হরমুজে ২৭ ভারতীয় নাবিকবাহী ট্যাংকারে মাইন হামলা
, ০১ নভেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
হরমুজ প্রণালিতে ২৭ জন ভারতীয় নাবিকসহ পানামার পতাকাবাহী একটি অপরিশোধিত তেলের ট্যাংকারে লিম্পেট মাইন হামলা হয়েছে। গত জুমুয়াবার এ ঘটনা ঘটে। রয়টার্সের বরাতে জানা গেছে, এমটি লুইস-১ নামের ট্যাংকারটিকে লক্ষ্য করে একটি ছোট নৌযান জাহাজের খোলে দুটি লিম্পেট মাইন লাগিয়ে দেয়।
পরবর্তী বিস্ফোরণে ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায় এবং জাহাজটি সাময়িকভাবে অচল হয়ে পড়ে। তবে নাবিকরা আগুন নেভাতে সক্ষম হয়।
গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর এ নৌপথে লিম্পেট মাইনের এটিই প্রথম সফল ব্যবহার। ব্রিটিশ নৌ সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস জানায়, ওমানের খাসাব থেকে ৪৬ কিলোমিটার উত্তর-পূর্বে ঘটনাটি ঘটেছে। রয়টার্স জানায়, এ অঞ্চলে ২০১৭ সালে প্রথম লিম্পেট মাইন ব্যবহার করা হয়। পরবর্তী বছরগুলোয় হরমুজ প্রণালিতে ট্যাংকারের বিরুদ্ধেও তা ব্যবহৃত হয়েছে।
গ্রিসভিত্তিক সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা মারিস্কস বলেছে, লিম্পেট মাইন সস্তা ও সহজলভ্য। তারা জানায়, চলমান জাহাজের খোলে ছোট নৌযান থেকে এসব মাইন লাগানোর পদ্ধতি সস্তা, কম প্রযুক্তির এবং অত্যন্ত কার্যকর। একদিন আগে লাইবেরিয়ার পতাকাবাহী অতিকায় অপরিশোধিত তেলবাহী ট্যাংকার (ভিএলসিসি) এমটি আরজানাহ প্রণালিতে প্রজেক্টাইল হামলার শিকার হয়। জাহাজটিতে দুজন ভারতীয় নাগরিক ছিলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মসজিদে আগুন দিলো ইসরায়েলের দখলদারগুলো
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিলিস্তিনে হযরত ইউসুফ আলাইহিস সালাম উনার মাজারে ইসরায়েলি অভিযান
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি আরব থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একা নাকি পরিবারসহ? একা মরতে চাইলে হামাস যোদ্ধাদের ছাদে যেতে বলে ইসরায়েলি সেনারা
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ: বিশ্বজুড়ে শতাধিক বন্দরে ধর্মঘট
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মায়ন আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, সতর্কতা জারি
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় ড্রোন ধ্বংসের দাবি সৌদির, ‘নির্লজ্জ মিথ্যাচার’ বললো ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হরমুজে মাইনের আঘাতে ৪ তেলবাহী জাহাজে বিস্ফোরণ
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরানের সঙ্গে শান্তি আলোচনা ফেরাতে উদ্যোগী যুক্তরাষ্ট্র, কাতারের প্রতিনিধিদলও তেহরানে
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দখলদার ইসরায়েলের রাজনীতিতে আরবরাই কিংমেকার!
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাশিয়ার সীমান্তে ১৫০ বাংকার নির্মাণের পরিকল্পনা এস্তোনিয়ার
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারতের ওড়িশা গ্রামের পর গ্রাম বন্যায় প্লাবিত
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












