এইচএসসি ফলাফলে ধ্বস:
মিষ্টির দোকানে ক্রেতার খরা, হতাশ ব্যবসায়ীরা
, ০১ নভেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশকে কেন্দ্র করে রাজধানীর মিষ্টির দোকানগুলোতে এবার দেখা যায়নি প্রত্যাশিত ক্রেতাদের ভিড়। ফল প্রকাশের দিন সাধারণত শিক্ষার্থীদের সাফল্য উদযাপনে অভিভাবক ও স্বজনরা মিষ্টি কিনতে দোকানে ভিড় করেন।
তবে এবার পাসের হার কম হওয়ায় মিষ্টি বিক্রিতেও পড়েছে নেতিবাচক প্রভাব। সকাল থেকে দুপুর পর্যন্ত অধিকাংশ দোকানে তেমন বেচাকেনা না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন মিষ্টি ব্যবসায়ীরা।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর বিভিন্ন মিষ্টির দোকান ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ফকিরাপুল এক মিষ্টি দোকানদা বলেন, এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার কম হওয়ায় মিষ্টির বিক্রি নেই বললেই চলে।
আমাদের সব শাখায় সকাল থেকে কোনো শিক্ষার্থীর অভিভাবক মিষ্টি কিনতে আসেননি।
তিনি বলেন, এ বছর এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সময় যে পরিমাণ মিষ্টি বিক্রি হয়েছিল, তার এক ভাগও এবার বিক্রি হবে কি না, সন্দেহ রয়েছে।
বিশেষ দিনগুলোতে আমরা এমনিতেই বেশি পরিমাণে মিষ্টি তৈরি করে দোকানে নিয়ে আসি। এবার সেই প্রস্তুতি নিয়েও হতাশ হতে হচ্ছে। এখনো রাতের বিক্রির আশায় অপেক্ষা করছি।
নয়া পল্টন গ্রেন্ড আলাউদ্দিন সুইটমিটের স্বত্বাধিকারী ফেরদৌস বলেন,সকাল থেকে থেমে থেমে বৃষ্টি আর এইচএসসিতে পাশে হার কম থাকায় মিষ্টি বিক্রি নেই বললেই চলে। আমরা অতিরিক্ত মিষ্টি বানিয়েছিলাম আজকের দিনটির জন্য। এখন অপেক্ষায় আছি।
রাজধানীর মিষ্টির দোকানগুলোতে সাধারণত পাবলিক পরীক্ষার ফল প্রকাশের দিন সকাল থেকেই ক্রেতাদের আনাগোনা বাড়ে। বিশেষ করে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের পরিবার ও স্বজনরা আনন্দ ভাগাভাগি করতে মিষ্টি কেনেন। তবে এবার সেই চেনা দৃশ্য অনেকটাই অনুপস্থিত।
অন্যান্য দোকানেও একই ধরনের পরিস্থিতি দেখা গেছে। প্রত্যাশা অনুযায়ী ক্রেতা না আসায় প্রস্তুত করা মিষ্টি বিক্রি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ব্যবসায়ীরা। তাদের আশা, দিনের শেষ ভাগে কিংবা সন্ধ্যার পর কিছুটা হলেও বিক্রি বাড়বে।
দোলাইপাড় আজিজিয়া মিষ্টান্ন ভা-ারের মালিক সোহানুর রহমান বলেন, এবার মনে হয় লস খেয়ে গেলাম। এমন পরিস্থিতি হবে ভাবতে পারি নাই। সকাল থেকে দুপুর পর্যন্ত এক কেজি মিষ্টি ও বিক্রি হয় নাই। আশা করছি বিকালের পর থেকে কিছুটা বিক্রি হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পলায়ন ও অসদাচরণের ঘটনায় চাকরি গেল ৭ পুলিশ কর্মকর্তার
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
টঙ্গীতে ইয়াবা তৈরির গোপন ল্যাবের সন্ধান
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ছেলেপেলে পাঠাতে হলে ১ কোটি দিতে হবে’, হুমকি দিয়ে গ্রেপ্তার
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সংবিধানের ধারাবাহিকতা ছাড়া জুলাই সনদ বাস্তবায়নের দাবি গায়ের জোরের শামিল’
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কলকাতায় উগ্র হিন্দুত্ববাদীদের বাংলাদেশ মিশন ঘেরাও করে ঔদ্ধত্বপূর্ণ দাবি!
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভয়ে গোপালগঞ্জে পথসভা করবে না জামাত -রাশেদ খাঁন
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শূন্যপাস প্রতিষ্ঠান একীভূত করা হতে পারে -শিক্ষামন্ত্রী
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠন আজ
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারি হাসপাতালে অব্যবস্থাপনা দূর করতে পরিকল্পিত কর্মসূচি নিতে হবে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অপারেশনের জন্য অপেক্ষা দিনের পর দিন
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্বর্ণের ভরিতে এক লাফেই কমলো সাড়ে ৫ হাজার টাকা
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি ৮ হাজার টাকা
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












