বাজেট ২০২৫-২৬:
সবার ন্যূনতম আয়কর ৫ হাজার টাকা
, ০৫ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
‘করবৈষম্য’ কমিয়ে আনতে আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে শহরের মতো গ্রামের করদাতাদেরও ব্যক্তিশ্রেণির ন্যূনতম আয়কর ৫ হাজার টাকা করা হচ্ছে। এছাড়া ব্যক্তিশ্রেণির করদাতাদের অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক করা হচ্ছে। দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এবার সব এলাকার করদাতাদের ন্যূনতম কর ৫ হাজার টাকা করা হবে। বর্তমানে ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার করদাতাদের ন্যূনতম কর ৫ হাজার টাকা, অন্য সিটি করপোরেশন এলাকার করদাতাদের ৪ হাজার টাকা ও সিটি করপোরেশনের বাইরে পৌর এলাকা ও গ্রামাঞ্চলের করদাতাদের কর ৩ হাজার টাকা বিদ্যমান রয়েছে। আর্থিক বৈষম্য কমিয়ে এনে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সর্বপ্রথম ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে অঞ্চলভিত্তিক করহার চালু করা হয়।
এ বিষয়ে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাশরুর রিয়াজ বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে অঞ্চলভিত্তিক ন্যূনতম কর হার প্রযোজ্য, নাকি সবার জন্য একক হার, সেটি নির্ধারণে আগে বিস্তর গবেষণা করা যেতে পারে। গ্রামের করদাতাদের ন্যূনতম কর এক লাফে ৫ হাজার টাকা করা হলে আয়করের প্রতি তাদের বিমুখতা তৈরি হতে পারে। এজন্য এনবিআর চাইলে একটি রূপরেখা দিতে পারে। পর্যায়ক্রমে ন্যূনতম কর ৫ হাজার টাকা করা যেতে পারে।
মাশরুর রিয়াজ বলেন, মূল্যস্ফীতির অভিঘাতে স্বল্প আয়ের মানুষ জর্জরিত। সেই বিবেচনায় বাংলাদেশে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়ের সীমা বাড়ানো উচিত। পার্শ্ববর্তী দেশ ভারতে করমুক্ত আয়ের সীমা ১২ লাখ রুপি। সেটি বিবেচনায় নিলে বাংলাদেশে ৪ লাখ টাকার বেশি হওয়া উচিত। করমুক্ত আয়ের সীমা বাড়ানো হলেও সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুলাই-আগস্টে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি সেবার ডিজিটাল রূপান্তর দেশীয় প্রযুক্তিতেই -মীর হেলাল
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতে সেপটিক ট্যাংকে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জামাত এমপির বিশেষ বরাদ্দে প্রকল্প সভাপতি ভগ্নীপতি-ভাগনে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জীবনের সব শত্রুকে তিনি গেঁথেছেন বৈষম্যবিরোধী মামলায়!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মা রেলসেতুর পিলারের নিচে মাটি কাটায় নেতিবাচক নয়, ইতিবাচক প্রভাব আছে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার, বহিষ্কার ৭ পরীক্ষার্থী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার -বাণিজ্যমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বন্ধ কোম্পানিতে অন্ধ বিনিয়োগের ফাঁদ!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)