একা নাকি পরিবারসহ? একা মরতে চাইলে হামাস যোদ্ধাদের ছাদে যেতে বলে ইসরায়েলি সেনারা
, ০১ নভেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস
যোদ্ধাদের টার্গেট করে হত্যা করছে দখলদার ইসরায়েল। সৌদির সংবাদমাধ্যম আশরাক আল-আসওয়াত
গত জুমুয়াবার (৩০ অক্টোবর) জানিয়েছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেত হামাস যোদ্ধাদের হত্যার আগে ফোন করছে। তারা তাদের
প্রস্তাব দিচ্ছে, একা হত্যার শিকার
হতে চায় নাকি পরিবারের সদস্যদের সঙ্গে নিহত হতে চায়।
এরমধ্যে আল-বায়ুক নামে এক হামাস যোদ্ধাকে
শিন বেত ফোন করে বলে, তাকে হত্যা করা হবে।
যদি সে তার পরিবারের সদস্যদের বাঁচাতে চায় তাহলে যেন বাড়ির ছাদে যায়। নয়ত বাড়ির ভেতরই
হামলা চালানো হবে। ফলে পরিবারের অন্যান্য সদস্যরাও মারা যাবে।
এমন অবস্থায় আল-বায়ুক নিজ পরিবারকে
বাঁচাতে বাড়ির ছাদে গিয়ে দাঁড়ান এবং সেখানেই হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়।
সৌদির সংবাদমাধ্যমটি বলেছে, এখন পর্যন্ত এমন পাঁচটি ঘটনা ঘটেছে। যেখানে হত্যার আগে হামাস
যোদ্ধাদের ফোন করে পরিবারের সদস্যদের বাঁচানোর প্রস্তাব দেওয়া হয়েছিলো।
আল-বায়ুক ইসরায়েলিদের হত্যার শিকার
হন গত বুধবার। এদিন তিনি বাড়িতে ছিলেন। তখন তাকে ফোন করে শিন বেত। তিনি ফোন পেয়ে পরিবারের
অন্যান্যদের বাঁচাতে নিজের জীবন দেন।
তিনি যখন ফোন পেয়ে ছাদে যান তখন তার
এক আন্টি তাকে ছাদে যেতে বাধা দিতে ছুটে যান। তখন ইসরায়েলিদের হামলায় তিনিও গুরুতর
আহত হন বলে জানিয়েছেন পরিবারটির এক সদস্য।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মসজিদে আগুন দিলো ইসরায়েলের দখলদারগুলো
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিলিস্তিনে হযরত ইউসুফ আলাইহিস সালাম উনার মাজারে ইসরায়েলি অভিযান
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি আরব থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে ২৭ ভারতীয় নাবিকবাহী ট্যাংকারে মাইন হামলা
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ: বিশ্বজুড়ে শতাধিক বন্দরে ধর্মঘট
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মায়ন আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, সতর্কতা জারি
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় ড্রোন ধ্বংসের দাবি সৌদির, ‘নির্লজ্জ মিথ্যাচার’ বললো ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হরমুজে মাইনের আঘাতে ৪ তেলবাহী জাহাজে বিস্ফোরণ
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরানের সঙ্গে শান্তি আলোচনা ফেরাতে উদ্যোগী যুক্তরাষ্ট্র, কাতারের প্রতিনিধিদলও তেহরানে
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দখলদার ইসরায়েলের রাজনীতিতে আরবরাই কিংমেকার!
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাশিয়ার সীমান্তে ১৫০ বাংকার নির্মাণের পরিকল্পনা এস্তোনিয়ার
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারতের ওড়িশা গ্রামের পর গ্রাম বন্যায় প্লাবিত
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












