আল ইহসান ডেস্ক:
ছাত্র-জনতার আন্দোলনের পর দেশ থেকে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা- ইন্টারপোলের কাছে পৃথক তিন ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)।
ইতিমধ্যে গত ১০ই এপ্রিল দুর্নীতির অভিযোগে সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। এ ছাড়াও বিভিন্ন অপরাধে অন্তত আরও ৬২ জনের নাম ইন্টারপোলের ওয়ানটেডের তালিকায় লিপিবদ্ধ রয়েছে। যাদের অনেকেরই অবস্থান নিশ্চিত হওয়ার পরও এখনো দেশে ফেরানো সম্ভব হয়নি। উপরন বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের কাছ থেকে একতরফাভাবে নিজস্ব স্বার্থ হাসিল করে এসেছে। এমন কোনও সুযোগ নেই, যা ভারত বাংলাদেশের ওপর চাপিয়ে দেয়নি। তথাকথিত উন্নয়ন প্রকল্পের আড়ালে ভারত বরাবরই বাংলাদেশে তার প্রভাব বিস্তার করেছে। তবে ২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বে পরিবর্তনের সঙ্গে সঙ্গে এসেছে এক দৃঢ় অবস্থান।
ক্ষমতায় এসেই অন্তর্বর্তী সরকার স্পষ্ট জানিয়ে দেয়- দেশের স্বার্থবিরোধী কোনও চুক্তি বা প্রকল্প আর চলবে না। আর এ ঘোষণার পরই সরকার একযোগে ভারতের সঙ্গে সম্পৃক্ত ১০টি বড় প্রকল্প বাতিল করার সিদ্ধান্ত নেয়। যা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভয়াবহ দাবানলে পুড়ছে সন্ত্রাসী ইসরায়েল। বেশ কয়েক দিন পার হলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি আগুনের উত্তাপ। পরিস্থিতি মোকাবিলায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রধান সন্ত্রাসী নেতানিয়াহু।
গত বুধবার অধিকৃত জেরুজালেমের পশ্চিমে এসতাওল বন থেকে আগুন শুরু হয়ে মেসিলাত জিওন এলাকায় ছড়িয়ে পড়ে। উচ্চ তাপমাত্রা, কম আর্দ্রতা ও প্রবল বাতাস দাবানলকে দ্রুত ছড়িয়ে দেয়।
স্থানীয় অগ্নিনির্বাপক বাহিনীর কমান্ডার শমুলিক একে ‘ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় দাবানল’ হিসেবে বর্ণনা করেছে।
গত জুমুয়াবার পর্যন্ত প্রায় ছয় হাজার একর জমি আগুনে প বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দুই দেশের মধ্যে টেকসই কূটনৈতিক যোগাযোগের পর বাংলাদেশিদের পুনরায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভিসা দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল-হামৌদি। তিনি জানান, ঢাকার সংযুক্ত আরব আমিরাত দূতাবাস এখন প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা দিচ্ছে।
গতকাল রোববার (৪ মে) বিকেলে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা জানান ইউএই রাষ্ট্রদূত। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
বৈঠকে রা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের এপ্রিলে দেশে ২.৭৫ বিলিয়ন (২৭৫ কোটি ২০ লাখ ডলার) ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা। এই হিসাবে গড়ে প্রতিদিন দেশে এসেছে ৯ কোটি ১৭ লাখ ডলার রেমিট্যান্স। এটি দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য উঠে এসেছে।
ঈদের আগে দেশের ইতিহাসে রেকর্ড ৩.২৯ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল। ঈদের পরও রেমিট্যান্সের গতিধারা অব্যাহত রয়েছে। আর গত ডিসেম্বর মাসে তৃতীয় সর্বোচ্চ ২৬৪ কোটি ডলার এসেছিল।
কেন্দ্রীয় ব্যাং বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী অর্থবছরের বাজেট হবে ম্যানেজেবল এবং বাস্তবসম্মত, আইএমএফের অর্থ ছাড়াই আমরা ভালো করছি। তিনি বলেন, ‘এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং আন্তর্জাতিক মুদ্রা তদবিলের (আইএমএফ) সহায়তা না পেলেও বাস্তবসম্মত বাজেট দেওয়া সম্ভব।’
গতকাল রোববার (৪ মে) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে এশিয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়ার ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াংয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, এডিবি’র ভাইস প্রেসিডেন্ট আমাদের ইকোনমির অ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আগামী পাঁচদিনের মধ্যে সারা দেশে বৃষ্টিপাত কমবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে বলেই জানিয়েছে সংস্থাটি।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আজ সোমবার (৫ মে) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপামাত্রা প্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এখন এভাবে দেদারসে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা মাছ। জানা গেছে, নিষিদ্ধ থাকা সত্তে¦ও একাধিক জেলায় গোপনে এই মাছ চাষ ও বাজারজাত করা হচ্ছে।
পরিবেশ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তর ২০০৮ সালে ‘পিরানহা মাছ’ আমদানি, চাষ, সংরক্ষণ ও বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ করে। তবুও দেশের বিভিন্ন জেলার গোপন খামারে এখনো এই মাছ চাষের প্রমাণ মিলছে। বিশেষ করে খুলনা, গাজীপুর, ময়মনসিংহ, গাইবান্ধা, নারায়ণগঞ্জ ও কুমিল্লার কিছু এলাকায় ‘রেড বেলি পিরানহা’ নামে পরিচিত এ মাছ রূপচাঁদা বা পাকা পিরানহা নাম দিয়ে বাজারে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া বলে আদালতকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। সিডনির ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস বিষয়টি লিখিতভাবে জানিয়েছে বাংলাদেশ সরকারকে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) আপিল বিভাগে বাড়ি সংক্রান্ত মামলায় এ তথ্য দাখিল করা হয়েছে। আইনজীবী ব্যারিস্টার সাজ্জাদ হায়দার বিষয়টি জানিয়েছেন।
আপিল বিভাগে রাষ্ট্রপক্ষের উপস্থাপন করা এই তথ্য সংবলিত চিঠিতে বলা হয়েছে, তুরিন আফরোজের নামে পিএইচডি ডিগ্রির কোনো রেকর্ড নেই। ওই বিশ্ববিদ্যালয়ের এই বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর শক্তিশালী রাজনৈতিক দল হিসাবে দৃশ্যমান বিএনপি। এরপর থেকে রাজেনৈতিক অন্তর্কোন্দল দলটির প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী নিহত হয়েছেন। এতে বাড়ছে দলটির তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে বৈরিতা।
মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে, জানুয়ারি থেকে মার্চ মাসে রাজনৈতিক সহিংসতায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কেবল বিএনপির দলীয় কোন্দলেই মৃত্যু হয়েছে ২৬ জনের। একই সংস্থার হিসাবে, গত অগাস্ট থেকে মার্চ মাস পর্যন্ত আট মাসে ৭৬ জন নিহত হয়েছে, যার মধ্যে কেবল বিএনপির অভ্যন্তরীণ সহ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারত-পাকিস্তান সম্পর্ক যখন চরম উত্তেজনায়, তখন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ কড়া ভাষায় আক্রমণ করেছে মোদিকে। সে অভিযোগ করেছে, কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলাকে বিজেপি সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। এই ঘটনাকে ‘নাটক’ বলে অভিহিত করে সে বলেছে, সরকারের একমাত্র লক্ষ্য হচ্ছে জনগণের আবেগকে পুঁজি করে নির্বাচনী ফায়দা তোলা।
গত শনিবার হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, পাকিস্তান হুমকি দিয়েছে যে, যদি ভারত সিন্ধু নদীর ওপর বাঁধ নির্মাণ করে, তবে তারা তা গুঁড়িয়ে দেবে। ভারত এ বিষয়ে বাকি অংশ পড়ুন...












