বন্ধ কোম্পানিতে অন্ধ বিনিয়োগের ফাঁদ!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)