গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ: বিশ্বজুড়ে শতাধিক বন্দরে ধর্মঘট
, ০১ নভেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে বিশ্বজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে বন্দর ও জাহাজঘাটের শ্রমিকরা। গতকাল পাঁচ মহাদেশের ২২টি দেশ ও অঞ্চলের অন্তত ১১০টি বন্দরে এ কর্মসূচি পালিত হয়। এতে অংশ নিয়েছে ২৫টির বেশি শ্রমিক ইউনিয়ন।
‘যুদ্ধের জন্য কাজ করবে না বন্দর শ্রমিকরা’-এ সেøাগানে আয়োজিত কর্মসূচির মূল দাবি-ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা অবিলম্বে বন্ধ করা এবং সব সাম্রাজ্যবাদী যুদ্ধের অবসান ঘটানো।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মঘটের আয়োজকরা মনে করছে, অস্ত্র পরিবহন ও সামরিক সরবরাহ ব্যবস্থায় বন্দর শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে তাদের কর্মবিরতি সন্ত্রাসী ইসরায়েলসহ বিভিন্ন দেশে অস্ত্র সরবরাহ ও সামরিক পণ্য পরিবহনে বিঘœ ঘটাতে পারে।
গাজা থেকে ২০১৫ সালে চলে যাওয়া ও বর্তমানে জার্মানির হামবুর্গে বসবাসরত বন্দর শ্রমিক মোহাম্মদ আল-আত্তার বলেন, ‘শ্রমিকরাই প্রকৃত শক্তি।’ মাত্র দুইদিন কাজ বন্ধ রাখতে পারলে হাজারো মানুষের জীবন বাঁচানো সম্ভব বলে মনে করেন তিনি।
২০২৫ সালের শুরুর দিকে ভূমধ্যসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশের বন্দর শ্রমিক ইউনিয়ন অস্ত্র পরিবহন বন্ধ ও ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে একত্র হয়। শুরুতে পাঁচটি দেশের ২০টি বন্দরের পাঁচটি ইউনিয়ন এ উদ্যোগে যুক্ত ছিলো। পরে গ্রিসের এথেন্স, ইতালির জেনোয়া ও তুরস্কের ইস্তানবুলে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে আন্দোলন বিস্তৃত হয়।
চলতি বছরের মে মাসে ইস্তানবুল ঘোষণার মাধ্যমে ৩০ অক্টোবরকে আন্তর্জাতিক কর্মসূচির দিন হিসেবে ঘোষণা করা হয়। আয়োজকদের হিসাবে ফ্রান্স, ইতালি, ভারত, গ্রিস ও তুরস্কে ২৪ ঘণ্টার ধর্মঘট পালিত হয়। মরক্কো, সাইপ্রাসসহ কয়েকটি দেশে ২ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দেয়া হয়। ইতালির শ্রমিক ইউনিয়ন ইউএসবি দেশজুড়ে সাধারণ ধর্মঘটেরও ডাক দিয়েছে।
অস্ত্র সরবরাহের গতিপথ নিয়ে কাজ করা সংগঠন ‘নো হারবার ফর জেনোসাইড (এনএইচজি)’-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের আগস্ট থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সন্ত্রাসী ইসরায়েলের বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের জন্য পাঠানো বিভিন্ন যন্ত্রাংশের ৩১৫টি চালান শনাক্ত করা হয়েছে। এসব চালান ২৯টি দেশের ৫৬টি বাণিজ্যিক বন্দর দিয়ে পরিবহন করা হয়েছে। ওই ৫৬টি বন্দরের সব ক’টিই গতকালের ধর্মঘটে অংশ নেয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মসজিদে আগুন দিলো ইসরায়েলের দখলদারগুলো
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিলিস্তিনে হযরত ইউসুফ আলাইহিস সালাম উনার মাজারে ইসরায়েলি অভিযান
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি আরব থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে ২৭ ভারতীয় নাবিকবাহী ট্যাংকারে মাইন হামলা
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একা নাকি পরিবারসহ? একা মরতে চাইলে হামাস যোদ্ধাদের ছাদে যেতে বলে ইসরায়েলি সেনারা
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মায়ন আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, সতর্কতা জারি
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় ড্রোন ধ্বংসের দাবি সৌদির, ‘নির্লজ্জ মিথ্যাচার’ বললো ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হরমুজে মাইনের আঘাতে ৪ তেলবাহী জাহাজে বিস্ফোরণ
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরানের সঙ্গে শান্তি আলোচনা ফেরাতে উদ্যোগী যুক্তরাষ্ট্র, কাতারের প্রতিনিধিদলও তেহরানে
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দখলদার ইসরায়েলের রাজনীতিতে আরবরাই কিংমেকার!
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাশিয়ার সীমান্তে ১৫০ বাংকার নির্মাণের পরিকল্পনা এস্তোনিয়ার
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারতের ওড়িশা গ্রামের পর গ্রাম বন্যায় প্লাবিত
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












