সৌদি আরব থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র
, ০১ নভেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
ইয়েমেনের হুথি গোষ্ঠীর ক্রমবর্ধমান হামলার মুখে জরুরি নয় এমন কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের সৌদি আরব ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। গত জুমুয়াবার (৩০ অক্টোবর) মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে।
সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, নিরাপত্তার ঝুঁকির কারণে ২৩ অক্টোবর থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে।
দূতাবাস সতর্ক করে বলেছে, বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হুথিদের হামলায় হতাহতের ঘটনা ঘটেছে এবং বিমান চলাচলে বড় ধরনের বিঘœ সৃষ্টি হয়েছে। এছাড়া হামলা দ্রুত আরো তীব্র হওয়ার আশঙ্কাও রয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের বিমানবন্দরগুলো ব্যবহারের জন্য মার্কিন কর্মীদের বিশেষ অনুমোদনের প্রয়োজন হবে।
দূতাবাস জানিয়েছে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর আংশিকভাবে পুনরায় চালু হয়েছে। অন্যদিকে, জেদ্দা ও দাম্মামের বিমানবন্দরগুলো চালু থাকলেও সেখানে কিছু ফ্লাইট বিলম্বিত বা বাতিল করা হচ্ছে।
এছাড়া সৌদি আরবের নিয়মকানুন উল্লেখ করে মার্কিন নাগরিকদের আকাশপথে ভ্রমণের সময় অত্যন্ত সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দৃশ্য বা হামলার স্থানের ছবি না তোলার জন্যও সতর্ক করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মসজিদে আগুন দিলো ইসরায়েলের দখলদারগুলো
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিলিস্তিনে হযরত ইউসুফ আলাইহিস সালাম উনার মাজারে ইসরায়েলি অভিযান
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে ২৭ ভারতীয় নাবিকবাহী ট্যাংকারে মাইন হামলা
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একা নাকি পরিবারসহ? একা মরতে চাইলে হামাস যোদ্ধাদের ছাদে যেতে বলে ইসরায়েলি সেনারা
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ: বিশ্বজুড়ে শতাধিক বন্দরে ধর্মঘট
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মায়ন আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, সতর্কতা জারি
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় ড্রোন ধ্বংসের দাবি সৌদির, ‘নির্লজ্জ মিথ্যাচার’ বললো ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হরমুজে মাইনের আঘাতে ৪ তেলবাহী জাহাজে বিস্ফোরণ
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরানের সঙ্গে শান্তি আলোচনা ফেরাতে উদ্যোগী যুক্তরাষ্ট্র, কাতারের প্রতিনিধিদলও তেহরানে
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দখলদার ইসরায়েলের রাজনীতিতে আরবরাই কিংমেকার!
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাশিয়ার সীমান্তে ১৫০ বাংকার নির্মাণের পরিকল্পনা এস্তোনিয়ার
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারতের ওড়িশা গ্রামের পর গ্রাম বন্যায় প্লাবিত
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












