আর্মেনিয়ার পার্লামেন্টে সরকারি ও বিরোধীদলীয় এমপিদের তুমুল মারামারি
, ১৭ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২৯ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৩ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
আর্মেনিয়ার পার্লামেন্টে সরকারি ও বিরোধী দলের আইনপ্রণেতাদের মধ্যে তুমুল মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের (২৯ অক্টোবর) দুই পক্ষের এমপিদের ঘুষি ও লাথি বিনিময়ের এ দৃশ্য সরাসরি সম্প্রচারিত হয়। এ সময় পার্লামেন্টের অধিবেশন কার্যত সংঘর্ষে রূপ নেয়।
ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, দেশটির অডিট চেম্বারের একজন সদস্য নিয়োগ নিয়ে আলোচনার সময় সংঘর্ষের সূত্রপাত হয়। ওই সময় ক্ষমতাসীন সিভিল কন্ট্রাক্ট পার্টির এমপি তারন চাখোয়ান বিরোধীদলীয় নেতা নারেক কারাপেতিয়ানের এক আত্মীয়ের নির্বাচনের আগে দেয়া বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ তোলেন।
আর্মেনিয়ার সংবাদ সংস্থা আর্মেনপ্রেস জানিয়েছে, চাখোয়ান কারাপেতিয়ানকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘বিরোধী দল ক্ষমতায় এলে নারীদের সন্তুষ্ট করার জন্য একটি আলাদা ‘মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব দিয়েছিলেন কারাপেতিয়ানের এক কাজিন (চাচাতো/মামাতো ভাই)। সেই মন্তব্যের জন্য তিনি এখনও ক্ষমা চাননি।’
বিরোধী দল স্ট্রং আর্মেনিয়া জোটের নেতা কারাপেতিয়ান প্রথমে নিজের আসনে বসেই জবাব দেন। পরে তিনি বক্তৃতামঞ্চের (পোডিয়াম) দিকে এগিয়ে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং হাতাহাতি শুরু হয়।
কথাকাটাকাটি থেকে মারামারি
মৌখিক তর্কাতর্কি দ্রুত হাতাহাতিতে রূপ নেয়। উভয় পক্ষের আইনপ্রণেতারা একে অপরকে ঘুষি ও লাথি মারতে থাকেন। সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, পার্লামেন্ট কক্ষের ভেতরে শুরু হওয়া এই সংঘাত পরে পার্লামেন্টের করিডোর পর্যন্ত ছড়িয়ে পড়ে।
ভিডিও ফুটেজে দেখা গেছে, ডেপুটি স্পিকার ভাহাগন আলেক্সানিয়ান বিরোধী দলীয় আইনপ্রণেতাদের দিকে একটি চেয়ার ছুড়ে মারছেন। পার্লামেন্ট কক্ষের বাইরেও এই অবস্থা চলতে থাকে। এ সময় নিরাপত্তা কর্মী এবং অন্যান্য এমপিরা মারামারি থামাতে হিমশিম খান। সংঘর্ষের সময় অশালীন ভাষা ব্যবহারের অভিযোগও পাওয়া গেছে।
স্পিকারের দায় বিরোধী দলীয় নেতার ওপর
পার্লামেন্ট স্পিকার রুবেন রুবিনিয়ান এই সংঘাতের জন্য মূলত কারাপেতিয়ানকেই দায়ী করেছেন। তিনি জানান, বিরতির সময় তিনি ঘটনার ফুটেজ পর্যালোচনা করেছেন এবং তাতে চাখোয়ানের বক্তব্যে কোনো আপত্তিকর মন্তব্য খুঁজে পাননি।
আর্মেনপ্রেসের তথ্য অনুযায়ী, রুবিনিয়ান বলেন, ‘মি. কারাপেতিয়ান, আপনি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি। আপনি নিজের আসনে বসে আপত্তিকর মন্তব্য করেছেন এবং এরপর উঠে দাঁড়িয়ে তারন চাখোয়ানকে আঘাত করার চেষ্টা করেছেন।’
তিনি আরও জানান, মারামারি শুরু হওয়ার পর বিরোধী দলীয় এমপি গারনিক দাভতিয়ান চাখোয়ানকে আঘাত করেন। রুবিনিয়ান আরও বলেন, তিনি ইচ্ছা করেই সরাসরি সম্প্রচার চালু রেখেছিলেন, যাতে জনগণ দেখতে পায় পার্লামেন্টের ভেতরে আসলে কী ঘটছে।
সংসদ ভবনে হাতাহাতির ঘটনার পর সেখানে একটি অ্যাম্বুলেন্স এসে পৌঁছায়। ইউক্রেনীয় সংবাদ সংস্থা ইউএনএনের প্রতিবেদন অনুযায়ী, ‘স্ট্রং আর্মেনিয়া’ দলের এমপি আন্দ্রানিক গেভোরগিয়ানের নাক দিয়ে রক্ত ঝরছিল এবং বিরোধী দলের আরেক এমপি রুবেন মখিতারিয়ানের পোশাক ছিঁড়ে গিয়েছিল। পরিস্থিতি উত্তপ্ত থাকায় পরবর্তীতে নিরাপত্তা কর্মীরা সংসদ ভবনের করিডোরে বিবাদমান পক্ষগুলোর মাঝে একটি দেয়াল বা প্রতিবন্ধকতা তৈরি করেন।
এর আগে অক্টোবরের শুরুর দিকে সিভিল কন্ট্রাক্ট দলের সদস্য এবং বিরোধী দলের সদস্যদের মধ্যে আরেকটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল। ‘স্ট্রং আর্মেনিয়া’ দলের এডগার গাজারিয়ান, রুবিনিয়ানের বিরুদ্ধে এমপিদের বোনাস প্রদানের ক্ষেত্রে সরকারি অর্থ অপব্যবহারের অভিযোগ তুললে সেই ঘটনার সূত্রপাত হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২০২৭ সালের ডিসেম্বরে তিস্তা প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হাটের ইজারা নিয়ে বিরোধ, গুলিতে নিহত দুজনের পরিচয় মিলল
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদারদের বুলডোজার যখন বীর যোদ্ধাদের সামনে পড়ে
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী, ইরানের ওপর হামলায় আমরা ব্যর্থ হয়েছি
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুসলিম হত্যায় সাজা মাত্র ৭ বছর, গরু হত্যায় যাবজ্জীবন!
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এলপিজির দাম আরও বাড়ানোর প্রস্তাব
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আদালত এলাকা থেকে তুলে নিয়ে যুবকের হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগ
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান যুদ্ধে মার্কিনিদের পকেট থেকে খসেছে ৫ লাখ ৮৪ হাজার কোটি টাকার বেশি
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, যুবক নিহত
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট বসানোর সময় বাড়ল
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকারি গাড়িতে অপ্রয়োজনে বাজবে না হর্ন
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












