সপরিবার অ্যাকাউন্ট জব্দে ব্যবসায়ীরা কিংকর্তব্যবিমূঢ়
এমনিতেই মামলা-হামলাসহ নানান ঘটনায় দেশের বেশ কিছু শিল্প গ্রুপের কারখানা বন্ধ হয়ে গেছে। বিভিন্ন কারখানায় পরিকল্পিতভাবে ভাঙচুর, বিক্ষোভ ও হামলা চালিয়েছে চক্রবিশেষ। তার ওপর ব্যবসায়ীদের নামে চলছে পাইকারি মামলাবাজি। এসবের তোড়ে বহু কারখানা বন্ধ। কর্মহীন হাজারো শ্রমিক-কর্মচারী। দম না ফেলতেই নতুন করে শুরু হয়েছে পরিবারসহ ব্যবসায়ীদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ।
অভিযোগের সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ থাকলে কেবল ব্যাংক অ্যাকাউন্ট নয়, আরও অনেক কিছুই জব্দ করা যায়। শক্ত বিচারের আওতায় নেওয়াও জরুরি। কিন্তু সে পথ না মাড়িয়ে মব সন্ত্রাসের মতো একতরফা ট্রায়ালে বিনিয়োগকে মাঠে মারা হচ্ছে। এর অনিবার্য জেরে প্রায়ই ছোটবড় কোনো না কোনো কলকারখানা, প্রতিষ্ঠান বন্ধের খবর। ছোটখাটো খবরগুলো গণমাধ্যমে আসে না। বেকারত্বের বোঝা বৃদ্ধির বিষয়টি তাৎক্ষণিক বিবেচনায়ও আসে না।
সামনে আরও কী অপেক্ষা করছে, মালিকদের ভাবনায় অকুলান। কারখানা চালু রাখা, অর্ডার নেওয়া, কাঁচামাল কেনা, গ্যাস-বিদ্যুৎ বিল নিয়ে অন্ধকার দেখছেন তারা। এখনো বেকার না হওয়া শ্রমিকরা আতঙ্কে। আর এরই মধ্যে বেকার হয়ে যাওয়াদের বাসাভাড়া দেওয়ার অবস্থা নেই। হাটবাজার বন্ধ। এর প্রভাব অর্থনীতিতে পড়ছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।