অপেক্ষা করাটা যেন চিকিৎসারই অংশ
, ১৭ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২৯ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৩ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
অবকাঠামোগতভাবে ৮৫০ শয্যার উপযোগী রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল হাসপাতালকে কাগজে-কলমে এক হাজার ৩৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। কিন্তু বাস্তবে প্রতিদিন গড়ে রোগী ভর্তি থাকছেন দুই হাজার একশরও বেশি। সে অনুপাতে বাড়েনি অবকাঠামো, জনবল ও অন্য সুযোগ-সুবিধা। এর ওপর প্রায় ছয় বছর ধরে অচল হয়ে পড়ে আছে এমআরআই যন্ত্র। ফলে চিকিৎসা নিতে আসা মানুষের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে বিভিন্ন বিভাগ। রোগীর তুলনায় সীমিত শয্যা, জনবল সংকট, অচল চিকিৎসা সরঞ্জাম ও অবকাঠামোগত সীমাবদ্ধতা মিলিয়ে সরকারি এই হাসপাতালের সেবাব্যবস্থায় বহুমাত্রিক সংকট তৈরি হয়েছে।
গত দুই-তিন দিন সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতাল ঘুরে এই করুণ চিত্র চোখে পড়ে। এক সপ্তাহ ধরে ভর্তি থেকেও পিত্তথলির অস্ত্রোপচার করাতে না পারার অনিশ্চয়তা, এমআরআই যন্ত্র নষ্ট থাকায় বাইরে পরীক্ষা করানোর দুশ্চিন্তা ও বহির্বিভাগে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকাÑ এসবই এখানকার নিত্যদিনের দৃশ্য।
৪ অক্টোবর হাসপাতালের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ডা. মীর্জা গোলাম সারওয়ার। তিনি বলেন, ‘শয্যার সংকট সামাল দিতে অনেক রোগীকে মেঝে, করিডোর ও বারান্দার খোলা জায়গায় থাকতে হচ্ছে। রোগীর তুলনায় সীমিত অবকাঠামো ও সুযোগ-সুবিধা দিয়ে সেবা চালিয়ে যাওয়ার এই পরিস্থিতি বেদনাদায়ক।’
অতিরিক্ত রোগীর চাপের প্রভাব পড়ছে খাবার সরবরাহেও। পরিচালকের ভাষ্য মতে, হাসপাতালের খাদ্য ও নিয়মিত খাতের বাজেট বরাদ্দ দেওয়া হয় ১ হাজার ৩৫০ রোগীর হিসাব ধরে। সীমিত বরাদ্দ দিয়ে অতিরিক্ত রোগীর খাবারের চাহিদা মেটাতে গিয়ে রেশনিং করতে হয়। অনেক সময় নির্ধারিত বাজেট আগেই শেষ হয়ে যায়। তখন পরবর্তী বরাদ্দ থেকে অর্থ নিয়ে কিংবা পরবর্তী বাজেটের সঙ্গে সমন্বয় করে খাবার সরবরাহ সচল রাখতে হয়।
হাসপাতালের জরুরি বিভাগে প্রতিদিন গড়ে প্রায় এক হাজার রোগী চিকিৎসা নিতে আসেন। মুমূর্ষু রোগীর তাৎক্ষণিক অস্ত্রোপচারের প্রয়োজন হলে রুটিন সিরিয়ালে থাকা রোগীদের অস্ত্রোপচার পিছিয়ে তাদের অগ্রাধিকার দেওয়া হয়। হাসপাতালটিতে সাতটি অপারেশন থিয়েটার রয়েছে, যেখানে প্রতিদিন গড়ে ৮০ থেকে ৯০টি অস্ত্রোপচার সম্পন্ন হয়।
জরুরি ও সংকটাপন্ন রোগীদের জন্য ২০টি আইসিইউ, ১০টি এইচডিইউ, পাঁচটি পিআইসিইউ ও ২৪টি এনআইসিইউ শয্যা রয়েছে। কিন্তু রোগীর চাপের কারণে এসব শয্যা প্রায় সব সময় পূর্ণ থাকে। বহির্বিভাগে প্রতিদিন নতুন ও পুরনো মিলিয়ে প্রায় সাড়ে সাত হাজার রোগী চিকিৎসা নিতে আসেন। বিপুলসংখ্যক রোগীর চাপে টিকিট সংগ্রহ, চিকিৎসকের পরামর্শ নেওয়া ও পরীক্ষা-নিরীক্ষার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
হাসপাতালে চিকিৎসক ও ফ্যাকাল্টি সদস্য রয়েছে প্রায় ৪০০ জন। পরিচালক জানান, হাসপাতালের সেবা নির্বিঘেœ পরিচালনার জন্য প্রায় ১ হাজার ২০০ নার্স প্রয়োজন হলেও কাগজে-কলমে আছেন মাত্র ৭০০ থেকে ৭৩৯ জন। ছুটি ও প্রশিক্ষণের কারণে সবাইকে একসঙ্গে পাওয়া যায় না, ফলে ঘাটতি রয়েছে অন্তত ৫০০ নার্সের।
বর্তমানে ৪৮ জন মেডিকেল টেকনোলজিস্ট চারটি ল্যাবসহ বিভিন্ন পরীক্ষা ও ইমেজিং যন্ত্র পরিচালনা করেন। সহায়ক জনবলের সংকট মেটাতে অতিরিক্ত ৮৫ জন কর্মী নিয়োগের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ ছাড়া হাসপাতালে প্রায় এক হাজার বাথরুমের বিপরীতে পরিচ্ছন্নতাকর্মী রয়েছে মাত্র ৭০ জন। একটি বাথরুম দিনে ২০০ থেকে ৩০০ মানুষ ব্যবহার করলে সেটি বারবার পরিষ্কার রাখা কঠিন বলে জানান পরিচালক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২০২৭ সালের ডিসেম্বরে তিস্তা প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হাটের ইজারা নিয়ে বিরোধ, গুলিতে নিহত দুজনের পরিচয় মিলল
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদারদের বুলডোজার যখন বীর যোদ্ধাদের সামনে পড়ে
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী, ইরানের ওপর হামলায় আমরা ব্যর্থ হয়েছি
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুসলিম হত্যায় সাজা মাত্র ৭ বছর, গরু হত্যায় যাবজ্জীবন!
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এলপিজির দাম আরও বাড়ানোর প্রস্তাব
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আদালত এলাকা থেকে তুলে নিয়ে যুবকের হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগ
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান যুদ্ধে মার্কিনিদের পকেট থেকে খসেছে ৫ লাখ ৮৪ হাজার কোটি টাকার বেশি
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, যুবক নিহত
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট বসানোর সময় বাড়ল
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকারি গাড়িতে অপ্রয়োজনে বাজবে না হর্ন
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












