নিজস্ব সংবাদদাতা:
রপ্তানি প্রবৃদ্ধিতে প্রধান অবদান রেখেছে তৈরি পোশাক খাত। আলোচ্য সময়ে নিটওয়্যার রপ্তানি ৭ শতাংশ বেড়ে ৭.৭১ বিলিয়ন ডলারে এবং ওভেন পোশাক রপ্তানি ৪.৮ শতাংশ বেড়ে ৬.০০ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। মোট রপ্তানিতে এ দুই খাতের সম্মিলিত অংশ প্রায় ৮০.৪ শতাংশ। সামগ্রিক রপ্তানি বৃদ্ধির প্রায় ৮১ শতাংশ এসেছে তৈরি পোশাক খাত থেকে।
পোশাকের বাইরেও কয়েকটি পণ্য খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। পাট ও পাটজাত পণ্যে ২৩.৮ শতাংশ, চামড়া ও চামড়াজাত পণ্যে ১২.৭ শতাংশ এবং রাসায়নিক পণ্যে ২৭.৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এসব খাতের রপ্তানি যথাক্রমà বাকি অংশ পড়ুন...
আজকের বাংলাদেশের আর্থসামাজিক মানচিত্রে সবচেয়ে দৃশ্যমান ও বেদনাদায়ক বাস্তবতাটি হলো- জ্বালানি ব্যয়ের চরম ভারে নুয়ে পড়া জাতীয় অর্থনীতি।
গ্যাসের ঘাটতির সরাসরি প্রভাব পড়েছে শিল্পকারখানায়। পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় অনেক কারখানা তাদের উৎপাদন সক্ষমতার তুলনায় কম উৎপাদন করেছে। কিছু কারখানাকে সাময়িকভাবে কার্যক্রম বন্ধও রাখতে হয়েছে।
গ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় লোডশেডিং ও সরবরাহে বিঘœ দেখা দিয়েছে। বাসাবাড়ির পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানও এর শিকার হয়েছে। বিদ্যুৎ সরবরাহের ঘাটতি সামাল দিতে অনেক প্রতিষ্ঠানকে ব্ঠবাকি অংশ পড়ুন...
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, পর্যটন এবং মৎস্যসম্পদ ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন রাষ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পোশাক শ্রমিকদের জন্য আজ রোববার (১ নভেম্বর) মজুরি বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, গত জুমুয়াবার শ্রমিক নেতাদের সঙ্গে দীর্ঘ ৫ ঘণ্টা আলোচনার পরিপ্রেক্ষিতে আগামীকাল (রবিবার) মজুরি বোর্ড গঠনের বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গিরিবাজ কবুতর। এর ওড়ার গতি অনন্য। দূর আকাশে উড়তে উড়তে ডিগবাজি দেয়ার দক্ষতা এদের প্রখর। তাই এ জাতের প্রতি কবুতরপ্রেমীদের আগ্রহও বেশ। দেখতে চমৎকার ও দামেও বেশি হওয়ায় ‘রাজশাহীর গিরিবাজ’র চাহিদা ব্যাপক। জেলার নয়টি উপজেলায় সপ্তাহে প্রতিদিনই হাট থাকে। হাটগুলোর মধ্যে সবচেয়ে বড় হাট কাটাখালী ও কাকনহাট। শুধু কাটাখালী ও কাকনে হাটবারে সাড়ে ৯ থেকে ১০ লাখ টাকার কবুতর কেনাবেচা হয়। অন্যসব হাটের হিসেবে আরও বেশি।
হাট সংশ্লিষ্টরা বলছেন, হাটে কবুতর কেনা-বেচায় খাজনা হিসেবে ১০ টাকা করে দিতে হয়। সেটা যেই ধরনের কবুতর হোক। হাটà বাকি অংশ পড়ুন...
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ ধরে গবেষণা চালিয়ে আসছে। এবার নতুন এক গবেষণায় উঠে এসেছে ভিন্নধর্মী ব্যাখ্যা। গবেষকদের দাবি, এই পিরামিড নির্মাণে সম্ভবত পুলি ও কাউন্টারওয়েটভিত্তিক একটি যান্ত্রিক পদ্ধতি ব্যবহার করা হয়েছিলো, যা তুলনামূলক কম শ্রমে এবং দ্রুত নির্মাণকে সম্ভব করেছিলো।
এই গবেষণাটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী নেচার-এ।
নিউইয়র্কের ওয়েইল কর্নেল মেডিসিনের গবেষকদের নেতৃত্বে পরিচালিত গবেষণায় পিরামিডের গঠন ও পাথরের বিন্যà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগী পরিবহনে বেসরকারি অ্যাম্বুলেন্সের দৌরাত্ম্য কমাতে চালু করা হয়েছিল বুথভিত্তিক অ্যাপস ব্যবস্থা। উদ্দেশ্য ছিল দালালদের দৌরাত্ম্য বন্ধ করা, ভাড়া নির্ধারণে স্বচ্ছতা আনা এবং রোগী পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা।
অভিযোগ উঠেছে, নতুন ওই ব্যবস্থাতেও অতিরিক্ত ভাড়া আদায় ও অ্যাম্বুলেন্স চলাচল নিয়ন্ত্রণের পুরোনো প্রবণতা পুরোপুরি চালু ছিল। বরং অ্যাপের নির্ধারিত ভাড়ার সঙ্গে সার্ভিস চার্জ, ভ্যাট ও অন্যান্য খরচ যুক্ত হয়ে রোগীর স্বজনদের ব্যয় বাড়তে থাকে। হাসপাতালকেন্দ্রিক অ্যাম্বà§ বাকি অংশ পড়ুন...
আর্মেনিয়ার পার্লামেন্টে সরকারি ও বিরোধী দলের আইনপ্রণেতাদের মধ্যে তুমুল মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের (২৯ অক্টোবর) দুই পক্ষের এমপিদের ঘুষি ও লাথি বিনিময়ের এ দৃশ্য সরাসরি সম্প্রচারিত হয়। এ সময় পার্লামেন্টের অধিবেশন কার্যত সংঘর্ষে রূপ নেয়।
ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, দেশটির অডিট চেম্বারের একজন সদস্য নিয়োগ নিয়ে আলোচনার সময় সংঘর্ষের সূত্রপাত হয়। ওই সময় ক্ষমতাসীন সিভিল কন্ট্রাক্ট পার্টির এমপি তারন চাখোয়ান বিরোধীদলীয় নেতা নারেক কারাপেতিয়ানের এক আত্মীয়ের নির্বাচনের আগে দেয়া বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ তোলেন।
আর্ বাকি অংশ পড়ুন...
বাকৃবি সংবাদদাতা:
ফসল সংগ্রহের মৌসুমে পেঁয়াজের দাম কমে গেলে উৎপাদন খরচও তুলতে পারেন না কৃষক। আবার ভালো দামের আশায় পেঁয়াজ মজুত রাখলেও উপযুক্ত সংরক্ষণ ব্যবস্থার অভাবে পচন, অঙ্কুর গজানো ও ওজন কমে যাওয়ায় লোকসান গুনতে হয় তাদের। এই সংকট নিয়ে ইন্টারনেট অব থিংস (আইওটি) প্রযুক্তিনির্ভর স্বয়ংক্রিয় পেঁয়াজ সংরক্ষণ ব্যবস্থা তৈরি ও পরীক্ষা করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক।
তাদের উদ্ভাবিত ব্যবস্থায় সংরক্ষণ কক্ষের তাপমাত্রা ও আর্দ্রতা পর্যবেক্ষণের পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে বায়ু চলাচল নিয়ন্ত্রণ করা যায়। প্রায় à§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অবকাঠামোগতভাবে ৮৫০ শয্যার উপযোগী রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল হাসপাতালকে কাগজে-কলমে এক হাজার ৩৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। কিন্তু বাস্তবে প্রতিদিন গড়ে রোগী ভর্তি থাকছেন দুই হাজার একশরও বেশি। সে অনুপাতে বাড়েনি অবকাঠামো, জনবল ও অন্য সুযোগ-সুবিধা। এর ওপর প্রায় ছয় বছর ধরে অচল হয়ে পড়ে আছে এমআরআই যন্ত্র। ফলে চিকিৎসা নিতে আসা মানুষের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে বিভিন্ন বিভাগ। রোগীর তুলনায় সীমিত শয্যা, জনবল সংকট, অচল চিকিৎসা সরঞ্জাম ও অবকাঠামোগত সীমাবদ্ধতা মিলিয়ে সরকারি এই হাসপাতালের সেবাব্যবস্থায় বহুমà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের স্মার্ট মিটার ও স্মার্ট এনার্জি খাতে বিনিয়োগের প্রাথমিক আগ্রহ প্রকাশ করেছে চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠান শেনজেন কাইফা টেকনোলজি (চেংদু) কোম্পানি লিমিটেড। প্রস্তাবিত কর্মসূচির আওতায় দেশে স্মার্ট মিটার উৎপাদন, গবেষণা ও উন্নয়ন, প্রযুক্তি স্থানান্তর, দক্ষ জনবল তৈরি এবং আঞ্চলিক বাজারে রপ্তানির পরিকল্পনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) স্বাক্ষরিত বিনিয়োগের আগ্রহপত্রে (লেটার অব ইনটেন্ট) প্রতিষ্ঠানটি এ পরিকল্পনার কথা তুলে ধরে। ইনভেস্ট বাংলাদেশ-এর নির্বাহী চেয়ারম্যানের কঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নির্দিষ্ট পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট আগামী সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক বাদল মাদবর।
এর আগে ধর্মঘটের কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হয়। মরদেহ বাড়িতে নেওয়া এবং গুরুতর অসুস্থ রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরের জন্য অ্যাম্বুলেন্স না পেয়ে বিপাকে পড়েন অনেকে। কেউ কেউ সিএনজঠবাকি অংশ পড়ুন...












