স্মার্ট মিটার-জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায় চীন
, ১৭ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২৯ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৩ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের স্মার্ট মিটার ও স্মার্ট এনার্জি খাতে বিনিয়োগের প্রাথমিক আগ্রহ প্রকাশ করেছে চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠান শেনজেন কাইফা টেকনোলজি (চেংদু) কোম্পানি লিমিটেড। প্রস্তাবিত কর্মসূচির আওতায় দেশে স্মার্ট মিটার উৎপাদন, গবেষণা ও উন্নয়ন, প্রযুক্তি স্থানান্তর, দক্ষ জনবল তৈরি এবং আঞ্চলিক বাজারে রপ্তানির পরিকল্পনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) স্বাক্ষরিত বিনিয়োগের আগ্রহপত্রে (লেটার অব ইনটেন্ট) প্রতিষ্ঠানটি এ পরিকল্পনার কথা তুলে ধরে। ইনভেস্ট বাংলাদেশ-এর নির্বাহী চেয়ারম্যানের কাছে পাঠানো চিঠির অনুলিপি দেওয়া হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে।
চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশে স্মার্ট মিটারিং ও স্মার্ট এনার্জি খাতে স্থানীয় উৎপাদন সক্ষমতা গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানটি বিনিয়োগের কর্মসূচি বিবেচনা করছে। তবে এটি প্রাথমিক আগ্রহপত্র; চূড়ান্ত বিনিয়োগের পরিমাণ, প্রকল্পের পরিধি ও বাস্তবায়ন পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি। বাজার পরিস্থিতি, নীতিগত পরিবর্তন, স্থানীয় সরবরাহব্যবস্থার সক্ষমতা, যথাযথ যাচাই-বাছাই এবং বাংলাদেশ ও চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের ওপর বিনিয়োগটি নির্ভর করবে।
প্রতিষ্ঠানটির প্রস্তাব অনুযায়ী, প্রাথমিকভাবে সেমি-নকড ডাউন (এসকেডি) পদ্ধতিতে স্মার্ট মিটার সংযোজনের মাধ্যমে কার্যক্রম শুরু করে পর্যায়ক্রমে কমপ্লিটলি নকড ডাউন (সিকেডি) পদ্ধতিতে পূর্ণাঙ্গ উৎপাদনে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এতে সারফেস মাউন্ট টেকনোলজি (এসএমটি), প্রিন্টেড সার্কিট বোর্ড (পিসিবি) এবং যোগাযোগ মডিউল নিয়ে গবেষণা ও উন্নয়ন সক্ষমতা গড়ে তোলার বিষয়টিও রয়েছে।
এ ছাড়া বাংলাদেশের জাতীয় অ্যাডভান্সড মিটারিং ইনফ্রাস্ট্রাকচার (এএমআই) প্ল্যাটফর্মের জন্য একটি কেন্দ্রীয় পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। বিদ্যুৎ খাতের পাশাপাশি পানি ও গ্যাসের স্মার্ট মিটার উৎপাদন এবং স্থানীয় বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলোর জন্য একটি স্বীকৃত আঞ্চলিক মিটার পরীক্ষাকেন্দ্র গড়ে তোলার কথাও প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, স্মার্ট মিটারিংয়ের বাইরেও বিদ্যুৎ গ্রিড ব্যবস্থাপনা, ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (বিইএসএস) এবং এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস) নিয়ে স্থানীয় গবেষণা ও উৎপাদন সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি স্মার্ট এনার্জি ও উৎপাদন খাতের বিশেষজ্ঞ তৈরিতে একটি কারিগরি একাডেমি প্রতিষ্ঠার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জাপানের বাজারে পোশাক রপ্তানি ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার সুবর্ণ সুযোগ
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অপেক্ষা করাটা যেন চিকিৎসারই অংশ
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন পে-স্কেলের বেতন দিতে এক মাসে রেকর্ড ঋণ নিচ্ছে সরকার
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রমজান মাসের আগে ভোজ্যতেলের দাম বাড়ানোর চিন্তা নেই -বাণিজ্যমন্ত্রী
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘের দ্বারস্থ শেখ হাসিনা
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে!
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিমানবন্দরে ১৫৩ ফ্লাইট বাতিল, আটকা ২২,৬৩৬ জন যাত্রী
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দূষিত বাতাসে শ্বাস নিতে কষ্ট, বিনা খরচে বিকল্প ব্যবস্থা চালু করল প্রশাসন
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কানাডায় অভিবাসন আইন পরিবর্তন, দুশ্চিন্তায় বহু অভিবাসনপ্রত্যাশী
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনুমোদিত নকশায় নির্মাণ করতে হবে সেপটিক ট্যাংক, অন্যথায় আইনি ব্যবস্থা
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












