বাংলার মাটিতে ইসলামি জ্ঞানচর্চার সূর্যোদয় হয়েছিলো নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। জ্ঞানতাপস শেখ শরফ উদদীন আবু তাওয়ামা রহমতুল্লাহি আলাইহির হাত ধরে ১৩ শতকে এখানে গড়ে ওঠে এক অনন্য ইসলামী বিশ্ববিদ্যালয়। যেটি ছিলো উপমহাদেশের প্রথম হাদীছচর্চা কেন্দ্র। হাজারো জ্ঞানপিপাসু শিক্ষার্থীর কণ্ঠে মুখরিত ছিলো সোনারগাঁয়ের মোগরাপাড়ার ষোলপাড়া দরগাবাড়ি। যদিও সময়ের গহ্বরে আজ বিশ্ববিদ্যালয়টি হারিয়ে গেছে। তবে শরফ উদদীনের মাজার শরীফ বিদ্যমান। উনার মাজার শরীফ দেখতে প্রতিদিন এখানে ভিড় করেন দর্শনার্থীরা।
শেখ শরফ উদদীন আবু তাওয়ামার জন্মস্থান বাকি অংশ পড়ুন...
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, পর্যটন এবং মৎস্যসম্পদ ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন রাষ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুস শহরে অভিযান পরিচালনা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এসময় তারা ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন এলাকায় অবস্থিত হযরত ইউসুফ আলাইহিস সালাম উনার মাজারে প্রবেশ করে দখলে নেয়।
গত জুমুয়াবার (৩০ অক্টোবর) ভোরে পূর্ব নাবলুসে প্রবেশ করে তারা এ হামলা চালায়। এ সময় শহরের আশেপাশের কয়েকটি গ্রামে তল্লাশিও চালায়।
এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা। তবে অভিযানে তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি।
বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনের হুথি গোষ্ঠীর ক্রমবর্ধমান হামলার মুখে জরুরি নয় এমন কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের সৌদি আরব ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। গত জুমুয়াবার (৩০ অক্টোবর) মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে।
সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, নিরাপত্তার ঝুঁকির কারণে ২৩ অক্টোবর থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে।
দূতাবাস সতর্ক করে বলেছে, বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হুথিদের হামলায় হতাহতের ঘটনা ঘটেছে এবং বিমান চলাচলে বড় ধরনের বিঘœ সৃষ্টি হয়েছে। এছাড়া হামলা দ্রুত আরো তীব্র হà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
হরমুজ প্রণালিতে ২৭ জন ভারতীয় নাবিকসহ পানামার পতাকাবাহী একটি অপরিশোধিত তেলের ট্যাংকারে লিম্পেট মাইন হামলা হয়েছে। গত জুমুয়াবার এ ঘটনা ঘটে। রয়টার্সের বরাতে জানা গেছে, এমটি লুইস-১ নামের ট্যাংকারটিকে লক্ষ্য করে একটি ছোট নৌযান জাহাজের খোলে দুটি লিম্পেট মাইন লাগিয়ে দেয়।
পরবর্তী বিস্ফোরণে ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায় এবং জাহাজটি সাময়িকভাবে অচল হয়ে পড়ে। তবে নাবিকরা আগুন নেভাতে সক্ষম হয়।
গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর এ নৌপথে লিম্পেট মাইনের এটিই প্রথম সফল ব্যবহার। ব্রিটিশ নৌ সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস
যোদ্ধাদের টার্গেট করে হত্যা করছে দখলদার ইসরায়েল। সৌদির সংবাদমাধ্যম আশরাক আল-আসওয়াত
গত জুমুয়াবার (৩০ অক্টোবর) জানিয়েছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেত হামাস যোদ্ধাদের হত্যার আগে ফোন করছে। তারা তাদের
প্রস্তাব দিচ্ছে, একা হত্যার শিকার
হতে চায় নাকি পরিবারের সদস্যদের সঙ্গে নিহত হতে চায়।
এরমধ্যে আল-বায়ুক নামে এক হামাস যোদ্ধাকে
শিন বেত ফোন করে বলে, তাকে হত্যা করা হবে।
যদি সে তার পরিবারের সদস্যদের বাঁচাতে চায় তাহলে যেন বাড়ির ছাদে যায়। নয়ত বাড়ির ভেতরই
হামলা চালঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে বিশ্বজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে বন্দর ও জাহাজঘাটের শ্রমিকরা। গতকাল পাঁচ মহাদেশের ২২টি দেশ ও অঞ্চলের অন্তত ১১০টি বন্দরে এ কর্মসূচি পালিত হয়। এতে অংশ নিয়েছে ২৫টির বেশি শ্রমিক ইউনিয়ন।
‘যুদ্ধের জন্য কাজ করবে না বন্দর শ্রমিকরা’-এ সেøাগানে আয়োজিত কর্মসূচির মূল দাবি-ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা অবিলম্বে বন্ধ করা এবং সব সাম্রাজ্যবাদী যুদ্ধের অবসান ঘটানো।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মঘটের আয়োজকরা মনে করছে, অস্ত্র পরিবহন ও সামরিক সরবরাহ ব্যব বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিপাইনের মায়ন আগ্নেয়গিরিতে মাঝারি মাত্রার অগ্ন্যুৎপাতের পর সতর্কতা বাড়িয়েছে কর্তৃপক্ষ। গত জুমুয়াবার (৩০ অক্টোবর) আগ্নেয়গিরির সতর্কতা স্তর ৩-এ উন্নীত করা হয়েছে। পাশাপাশি আগ্নেয়গিরির চারপাশের ছয় কিলোমিটার (৩ দশমিক ৭ মাইল) এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি এক বিবৃতিতে জানিয়েছে, অগ্ন্যুৎপাতের পর পরিস্থিতি বিবেচনায় নিয়ে সতর্কতা স্তর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, অগ্ন্যুৎপাতের সময় মায়ন আগ্নেয়গিরিà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশকে কেন্দ্র করে রাজধানীর মিষ্টির দোকানগুলোতে এবার দেখা যায়নি প্রত্যাশিত ক্রেতাদের ভিড়। ফল প্রকাশের দিন সাধারণত শিক্ষার্থীদের সাফল্য উদযাপনে অভিভাবক ও স্বজনরা মিষ্টি কিনতে দোকানে ভিড় করেন।
তবে এবার পাসের হার কম হওয়ায় মিষ্টি বিক্রিতেও পড়েছে নেতিবাচক প্রভাব। সকাল থেকে দুপুর পর্যন্ত অধিকাংশ দোকানে তেমন বেচাকেনা না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন মিষ্টি ব্যবসায়ীরা।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর বিভিন্ন মিষ্টির দোকান ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ফকিরাপুল এক মিষ্টি দোকানদা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা, সরকারি নির্দেশ অমান্য এবং অসদাচরণের অভিযোগে পুলিশের সাত কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে সরকার। তাদের মধ্যে ছয়জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। অন্য একজনকে দেয়া হয়েছে বাধ্যতামূলক অবসর। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তারা।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ ও শৃঙ্খলা-২ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপন এবং সংশ্লিষ্ট নথি পর্যালà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
গাজীপুর মহানগরীর টঙ্গীর পাগাড় এলাকায় ইয়াবা তৈরির একটি গোপন ল্যাবের সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় ল্যাবটির মালিক নজরুল ইসলাম বাপ্পীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, সেখানে ইয়াবা তৈরির জন্য বিভিন্ন রাসায়নিক উপাদান ও আধুনিক যন্ত্রপাতি মজুদ করা হয়েছিল।
গত জুমুয়াবার ও গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে টঙ্গী পূর্ব থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
‘এক ঘণ্টা পর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবে। সুন্দরভাবে কথা বলবে, ব্যবহার খারাপ করবে না। ভাই যে সিদ্ধান্ত দেবেন, সেটা মাথায় রাখবে। আর যদি ছেলেপেলে পাঠাতে হয়, ঘটনা ঘটাতে হয়, তাহলে ৫০ লাখের জায়গায় এক কোটি দিতে হবে। ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে কথা বলে বিষয়টি ক্লিয়ার করে নাও।’
গত আগস্টে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার বাসিন্দা দুবাইপ্রবাসী মোহাম্মদ শওকতকে পাঠানো এক অডিওবার্তায় এভাবে চাঁদা দাবি করা হয়েছিল। কিন্তু কথিত ‘বড় ভাইয়ের’ সঙ্গে যোগাযোগ না করায় ১০ আগস্ট রাতে শওকতের বাড়ি লক্ষ্য করে গুলি চালায় সন বাকি অংশ পড়ুন...












